| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
আপনার Red Hat Enterprise Linux সিস্টেমটি আপগ্রেড করার বিভিন্ন পদ্ধতি এই পরিশিষ্টটিতে লেখা রয়েছে।
যদিও Red Hat Enterprise Linux 3-র দ্বারা আপগ্রেড প্রক্রিয়া সমর্থিত, কিন্তু আপনার পূর্ববর্তী Red Hat Enterprise Linux ইনস্টলেশনের উপরে Red Hat Enterprise Linux 4-র এই রিলিজটি ইনস্টল করার পূর্বে সমস্ত ডাটা ব্যাক-আপ করা হলে তা অধিক স্থায়ী হবে।
পুনরায়-ইনস্টলেশন করার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কারণ এর ফলে আপনার সিস্টেম অধিক স্থায়ী হবে।
Red Hat Enterprise Linux সিস্টেমে পুনরায় ইনস্টলেশন করা প্রক্রিয়া সংক্রান্ত তথ্য জানতে হলে, http://www.redhat.com/docs/wp/ -তে অনলাইন উপলব্ধ প্রযুক্তিগত শ্বেতপত্রগুলি পড়ুন।
আপনি যদি বর্তমানে Red Hat Enterprise Linux 3 ব্যবহার করেন, তাহলে আপনি পারম্পরিক ইনস্টলেশন প্রোগ্রাম-ভিত্তিক আপগ্রেড করতে সক্ষম হবেন।
সিস্টেম আপগ্রেড করার পূর্বে, কয়েকটি বিষয় সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক:
আপগ্রেড প্রক্রিয়া চালানোর পরে বিভিন্ন কনফিগারেশন ফাইলের ধরন এবং বিন্যাসের পরিবর্তনের দরুন প্যাকেজ কনফিগারেশন ফাইলগুলি সঠিকভাবে না চলার সম্ভাবনা রয়েছে।
আপনি যদি Red Hat'র কোনো স্তরযুক্ত উত্পাদন ইনস্টল করে থাকেন (যেমন ক্লাস্টার স্যূট ), তাহলে Red Hat Enterprise Linux -র আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন হলে সম্ভবত আপনাকে সেটি নিজে আপগ্রেড করতে হবে।
ISV অথবা অন্যান্য স্বতন্ত্র অ্যাপ্লিকেশন সম্ভবত আপগ্রেড প্রক্রিয়া নির্বাহিত হওয়ার পরে সঠিকভাবে চলবে না।
সিস্টেম আপগ্রেড করা হলে মডিউলার 2.6.x কার্ণেল এবং আপনার সিস্টেমে ইনস্টল করা প্যাকেজগুলির নতুন সংস্করণ ইনস্টল করা হবে।
আপগ্রেড প্রক্রিয়া, বিদ্যমান কনফিগারেশন ফাইলগুলিকে .rpmsave এক্সটেনশনসহ (উদাহরণস্বরূপ sendmail.cf.rpmsave) নতুন নামে সংরক্ষণ করে। আপগ্রেড প্রক্রিয়া নিজের কর্মের একটি লগ /root/upgrade.log ফাইলে তৈরি করে।
![]() | সাবধান |
|---|---|
সফ্টওয়েরের উন্নতির সাথে সাথে কনফিগারেশন ফাইলের ধরনও পরিবর্তিত হয়। পরিবর্তনগুলি একীভূত করার পূর্বে আপনার বিদ্যমান কনফিগারেশন ফাইলের সাথে নতুন ফাইলগলির তুলনা করা আবশ্যক। |
![]() | উল্লেখ্য |
|---|---|
আপনার সিস্টেমে বিদ্যমান কোনো ডাটা সর্বদা ব্যাক-আপ করে রাখা বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ডুয়াল-বুট সিস্টেম নির্মাণ অথবা আপগ্রেড করে থাকেন, তাহলে যে ডাটা আপনি সংরক্ষণ করতে ইচ্ছুক তার ব্যাক-আপ তৈরি করুন। ভুল-ভ্রান্তির সম্ভাবনা সর্বদা থাকে এবং এর ফলে ডাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। |
আপগ্রেড করা কয়েকটি প্যাকেজের সঠিক নির্বাহণের জন্য, অন্য কয়েকটি প্যাকেজ ইনস্টল করার প্রয়োজন হতে পারে। আপনি যদি নিজের পছন্দ অনুযায়ী প্যাকেজ আপগ্রেড করার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে অন্য প্যাকেজের উপর সেগুলির নির্ভরতা মীমাংসা করা প্রয়োজন। অন্যথা, নির্ভরতাজড়িত বিষয় আপগ্রেড প্রক্রিয়া নিজেই মীমাংসা করে এবং প্রয়োজনে আপনার সিস্টেমে অনুপস্থিত কোনো প্যাকেজ ইনস্টল করে নেয়।
আপনার সিস্টেমে তৈরি করা পার্টিশনের উপর নির্ভর করে আপগ্রেড প্রোগ্রাম আপনাকে একটি অতিরিক্ত swap পার্টিশন যোগ করার অনুরোধ জানাতে পারে। উপস্থিত RAM-র দ্বিগুণ পরিমাণের কোনো swap ফাইল সনাক্ত করতে সক্ষম না হলে, একটি নতুন swap ফাইল যোগ করতে আপনি ইচ্ছুক কিনা তা আপগ্রেড প্রোগ্রোম আপনার কাছে জানতে চাইবে। আপনার সিস্টেমে বেশি পরিমাণ RAM উপস্থিত না থাকলে (১২৮ মেগাবাইটের কম) একটি নতুন swap ফাইল যোগ করা বাঞ্ছনীয়।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| POWER সিস্টেমের উপর রেসকিউ (Rescue) মোড | আপনার সিস্টেমকে আপগ্রেড করার প্রক্রিয়া |