অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া

CD-ROM থেকে গ্রাফিকাল, মাউস-ভিত্তিক Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম নির্বাহ করার বিবরণ এই অধ্যায়তে লেখা আছে। নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে:

2.1. ইস্টলেশন প্রোগ্রামের গ্রাফিকাল ইউজার ইন্টারফেস

পূর্বে কোনো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করে থাকলে, আপনি এই পদ্ধতির সাথে পরিচিত হয়ে থাকবেন; পর্দার মধ্যে চলাচল, বাটন ক্লিক করতে এবং টেক্সট ক্ষেত্রতে মান লিখতে মাউস ব্যবহার করুন।

আপনি কী-বোর্ড ব্যবহার করেও ইনস্টলেশনের সময় পর্দার উপর চলাচল করতে সক্ষম হবেন। [Tab] কী (key) আপনাকে পর্দার উপর স্থান পরিবর্তন করতে সাহায্য করে, উপর এবং নীচের তীরচিহ্নের সাহায্যে আপনি কোনো তালিকার মধ্যে স্ক্রোল করতে সক্ষম হবেন, [+] এবং [-] কী (key) একটি তালিকা প্রসারিত ও সংকুচিত করবে এবং [Space] এবং [Enter] তালিকা থেকে কোনো উজ্জ্বলিত বস্তুকে নির্বাচন করবে অথবা নির্বাচন থেকে সরিয়ে দেবে। আপনি [Alt]-[X] কী(key) ব্যবহার করে বাটন ক্লিক করতে অথবা পর্দার উপর অন্য কোনো নির্বাচন করতে সক্ষম হবেন। [X]-র পরিবর্তে ঐ পর্দার উপর নিম্নরেখা অঙ্কন করা কোনো অক্ষর ব্যবহার করুন।

গ্রাফিকাল ইনস্টলেশন সমর্থন করতে অক্ষম কোনো সিস্টেমে যদি আপনি এই প্রক্রিয়া ব্যবহার করতে ইচ্ছুক থাকেন, যেমন কোনো পার্টিশন করা সিস্টেমে, সেক্ষেত্রে আপনি VNC অথবা ডিসপ্লে ফরওয়ার্ডিং ব্যবহার করতে পারেন। ইনস্টলেশন অপশন VNC এবং ডিসপ্লে ফরওয়ার্ডিং, দুটির ক্ষেত্রেই ইনস্টলেশনকালে একটি সক্রিয় নেটওয়ার্ক এবং বুট টাইম আর্গুমেন্ট প্রয়োজন। বুট টাইম অপশন সংক্রান্ত অধিক তথ্যের জন্য, পরিশিষ্ট E পড়ুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

GUI ইনস্টলেশন প্রোগ্রামটি ব্যবহার করতে ইচ্ছুক না হলে, আপনি টেক্সট মোড ইনস্টলেশনটি ব্যবহার করুন। টেক্সট মোড ইনস্টলেশন প্রোগ্রাম ব্যবহার করবার জন্য, নিম্নলিখিত boot কমান্ডটি ব্যবহার করুন:

linux text

টেক্সট-মোড ইনস্টলেশনের নির্দেশাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণের জন্য, অনুগ্রহ করে বিভাগ 2.2 পড়ুন।

GUI ইনস্টলেশন প্রোগ্রাম ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। GUI ইনস্টলেশন প্রোগ্রামটি Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামের সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধ করে থাকে, যেমন LVM কনফিগারেশন, যা টেক্সট-মোড ইনস্টলেশনের সময় উপস্থিত থাকে না।

যে ব্যবহারকারীরা টেক্সট মোড ইনস্টলেশন ব্যবহার করতে বাধ্য, তারা GUI ইনস্টলেশন প্রক্রিয়ার নির্দেশাবলীর মধ্যে প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে পারেন।

অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য (পরিশিষ্ট E) পুস্তিকায় তালিকাভুক্ত বুট অপশনগুলি iSeries সিস্টেম ব্যবহারকারীদের যোগ করা আবশ্যক। এর জন্য একটি OS/400 সিস্টেমে iSeries ব্যবহারকারী হয়ে লগ-ইন করে ঐ OS/400 সেশনটির মধ্যে IPL পরামিতি গুলি নির্ধারণ করতে হবে।

2.1.1. OpenPower, p5, i5, এবং pSeries-এ ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার প্রণালী

CD-ROM থেকে একটি OpenPower, p5, i5, অথবা pSeries সিস্টেম বুট করতে হলে, System Management Services (SMS) মেনুতে ইনস্টলেশনের বুট ডিভাইসটিকে উল্লেখ করা আবশ্যক।

বুট করার সময়, চাইমের শব্দ শোনার পরে, [1] কী (key)-টি টিপে System Management Services-র GUI-তে প্রবেশ করুন। এর ফলে, এই বিভাগে বর্ণিত গ্রাফিকাল ইন্টারফেসের মত একটি ইন্টারফেস প্রদর্শিত হবে।

আত্ম-পরীক্ষণের সময়, পরীক্ষিত কম্পোনেন্টের সাথে ব্যনার প্রদর্শিত হলে, একটি টেক্সট কনসোলে, [1] টিপুন:

চিত্র 2-1. SMS কনসোল

SMS মেনু থেকে, Select Boot Options আপশনটি নির্বাচন করুন। ঐ মেনুতে, Select Install or Boot a Device উল্লেখ করুন। এই স্থানে CD/DVD, এবং বাসের ধরন (অধিকাংশ ক্ষেত্রে SCSI) নির্বাচন করুন। সন্দেহমুক্ত না হলে, আপনি সমস্ত ডিভাইসের তালিকা প্রত্যক্ষ করার অপশন নির্বাচন করতে পারবেন। এর ফলে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং হার্ড-ড্রাইভসহ বুট ডিভাইসের, জন্য উপস্থিত সমস্ত বাস স্ক্যান করা হবে।

অবশেষে, ইনস্টলেশন CD ধারণকারী ডিভাইসটি নির্বাচন করুন। এই ডিভাইসটি থেকে YABOOT লোড করে আপনাকে একটি boot: প্রম্পট প্রদর্শন করা হবে। ইনস্টলেশন আরম্ভ করার জন্য [Enter] টিপুন অথবা নির্ধারিত সময়সীমা অতিক্রম হওয়া অবধি অপেক্ষা করুন।

আপনি যদি নেটওয়ার্কের মাধ্যমে iSeries-ব্যতীত অন্য কোনো সিস্টেম বুট করার প্রচেষ্টা করেন (অথবা i5-র উপরে একটি *STMF বুট করেন), তাহলে CD #১-এ উপস্থিত images/netboot.img ফাইলটি ব্যবহার করুন।

2.1.2. iSeries ইনস্টলেশন প্রোগ্রামে বুট করার পদ্ধতি

CD-ROM ড্রাইভে ইনস্টলেশন CD-টি প্রবেশ করান। OS/400-এ, CD চিহ্নিত করতে যে ভলিউমের নাম ব্যবহৃত হয় তা নির্ধারণ করুন। OS/400-র কমান্ড লাইন থেকে wrklnk '/qopt/*' কমান্ডটি চালিয়ে এই তথ্যটি জানা সম্ভব। অপটিক্যাল মিডিয়া সম্বন্ধে WRKOPTVOL অধিক তথ্য প্রদান করে। কোনো পৃথক ড্রাইভে একই নামের অন্য একটি CD উপস্থিত না থাকলে, ভলিউমের নাম সাধারণত Red_Hat হয়ে থাকে। উল্লেখ্য, যদি ভলিউমের নামের মাঝে কোনো টাইম-স্টেম্প উল্লেখ করা থাকে (একই নামের পুনরাবৃত্তি হলে এমন হয়), তাহলে CD-টি অপসারণ করে, পুনরায় প্রবেশ করালে ভলিউমের নাম পরিবর্তিত হবে। এই পরিস্থিতিতে ভলিউমের নাম পুনরায় নির্ধারণ করতে হবে।

আপনার নেটওয়ার্ক সার্ভারকে (NWS), OS/400 WRKCFGSTS (*nws) কমান্ডের সাহায্যে নিষ্ক্রিয় করুন।

নেটওয়ার্ক সার্ভারের বিবরণ (NWSD) সম্পাদন করুন। IPL উত্‍‌স ক্ষেত্রটিকে *STMF হিসাবে উল্লেখ করুন।

/QOPT ফাইলে, CD ভলিউমের নাম Red_Hat হলে, IPL স্ট্রিম ফাইলের ক্ষেত্রটি /QOPT/RED_HAT/PPC/ISERIES/BOOT.IMG হিসাবে চিহ্নিত করুন (পরিস্থিতিটি গুরুত্ত্বপূর্ণ নয়)।

আপনি যদি সিস্টেমে কোনো ড্রাইভার ব্যবহার করে থাকেন, তাহলে IPL পরামিতির অপশনটিকে 'dd' (উদ্ধৃতি-চিহ্নসহ) হিসাবে চিহ্নিত করুন। অন্যথা, অপশনটি *NONE হিসাবে নির্ধারণ করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

গ্রাফিকাল ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করার জন্য Red Hat-র পক্ষ থেকে আপনাকে vnc অথবা display=<workstation> বুট কমান্ডগুলি ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথা, টেক্সট মোড ইনস্টলেশন নির্বাহ করার জন্য, ক্ষেত্রটির মান *NONE হিসাবে নির্ধারণ করুন। আপনার ওয়ার্কস্টেশনে, যে সিস্টেমে ইনস্টল করা হবে, সেটির হোস্টনেম xhost+ কমান্ডের সাথে ব্যবহার করুন। উপলব্ধ বুট কমান্ড সম্বন্ধে অতিরিক্ত তথ্যের জন্য, পরিশিষ্ট E পড়ুন।

একটি Telnet ক্লায়েন্ট ব্যবহার করে আপনার Linux পার্টিশন ধারণকারী OS/400 পার্টিশনের ভার্চুয়াল কনসোলের সাথে সংযোগ করুন। এর জন্য telnet <hosting partition> 2301-র অনুরূপ একটি কমান্ড ব্যবহার করুন। ভার্চুয়াল কনসোলের ব্যবহার সংক্রান্ত বিশদ বিবরণের জন্য বিভাগ 2.1.5 পড়ুন।

NWS সক্রিয় করুন। ভার্চুয়াল কনসোলের উপর বুট প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। ইনস্টলেশন প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে আরম্ভ হয়। আপনি যদি VNC অথবা X-Host ভিত্তিক ইনস্টলেশন করার চেষ্টা করেন, তাহলে নেটওয়ার্ক সংক্রান্ত তথ্য, ভার্চুয়াল কনসোলের মাধ্যমে কনফিগার করা সম্ভব।

2.1.3. OpenPower, p5, এবং pSeries-র উপর অবস্থিত ভার্চুয়াল কনসোল সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ।

পার্টিশন না করা OpenPower, p5, এবং pSeries সিস্টেমের উপর, কনসোল হিসাবে ভিডিও কার্ড ব্যবহার করা হলে এই তথ্যটি প্রযোজ্য। পার্টিশন করা OpenPower, p5, i5, এবং pSeries সিস্টেম ব্যবহারকারীরা সরাসরি বিভাগ 2.1.4-এ, এবং iSeries ব্যবহারকারীরা বিভাগ 2.1.5-এ অগ্রসর হতে পারেন।

Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি, ইনস্টলেশন প্রক্রিয়ার ডায়লগ বক্স ব্যতীত অতিরিক্ত কিছু সেবা উপলব্ধ করে, যেমন সমস্যানির্ণয় সংক্রান্ত বার্তা প্রদর্শন, এবং শেল প্রম্পট থেকে কমান্ড লেখার সুবিধা। ইনস্টলেশন প্রোগ্রামটি এই বার্তাগুলিকে ৫টি ভার্চুয়াল কনসোল-এ প্রদর্শন করে, এবং আপনি কয়েকটি কী-স্ট্রোকের সমন্বয় ব্যবহার করে এইগুলির মধ্যে অদল-বদল করতে পারবেন।

ভার্চুয়াল কনসোল, নন-গ্রাফিকাল পরিবেশে উপলব্ধ একটি শেল যা শুধুমাত্র বর্তমান অবস্থানের মেশিন থেকেই ব্যবহার করা সম্ভব। এটি দূরবর্তী অবস্থান থেকে ব্যবহার করা সম্ভব নয়। একাধিক ভার্চুয়াল কনসোল একই সময়ে ব্যবহার করা সম্ভব।

Red Hat Enterprise Linux ইনস্টল করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে, এই ভার্চুয়াল কনসোলগুলির সাহায্য নিতে পারেন। ইনস্টলেশন অথবা সিস্টেম কনসোলে প্রদর্শিত বার্তার সাহায্যে এই সমস্যাগুলির উত্‍‌স সন্ধান করা যাবে। ভার্চুয়াল কনসোলের তালিকা, সেগুলির মধ্যে অদল-বদল করতে ব্যবহৃত কী-স্ট্রোক এবং অন্তর্ভুক্ত বিষয়বস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য টেবল 2-1 পড়ুন।

ইনস্টলেশন সংক্রান্ত সমস্যার অনুসন্ধান করা ব্যতীত, ডিফল্ট কনসোল (গ্রাফিক্যাল ইনস্টলেশনের জন্য ভার্চুয়াল কনসোল #৭ অথবা টেক্সট-ভিত্তিক ইনস্টলেশনের জন্য ভার্চুয়াল কনসোল #১ ) থেকে বেরিয়ে আসার কোনো কারণ সাধারণত উপস্থিত হয় না।

কনসোল কী-স্ট্রোক অন্তর্ভুক্ত বিষয়বস্তু
[Ctrl]-[Alt]-[F1] ইনস্টলেশন প্রক্রিয়ার ডায়লগ
[Ctrl]-[Alt]-[F2] শেল প্রম্পট
[Ctrl]-[Alt]-[F3] ইনস্টল লগ (ইনস্টলেশন প্রোগ্রাম থেকে উত্‍‌পন্ন বার্তা)
[Ctrl]-[Alt]-[F4] সিস্টেম-জড়িত বার্তা
[Ctrl]-[Alt]-[F5] অন্যান্য বার্তা
[Ctrl]-[Alt]-[F7] X গ্রাফিকাল প্রদর্শন

টেবল 2-1. কনসোল, কী-স্ট্রোক, এবং অন্তর্ভুক্ত বিষয়বস্তু

2.1.4. HMC vterm-র ব্যবহার

পার্টিশন করা OpenPower, p5, i5, অথবা pSeries সিস্টেমে উপলব্ধ কনসোলটি হল HMC vterm। HMC-র পার্টিশনে মাউসের ডান-দিকের বাটন ব্যবহার করে ক্লিক করে Open Terminal Window নির্বাচন করে এটি আরম্ভ করা সম্ভব। এক সময়ে শুধুমাত্র একটি vterm-কে একটি কনসোলের সাথে সংযুক্ত করা সম্ভব। পার্টিশন করা সিস্টেমে, vterm ব্যতীত কনসোল ব্যবহার করার অন্য কোনো উপায় নেই। এটি অনেক ক্ষেত্রে 'ভার্চুয়াল কনসোল' নামে পরিচিত হলেও, বিভাগ 2.1.3 -এ বর্ণিত ভার্চুয়াল কনসোল অথবা বিভাগ 2.1.5 -এ উল্লিখিত iSeries ভার্চুয়াল কনসোল থেকে পৃথক।

2.1.5. iSeries ভার্চুয়াল কনসোল ব্যবহারের পদ্ধতি

iSeries ভার্চুয়াল কনসোল ব্যবহার করে ইনস্টলেশন করার পূর্বে, একটি DST userid তৈরি করে, ঐ userid-কে ভার্চুয়াল কনসোল ব্যবহারের অনুমতি প্রদান করুন। V5R2-তে SST আরম্ভ করে (হোস্ট OS/400 পার্টিশনের কমান্ড-লাইনে STRSST টাইপ করুন) অপশন 8, Work with service tools user IDs নির্বাচন করতে হবে। QSECOFR userid-র সাহায্যে ভার্চুয়াল কনসোল ব্যবহার করা যাবে না এবং এই কারণে একটি নুতন userid তৈরি করা প্রয়োজন। userid তৈরি করে, সেটির জন্য Linux পার্টিশনের উপরে Partition remote panel key সংক্রান্ত অনুমতি প্রদান করুন।

ভার্চুয়াল কনসোল ব্যবহার করতে হলে, telnet <systemname> 2301 ব্যবহার করুন এবং <systemname> -র স্থানে OS/400 পার্টিশনের হোস্টনেম লিখুন। সংযোগ স্থাপিত হলে, ভার্চুয়াল কনসোল ঐ OS/400 পার্টিশনের উপরে হোস্ট করা Linux পর্টিশনগুলির তালিকা তৈরি করে। পার্টিশন সংখ্যা নির্বাচন করুন এবং অনুরোধ করা হলে আপনার DST userid এবং পাসওয়ার্ড লিখুন।

ভার্চুয়াল কনসোল বিভিন্ন Telnet ক্লায়েন্টের সাথে ব্যবহার করা সম্ভব হলেও, এটি সাধারণ telnet ক্লায়েন্ট ব্যবহারকারী Linux-ভিত্তিক X টার্মিনাল (অথবা GNOME terminals) অথবা PuTTY ক্লায়েন্ট ব্যবহারকারী MS Windows'র সাথে সবচেয়ে সুষ্ঠুরূপে চলে। অন্যান্য Telnet ক্লায়েন্ট, যেমন সাধারণ Windows Telnet ক্লায়েন্টে, ভার্চুয়াল কনসোলের টেক্সট-ভিত্তিক ইনস্টলেশন প্রোগ্রামের প্রদর্শন অথবা vi-র মত প্রোগ্রামের কনট্রোল-সিকোয়েন্সজড়িত কিছু সমস্যা দেখা দেয়, যার ফলে সেগুলি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।