| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম লোড করার সময় ড্রাইভার মিডিয়ার জন্য অনুরোধ জানিয়ে একটি পর্দা প্রদর্শিত হতে পারে। বিশেষ করে নিম্নলিখিত পরিস্থিতিতে ড্রাইভার মিডিয়ার পর্দাটি প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে:
নেটওয়ার্ক ডিভাইস থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহণের প্রয়োজন উত্পন্ন হলে
ব্লক ডিভাইস থেকে ইনস্টলেশন করতে হলে
PCMCIA ডিভাইস থেকে ইনস্টলেশন করার প্রয়োজন হলে
ইনস্টলেশন বুট প্রম্পটে অথবা NWSD-র IPL পরামিতির ক্ষেত্রতে যদি আপনি linux dd লিখে ইনস্টলেশন প্রোগ্রাম আরম্ভ করেন
PCI ডিভাইসবিহীন কোনো কম্পিউটারে ইনস্টলেশন প্রোগ্রাম চালানোর প্রয়োজন হলে
ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা সমর্থিত ও অসমর্থিত হার্ডওয়েরের জন্য, ড্রাইভার মিডিয়ার সাহায্যে সমর্থন যোগ করা যায়। ড্রাইভার মিডিয়াটি কোনো ড্রাইভার-ডিস্কেট, Red Hat-র দ্বারা নির্মিত ইমেজ, ইন্টারনেটে উপলব্ধ ড্রাইভার ইমেজ থেকে নির্মিত ডিস্কেট অথবা CD-ROM অথবা হার্ডওয়ের সাথে বিক্রেতার দ্বারা উপলব্ধ করা ডিস্কেট অথবা CD-ROM-র মধ্যে যে কোনো একটি হতে পারে।
Red Hat Enterprise Linux ইনস্টল করার জন্য কোনো বিশেষ ডিভাইস ব্যবহার করতে হলে ড্রাইভার মিডিয়ার প্রয়োজন দেখা দেয়। নেটওয়ার্ক (NFS) ইনস্টলেশন, PCMCIA অথবা ব্লক ডিভাইস ব্যবহার করে ইনস্টলেশন, নতুন ধরনের অথবা প্রমিত ড্রাইভ ভিন্ন অন্য কোনো CD-ROM ড্রাইভ, SCSI অ্যাডাপ্টার, NICs, এবং অন্যান্য বিরল কোনো ডিভাইস থেকে ইনস্টলেশন নির্বাহণের সময় ড্রাইভার ব্যবহার করা যেতে পারে।
![]() | উল্লেখ্য |
|---|---|
আপনার সিস্টেমে Red Hat Enterprise Linux ইনস্টল করতে যদি কোনো অসমর্থিত ডিভাইসের প্রয়োজন না থাকে, তাহলে ইনস্টলেশন প্রক্রিয়ায় এগিয়ে চলুন এবং ইনস্টলেশন সম্পন্ন হলে পরে নতুন কোনো হার্ডওয়েরের জন্য সমর্থন কার্যকরী করুন। |
ড্রাইভার ইমেজ একাধিক স্থান থেকে পাওয়া সম্ভব। এগুলি Red Hat Enterprise Linux'র সাথে অথবা হার্ডওয়ের অথবা সফ্টওয়ের বিক্রেতার ওয়েবসাইটে উপলব্ধ থাকে। যদি আপনার সিস্টেমে ঐ ড্রাইভারগুলির মধ্যে কোনো একটির প্রয়োজন থাকে, তাহলে Red Hat Enterprise Linux-র ইনস্টলেশন আরম্ভ করার পূর্বে একটি ড্রাইভার-ডিস্কেট অথবা CD-ROM তৈরি করা আবশ্যক।
![]() | উপদেশ |
|---|---|
একটি নেটওয়ার্ক ফাইলের মাধ্যমেও ড্রাইভার ইমেজ ব্যবহার করা সম্ভব। linux dd বুট কমান্ডের পরিবর্তে linux dd=url কমান্ড ব্যবহার করুন এবং যে ড্রাইভার ইমেজটি ব্যবহার করা হবে সেটির HTTP, FTP, অথবা NFS ঠিকানা url-র স্থানে লিখুন। |
ড্রাইভার সংক্রান্ত বিশেষ তথ্য আহরণ করার একটি স্থান হল নিম্নলিখিত Red Hat'র ওয়েবসাইটে
http://www.redhat.com/support/errata/ |
মাঝে মধ্যে, Red Hat Enterprise Linux রিলিজ হওয়ার পরে কোনো সময়ে কয়েকটি জনপ্রীয় হার্ডওয়ের উপলব্ধ হয়ে থাকে যা ইনস্টলেশন প্রোগ্রামের ড্রাইভার অথবা Red Hat Enterprise Linux CD #১-এ উপস্থিত কোনো ড্রাইভার ব্যবহার করে কার্যকরী করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে Red Hat ওয়েবসাইটে Bug Fixes নামক বিভাগে প্রয়োজনীয় ড্রাইভারের লিঙ্ক পাওয়া যেতে পারে।
যদি PCMCIA ডিভাইস অথবা NFS থেকে ইনস্টলেশন নির্বাহণের সময় কোনো ড্রাইভার ইমেজের প্রয়োজন হয়, তাহলে ইনস্টলেশন প্রোগ্রাম নির্দিষ্ট সময়ে আপনাকে ড্রাইভারটি (যমন একটি ডিস্কেট, CD-ROM, অথবা ফাইলের-নাম) প্রবেশ করার অনুরোধ জানাবে।
কিন্তু, কয়েকটি বিশেষ পরিস্থিতিতে Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামকে ড্রাইভার-ডিস্কেট লোড করে ইনস্টলেশন প্রক্রিয়ার সময় তা ব্যবহার করার সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া আবশ্যক।
উদাহরণস্বরূপ, আপনার নির্মিত কোনো ড্রাইভার-ডিস্কেট লোড করতে হলে Red Hat Enterprise Linux CD #১ (অথবা আপনার তৈরি করা অন্য কোনো boot মিডিয়া) ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়াটি আরম্ভ করুন। boot: প্রম্পটে অথবা Linux পার্টিশনের NWSD-র IPL পরামিতি ক্ষেত্রতে linux dd লিখুন। ইনস্টলেশন প্রোগ্রামটি boot করা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অধ্যায় 2 পড়ুন।
Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম ড্রাইভার-ডিস্কেটটি প্রবেশ করানোর অনুরোধ জানাবে। ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা ড্রাইভার-ডিস্কেটটি পড়া হয়ে গেলে, ইনস্টলেশনের পরবর্তী কোনো সময়ে নতুন হার্ডওয়ের পাওয়া গেলে, ইনস্টলেশন প্রোগ্রাম ঐ ড্রাইভারগুলি প্রয়োগ করতে পারবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ডিস্ক পার্টিশনের পরিচিতি | বুট প্রক্রিয়া সংক্রান্ত অতিরিক্ত অপশন |