2.23. ইনস্টলেশন প্রক্রিয়ার সমাপ্তি

অভিনন্দন! Red Hat Enterprise Linux ইনস্টলেশন সম্পন্ন হয়েছে!

ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে আপনার সিস্টেম পুনরায় বুট করতে অনুরোধ করবে।

OpenPower, p5, i5, এবং pSeries — ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করা

কোনো উপস্থিত বুট মিডিয়া নিশ্চিতরূপে অপসারণ করুন।

পুনরায় বুট করা হলে, ওপেন ফার্মওয়ের বুট ডিভাইসটিকে Red Hat Enterprise Linux PReP এবং / পার্টিশন ধারণকারী ডিস্কে নির্ধারণ করুন। এই কর্ম করার জন্য LED নির্দেশক অথবা HMC SRC-তে E1F1 প্রদর্শিত না হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপরে [1] টিপে System Management Services GUI-তে প্রবেশ করুন।বুট অপশন নির্বাচন করুন-এ ক্লিক করুন। বুট ডিভাইস নির্বাচন করুন নির্বাচন করুন। ১-ম বুট ডিভাইস কনফিগার করুন বাছাই করুন। Red Hat Enterprise Linux ধারণকারী ডিস্কটি নির্বাচন করুন। অন্যান্য ডিভাইসগুলিকে আপনার পছন্দ অনুযায়ী নির্ধারণ করুন। এর পরে SMS মেনু থেকে প্রস্থান করে আপনার নতুন সিস্টেমটি বুট করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

আপনার মেশিনের উপর নির্ভর করে SMS মেনুতে অন্তর্ভুক্ত ধাপ ভিন্ন হওয়া সম্ভব।

আপনার কম্পিউটারের সাধারণ পাওয়ার-আপ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, YABOOT-র প্রম্পটটি প্রদর্শিত হয় যেখান থেকে আপনি নিম্নোক্ত যে কোনো একটি কর্ম করতে পারবেন:

  • [Enter] টিপুন — YABOOT'র ডিফল্ট বুট এন্ট্রিটি বুট করা হবে।

  • একটি বুট লেবেল নির্বাচন করে [Enter] টিপুন — YABOOT নির্বাচিত বুট লেবেলে উল্লিখিত অপারেটিং সিস্টেমকে boot করে। (iSeries ভিন্ন অন্য সিস্টেমের জন্য boot: প্রম্পটে [Tab] টিপে বৈধ বুট লেবেলের তালিকা প্রদর্শন করুন।)

  • কিছু করবেন না — YABOOT'র সময়সীমা উত্তীর্ণ হলে (ডিফল্ট অবস্থায় ৫ সেকেন্ড) YABOOT স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট বুট এন্ট্রিটি বুট করে।

Red Hat Enterprise Linux বুট করা হয়ে গেলে, বার্তা লেখা এক অথবা অধিক পর্দা প্রদর্শিত হবে। অবশেষে, একটি login: প্রম্পট অথবা একটি GUI লগ-ইন পর্দা (যদি আপনি X উইন্ডো সিস্টেম ইনস্টল করে স্বয়ংক্রিয়ভাবে X আরম্ভ করতে নির্বাচন করেন) প্রদর্শিত হবে।

iSeries — ইনস্টলেশন সম্পন্ন করার প্রক্রিয়া

ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হলে পরে আপনাকে [Enter] কী (key) টেপার অনুরোধ জানানো হবে। এর পরে LPAR, ইনস্টল করা Red Hat Enterprise Linux OS ব্যবহার করে পুনরায় সিস্টেম বুট করে।

ইনস্টলেশন প্রোগ্রামটি নিম্নোক্ত কর্মগুলি সম্পন্ন করেছে:

  • B স্লটে কার্ণেল ইনস্টল করা হয়েছে এবং কার্ণেলের পরামিতি হল ro root=LABEL=/

  • কোনো বিদ্যমান PPC PReP boot পার্টিশনে কার্ণেল ইনস্টল করা হয়েছে

  • ব্যবহারকারীর বিবেচনার জন্য একটি A-স্লট ফাঁকা রাখা হয়েছে

টিপউপদেশ
 

কার্ণেল স্লট সংক্রান্ত নিম্নোক্ত তথ্যগুলি iSeries ব্যবহারকারীদের জন্য লাভজনক হতে পারে:

http://www-1.ibm.com/servers/eserver/iseries/linux/tech_faq.html

Red Hat Enterprise Linux ইনস্টল করার পরিবর্তে, সেটি চালানোর জন্য এই মুহুর্তে পার্টিশনটি নিষ্ক্রিয় করে NWSD কনফিগার করা আবশ্যক। IPL উত্‍‌সকে B অথবা *NWSSTG হিসাবে পরিবর্তন করুন। আপনি যদি এটিকে *NWSSTG (আপনার PPC PReP boot পার্টিশন থেকে বুট করা হলে) হিসাবে নির্ধারণ করেন, তাহলে IPL পরামিতিগুলিও যোগ করা প্রয়োজন হবে। এর পরে NWSD সক্রিয় করা হলে আপনার ইনস্টল করা সিস্টেমটি বুট করা হবে।

উল্লেখ্য, যে ব্যবহারকারীরা শুধুমাত্র নেটিভ SCSI ডিস্কে ইনস্টল করছেন তারা *NWSSTG থেকে বুট করতে সক্ষম হবেন না।

শুধুমাত্র কনসোল অথবা /etc/securetty-তে তালিকাভুক্ত ডিভাইস থেকেই আপনি root পরিচয় ব্যবহার করে লগ-ইন করতে সক্ষম হবেন। দূরবর্তী সিস্টেম থেকে root পরিচয় ব্যবহার করে root হিসাবে লগ-ইন করার জন্য ssh ব্যবহার করুন।

রান-লেভেল ৫-এ (গ্রাফিকাল রান-লেভেল) প্রথমবার Red Hat Enterprise Linux চালানো হলে , সেট-আপ এজেন্ট প্রদর্শিত হয়, যা আপনাকে Red Hat Enterprise Linux কনফিগার করতে সাহায্য করবে। এই টুলটি ব্যবহার করে আপনি আপনার সিস্টেমের সময় ও তারিখ নির্ধারণ করতে, সফ্টওয়ের ইনস্টল করতে, আপনার মেশিনকে Red Hat Network-এ নিবন্ধিভুক্ত করতে এবং আরো অনেক কর্ম করতে সক্ষম হবেন। সেট-আপ এজেন্ট প্রারম্ভে আপনার পরিবেশ কনফিগার করতে সাহায্য করে যাতে আপনি আপনার Red Hat Enterprise Linux সিস্টেমটিকে দ্রুত ব্যবহার করতে পারেন।

সেট-আপ এজেন্ট -র ব্যবহার সম্পর্কে অধিক তথ্য জানার জন্য Red Hat Enterprise Linux Step By Step Guide -র Getting Started নামক অধ্যায়টি পড়ুন।

আপনার Red Hat Enterprise Linux সাবস্ক্রিপশন নিবন্ধীকরণ সংক্রান্ত তথ্য জানতে হলে, বিভাগ 2.24 পড়ুন।