পরিশিষ্ট B. Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান

এই পরিশিষ্টটিতে ইনস্টলেশন প্রক্রিয়া সংক্রান্ত কয়েকটি সাধারণ সমস্যা এবং সেগুলির সমাধান সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

B.1. Red Hat Enterprise Linux বুট করতে সক্ষম না হলে

B.1.1. আপনার সিস্টেমে কি Signal 11 ত্রুটি প্রদর্শিত হচ্ছে?

একটি signal 11 error, সাধারণত যা সেগমেন্টেশন ফল্ট-রূপে পরিচিত, ঘটে যখন একটি প্রোগ্রাম কোনো বরাদ্দ না করা মেমরি অবস্থানকে ব্যবহার করার প্রচেষ্টা করে।

সিস্টেম bus-র মেমরিতে হার্ডওয়েরের কোনো ত্রুটি হলে ইনস্টলেশনের সময় একটি গুরুতর signal 11 সমস্যা উত্‍পন্ন হয়। এক্সেকিউটেবল অথবা সিস্টেম হার্ডওয়েরে উপস্থিত কোনো ত্রুটির দরুন মেমরিতে হার্ডওয়েরের সমস্যা হওয়া সম্ভব। pSeries সিস্টেমের ক্ষেত্রে, সিস্টেমের সাথে উপলব্ধ হার্ডওয়ের পরীক্ষণ ব্যবস্থা ব্যবহার করে হার্ডওয়েরে উপস্থিত সমস্যা সনাক্ত করা সম্ভব (যেমন CPU ক্যাশে অথবা মেমরিজড়িত সমস্যা)।

আপনার কাছে Red Hat -র সর্বশেষ উপলব্ধ ইনস্টলেশন আপডেট এবং ইমেজ উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করুন। নতুন কোনো সংশোধিত সংস্করণ উপলব্ধ আছে কিনা তা অনলাইন লেখা ভূল-ভ্রান্তির বিবরণ (errata) পড়ে জেনে নিন। যদি নতুন ইমেজগুলি ব্যবহার করেও আপনি ব্যর্থ হন, তাহলে সম্ভবত আপনার হার্ডওয়েরের কোনো ত্রুটির কারণে সমস্যাটি ঘটেছে। সাধারণত এই ত্রুটিগুলি সিস্টেমের মেমরি অথবা CPU-ক্যাশেতে ঘটে থাকে। এর একটি সম্ভাব্য সমাধান হল firmware -এ CPU-ক্যাশেটি বন্ধ করে দেওয়া। সমস্যাটি মেমরি অথবা মাদারবোর্ডের কোনো স্লট থেকে উত্‍পন্ন হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য আপনি, মেমরিটিকে মাদারবোর্ডের বিভিন্ন স্লটে যুক্ত করে দেখতে পারেন।

আপনি শুধুমাত্র ২৫৬ মেগাবাইট মেমরি ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার চেষ্টা করতে পারেন। ইনস্টলেশন প্রোগ্রামকে mem=256M বুট অপশনসহ বুট করে এই প্রক্রিয়াটি আরম্ভ করুন। এই অপশনটি পরীক্ষা করার জন্য ইনস্টলেশন বুট প্রম্পটে টাইপ করুন:

mem=xxxM

xxx -র পরিবর্তে মেগাবইটে চিহ্নিত উপস্থিত মেমরির পরিমাণ লিখুন।

উল্লেখ্য, অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য এই সহায়কপুস্তিকাতে তালিকাভুক্ত বুট অপশনগুলি iSeries সিস্টেম ব্যবহারকারীদের যোগ করা আবশ্যক। এর জন্য প্রথমে হোস্ট OS/400 পার্টিশনে iSeries ব্যবহাকারী হিসাবে লগ-ইন করে নিজেদের পার্টিশনের জন্য NWSD -র মধ্যে IPL পরামিতিগুলি নির্দিষ্ট করতে হবে।

অন্যথা, ইনস্টলেশন CD-ROMগুলির পরীক্ষণ করুন। Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি, ইনস্টলেশন মিডিয়ার অখণ্ডতা পরীক্ষা করতে সক্ষম। এটি CD, DVD, হার্ড-ড্রাইভ ISO এবং NFS ISO ইনস্টলেশন প্রক্রিয়ার সাথে চালানো যাবে। Red Hat আপনাকে ইনস্টলেশন আরম্ভ করার এবং ইনস্টলেশন সংক্রান্ত কোনো বাগের (অধিকাংশ বাগ সঠিকভাবে CD বার্ণ না করার দরুন উত্‍‌পন্ন হয়) বিষয়ে সূচিত করার পূর্বে ইনস্টলেশন মিডিয়া পরীক্ষা করার বিশেষ পরামর্শ দিচ্ছে। এই পরীক্ষাটি আরম্ভ করার জন্য boot: প্রম্পটে নিম্নোক্ত কমান্ডটি নির্বাহ করুন:

linux mediacheck

উল্লেখ্য, অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য এই সহায়কপুস্তিকাতে তালিকাভুক্ত বুট অপশনগুলি iSeries সিস্টেম ব্যবহারকারীদের যোগ করা আবশ্যক। এর জন্য প্রথমে হোস্ট OS/400 পার্টিশনে iSeries ব্যবহাকারী হিসাবে লগ-ইন করে নিজেদের পার্টিশনের জন্য NWSD -র মধ্যে IPL পরামিতিগুলি নির্দিষ্ট করতে হবে।

signal 11 ত্রুটি সংক্রান্ত অতিরিক্ত তথ্য জানার জন্য, নিম্নলিখিত url-টি দেখুন:

http://www.bitwizard.nl/sig11/