ভূমিকা

Red Hat Enterprise Linux ইনস্টলেশন গাইড-এ আপনাকে স্বাগতম। Red Hat Enterprise Linux 4 ইনস্টলেশন সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য এই পুস্তিকাতে লেখা হয়েছে। ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভের মৌলিক তথ্য থেকে ইনস্টলেশনের প্রত্যেকটি ধাপ এখানে বর্ণিত আছে এবং Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময় এটি আপনার সাহায্য করবে।

1. ডকুমেন্টে ব্যবহৃত নিয়ম নীতি

এই সহায়ক-পুস্তিকাটিতে কিছু শব্দ ভিন্ন ফন্ট, মুদ্রাক্ষর, মাপ এবং আকার ব্যবহার করে লেখা হয়েছে। এই প্রভেদ একটি নিয়মানুযায়ী পালিত হয়েছে; কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য উল্লেখকারী বিভিন্ন শব্দ একই বিন্যাসে লেখা হয়েছে। যে ধরনের শব্দগুলি এই পদ্ধতিতে দর্শানো হয়েছে, সেগুলি হল:

কমান্ড

Linux -র কমান্ড (এবং প্রয়োজনে ব্যবহৃত অন্যান্য অপারেটিং সিস্টেমের কমান্ড) উল্লিখিত বিন্যাসে লেখা হয়েছে। এই বিন্যাসে লেখা শব্দ অথবা পংক্তি আপনি সরাসরি কমান্ড-লাইনে টাইপ করে [Enter] টিপে কমান্ড হিসাবে নির্বাহ করতে সক্ষম হবেন। কমান্ডের মধ্যে এমন কয়েকটি শব্দ অন্তর্ভুক্ত হয়েছে যেগুলি, ভিন্ন বিন্যাস অথবা পৃথকভাবে (যেমন ফাইলের নাম), অন্য কোনো স্থানে লেখা হয়েছে। এইসব ক্ষেত্রে ঐ শব্দগুলি কমান্ডের অংশ হিসাবে গণ্য হবে এবং সম্পূর্ণ পংক্তিটি একটি কমান্ড-রূপে লেখা হবে। উদাহরণস্বরূপ:

বর্তমান ডিরেক্টরিতে অবস্থিত testfile নামক একটি ফাইলের বিষয়বস্তু পড়তে cat testfile কমান্ডটি ব্যবহার করুন।

ফাইলের নাম

ফাইলের নাম, ডিরেক্টরির নাম, পাথ, এবং RPM প্যাকেজের নাম এই বিন্যাসে লেখা হয়েছে। আপনার সিস্টেমে বিদ্যমান ফাইল এবং ডিরেক্টরির জন্য এই বিন্যাস ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ:

আপনার home ডিরেক্টরিতে উপস্থিত .bashrc ফাইলটিতে আপনার ব্যবহারযোগ্য bash shell-র ব্যাখ্যা এবং alias লেখা রয়েছে।

/etc/fstab ফাইলে বিভিন্ন সিস্টেম ডিভাইস এবং ফাইল সিস্টেম সংক্রান্ত তথ্য লেখা রয়েছে।

আপনি যদি কোনো ওয়েব-সার্ভার লগ ফাইল অ্যানালাইসিস (পর্যালোচনা) প্রোগ্রাম ব্যবহার করতে ইচ্ছুক থাকেন তাহলে webalizer RPM-টি ইনস্টল করুন।

অ্যাপ্লিকেশন

end-user অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম (সিস্টেম সফ্টওয়েরের থেকে ভিন্ন) এই বিন্যাসে চিহ্নিত হয়ে থাকে। উদাহরণস্বরূপ:

Mozilla ব্যবহার করে ওয়েব ব্রাউজ করুন।

[কী (key)]

কী-বোর্ডের উপরে অবস্থিত কী (key) এই বিন্যাসে চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ:

[Tab] ব্যবহার করে আপনার লেখা এন্ট্রি সম্পূর্ণ করতে হলে, একটি অক্ষর লিখে [Tab] কী (key) টিপুন। ঐ ডিরেক্টরিতে অবস্থিত যেসকল ফাইলের নাম আপনার লেখা অক্ষরটি ব্যবহার করে আরম্ভ হয়, সেগুলির তালিকা টার্মিনালে প্রদর্শিত হবে।

[key]-[সংকলন]

একাধিক কী (key)-র একত্রিত ব্যবহার এই পদ্ধতিতে দর্শানো হয়েছে। উদাহরণস্বরূপ:

[Ctrl]-[Alt]-[Backspace] কী (key)-র একত্রিত ব্যবহারে আপনি গ্রাফিকাল সেশন থেকে প্রস্থান করে গ্রাফিকাল লগ-ইন পর্দা অথবা কনসোলে প্রত্যাবর্তন করতে পারবেন।

GUI ইন্টারফেসে উপস্থিত টেক্সট

GUI ইন্টারফেসের পর্দা অথবা উইন্ডোতে উপস্থিত শিরোনাম, শব্দ অথবা পংক্তি, এই বিন্যাস ব্যবহার করে লেখা হয়েছে। কোনো নির্দিষ্ট GUI পর্দা অথবা GUI পর্দায় উপস্থিত কোনো বস্তু (যেমন চেকবক্স অথবা ক্ষেত্র (field)-র পার্শ্ববর্তী টেক্সট), উল্লিখিত বিন্যাসে লেখা টেক্সটের দ্বারা চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ:

স্ক্রিন-সেভার বন্ধ করার জন্য যদি আপনি পাসওয়ার্ড ব্যবহার করতে ইচ্ছুক থাকেন তাহলে পাসওয়ার্ড আবশ্যক চেকবক্সটি নির্বাচন করুন।

একটি GUI পর্দা অথবা উইন্ডোর সর্বোচ্চ-স্তরের মেনু

পতনযোগ্য কোনো মেনুর(pulldown menu) সর্বোচ্চ-স্তরে অবস্তিত কোনো শব্দ এই বিন্যাসে লেখা হয়েছে। GUI পর্দায় ঐ শব্দটির উপরে ক্লিক করা হলে, মেনুর অতিরিক্ত অংশটিও প্রদর্শিত হওয়া উচিত। উদাহরণস্বরূপ:

একটি GNOME টার্মিনালের ফাইল মেনুতে অবস্থিত নতুন ট্যাব অপশন ব্যবহার করে আপনি একটি উইন্ডোতে একাধিক শেল প্রম্পট খুলতে সক্ষম হবেন।

একটি GUI মেনু থেকে ক্রমানুশারে একাধিক কমান্ড টাইপ করার জন্য নিম্নলিখিত উদাহরণটি পড়ুন:

মূল মেনুর বাটন (প্যানেলে অবস্থিত) -এ গিয়ে => প্রোগ্রামিং => Emacs টিপে, Emacs টেক্সট এডিটারটি আরম্ভ করুন।

GUI পর্দা অথবা উইন্ডোতে অবস্থিত বাটন

GUI পর্দায় অবস্থিত ক্লিক-করার-যোগ্য কোনো বাটনের উপরে লেখা টেক্সট এই বিন্যাস ব্যবহার করে চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ:

পূর্ববর্তী বাটন টিপে আপনার প্রত্যক্ষ করা সর্বশেষ ওয়েবপেজে প্রত্যাবর্তন করুন।

কম্পিউটার থেকে উত্‍‌পন্ন আউটপুট

শেল প্রম্পটে প্রদর্শিত টেক্সট যেমন ত্রুটির বার্তা এবং কমান্ডের প্রত্যুত্তর এই বিন্যাস ব্যবহার করে লেখা হয়েছে। উদাহরণস্বরূপ:

ls কমান্ডের ব্যবহারে, একটি ডিরেক্টরিতে অবস্থিত সমস্ত বস্তুর তালিকা প্রদর্শন করা সম্ভব। উদাহরণস্বরূপ:

Desktop                about.html       logs          paulwesterberg.png
Mail                   backupfiles      mail          reports

কমান্ডের উত্তরে পাওয়া আউটপুট (এই ক্ষেত্রে, ডিরেক্টিতে অবস্থিত বস্তুর তালিকা) উপরোক্ত বিন্যাস ব্যবহার করে প্রদর্শিত হয়েছে।

প্রম্পট

আপনার থেকে ইনপুটের অপেক্ষায় থাকা, কম্পিউটারের কোনো প্রম্পট প্রদর্শিত বিন্যাসে চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ:

$

#

[stephen@maturin stephen]$

leopard login:

ব্যবহারকারীর প্রদত্ত ইনপুট

কমান্ড-লাইন অথবা GUI পর্দায় অবস্থিত কোনো টেক্সটবক্সের মধ্যে ব্যবহারকারীকে যে টেক্সট লিখতে হবে তা উল্লিখিত বিন্যাসে প্রদর্শিত হয়েছে। নিম্নোক্ত উদাহরণে, text শব্দটির জন্য এই বিন্যাস ব্যবহার করা হয়েছে:

আপনার সিস্টেমকে টেক্সট-ভিত্তিক ইনস্টলেশন প্রোগ্রামের সাহায্যে বুট করার জন্য boot: প্রম্পটে text কমান্ডটি লিখুন।

পরিবর্তনযোগ্য শব্দ/পংক্তি

উদাহরণে লেখা যে টেক্সট ব্যবহারকারীর উপলব্ধ করা ডাটা ব্যবহার করে পরিবর্তন করা হবে, তা এই বিন্যাসে চিহ্নিত করা হয়েছে। নিম্নোক্ত উদাহরণে, <version-number>-এ এই বিন্যাস ব্যবহার করা হয়েছে:

কার্ণেল /usr/src/<version-number>/ ডিরেক্টরিতে অবস্থিত এবং <version-number> হল সিস্টেমে ইনস্টল করা কার্ণেলের সংস্করণ সংখ্যা।

উপরন্তু, কোনো বিশেষ তথ্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে আমরা একাধিক উপায় অবলম্বন করে থাকি। আপনার সিস্টেমে ঐ তথ্যের গুরুত্ত্ব অনুযায়ী সেগুলিকে উল্লেখ্য, উপদেশ, গুরুত্ত্বপূর্ণ, সাবধান এবং সতর্কবাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে। উদাহরণস্বরূপ:

উল্লেখ্যউল্লেখ্য
 

মনে রাখবেন Linux বড় এবং ছোট হাতে লেখা অক্ষরের পার্থক্য সম্পর্কে সচেতন। অর্থাত্‍‌, ROSE এবং rOsE বানান দুটি সম্পূর্ণরূপে ভিন্ন।

টিপউপদেশ
 

/usr/share/doc/ ডিরেক্টরিতে আপনার সিস্টেমে ইনস্টল করা প্যাকেজ সম্পর্কে অতিরিক্ত ডকুমেন্টেশন উপস্থিত রয়েছে।

গুরুত্ত্বপূর্ণগুরুত্ত্বপূর্ণ
 

DHCP কনফিগারেশন ফাইলে কোনো পরিবর্তন করা হলে DHCP ডেমন পুনরায় আরম্ভ না করা পর্যন্ত সেগুলি প্রয়োগ করা হয় না।

সাবধানসাবধান
 

নিত্যনৈমিত্তিক কাজের জন্য root পরিচয় ব্যবহার করবেন না — সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত কর্ম ব্যতীত অন্যান্য কাজের জন্য root অ্যাকাউন্ট ব্যবহার না করে সাধারণ অ্যাকাউন্ট ব্যবহার করুন।

সতর্কবাণীসতর্কবাণী
 

সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় Red Hat Enterprise Linux পার্টিশনগুলি মুছবেন। অন্যান্য পার্টিশন সরিয়ে ফেলা হলে ডাটা অথবা সিস্টেমের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।