2.14. আপনার সিস্টেমে পার্টিশন নির্মাণের পদ্ধতি

আপনি যদি পর্যালোচনা নির্বাচন না করে স্বযংক্রিয় পার্টিশন প্রক্রিয়া চালানোর ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে বিভাগ 2.15 -তে এগিয়ে যান।

আপনি যদি স্বযংক্রিয় পার্টিশন-প্রক্রিয়া চালানোর ইচ্ছা প্রকাশ করে থাকেন এবং পর্যালোচনা নির্বাচন করেন , তাহলে বর্তমানে নির্ধারিত পার্টিশনগুলি আপনি গ্রহণ করতে পারেন (পরবর্তী বাটনটি টিপুন), অথবা পার্টিশন করার টুল Disk Druid ব্যবহার করে নিজে নির্ধারিত বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন।

নিজে পার্টিশন করার ইচ্ছা প্রকাশ করলে, Red Hat Enterprise Linux যে স্থানে ইনস্টল করা হবে, তা ইনস্টলেশন প্রোগ্রামকে স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক। Red Hat Enterprise Linux যে ডিস্ক পার্টিশনগুলিতে ইনস্টল করা হবে, সেগুলির মাউন্ট-পয়েন্ট নির্ধারণ করে এটি করা সম্ভব।

উল্লেখ্যউল্লেখ্য
 

পার্টিশন নির্ধারণের রূপরেখার কোনো পরিকল্পনা না করে থাকলে, আপনি পরিশিষ্ট C এবং বিভাগ 2.14.4পড়তে পারেন। ন্যূনতমরূপে একটি সুসংগত মাপের root (/) পার্টিশন, iSeries সিস্টেম ব্যতীত ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি /boot/ পার্টিশন (iSeries সিস্টেমে /boot/ পার্টিশনের প্রয়োজন নেই), PPC PReP boot পার্টিশন, এবং আপনার সিস্টেমে উপস্থিত RAM-র দ্বীগুণ পরিমাণের সমতূল্য একটি swap পার্টিশন আবশ্যক।

iSeries ব্যবহারকারীদের জন্য:

প্রধান অথবা ব্যাক-আপ বুট পদ্ধতি হিসাবে একটি PReP boot পার্টিশনকে নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। PReP boot পার্টিশনের মাপ ১৬ থেকে ৩২ মেগাবাইটের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং এটিকে সক্রিয় প্রধান পার্টিশন হিসাবে চিহ্নিত করা আবশ্যক।

চিত্র 2-12. Disk Druid ব্যবহার করে iSeries সিস্টেমে পার্টিশন নির্মাণ প্রক্রিয়া

চিত্র 2-13. Disk Druid ব্যবহার করে pSeries সিস্টেমে পার্টিশন নির্মাণ প্রক্রিয়া

ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা Disk Druid পার্টিশন টুলটি ব্যবহৃত হয়। কয়েকটি বিশেষ পরিস্থিতি ব্যতীত, স্বাভাবিক ইস্টলেশন চলাকালে Disk Druid, পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে সক্ষম।

2.14.1. হার্ড-ড্রাইভের গ্রাফিকাল প্রদর্শন

Disk Druid আপনার সিস্টেমের হার্ড-ড্রাইভগুলির , একটি গ্রাফিকাল রূপ প্রদর্শন করে।

গ্রাফিকাল প্রদর্শন অঞ্চলের কোনো ক্ষেত্রকে উজ্জ্বল করতে, মাউস ব্যবহার করে সেটির উপর একবার ক্লিক করুন। একটি বিদ্যমান পার্টিশন সম্পাদন করতে অথবা উপলব্ধ অব্যবহৃত স্থানের মধ্যে থেকে একটি পার্টিশন নির্মাণ করার জন্য সেটির উপরে দুবার ক্লিক করুন।

প্রদর্শনক্ষেত্রের উপরে, আপনি একটি ড্রাইভ-র নাম (যেমন /dev/hda ), Geom (যা হার্ড-ড্রাইভের দ্বারা উল্লিখিত সিলিন্ডার সংখ্যা, হেড এবং সেক্টরসহ, হার্ড-ড্রাইভের জ্যামিতিক আকার প্রদর্শন করে), এবং ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা সনাক্ত হার্ড-ড্রাইভের মডেল পর্যালোচনা করতে পারবেন।

2.14.2. Disk Druid'র বাটন

এই বাটনগুলি Disk Druid'র কর্ম নিয়ন্ত্রণ করে। এইগুলি পার্টিশনের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে (উদাহরণস্বরূপ, ফাইল-সিস্টেমের ধরন এবং মাউন্ট-পয়েন্ট) এবং RAID ডিভাইস নির্মাণ করতে ব্যবহৃত হয়। এই পর্দায় উপস্থিত বাটনগুলির সাহায্যে, আপনার করা পরিবর্তনগুলি সংরক্ষণ করতে পারেন, অথবা Disk Druid থেকে প্রস্থান করতে পারেন। অতিরিক্ত তথ্যের জন্য প্রত্যেকটি বাটনের জন্য লেখা তথ্য পড়ুন:

2.14.3. পার্টিশনের ক্ষেত্র

পার্টিশন অনুক্রমের উপরে কয়েকটি লেবেল প্রদর্শিত হয় যেগুলির সাহায্যে ঐ পার্টিশন সম্পর্কে তথ্য জানা যায়। প্রত্যেকটি লেবেল নীচে ব্যাখ্যা করা হয়েছে:

RAID ডিভাইস/LVM ভলিউম গ্রুপের সদস্যদের আড়াল করো: আপনি যদি নির্মিত RAID ডিভাইস অথবা LVM ভলিউম গ্রুপের সদস্যদের দেখতে ইচ্ছুক না থাকেন, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।

2.14.4. প্রস্তাবিত পার্টিশন বিন্যাস পদ্ধতি

অন্যথা করার কোনো কারণ না থাকলে, আমরা আপনাকে নিম্নোক্ত পার্টিশনগুলি তৈরি করার বিশেষ পরমার্শ দেবো:

2.14.5. পার্টিশন যোগ করার পদ্ধতি

একটি নতুন পার্টিশন যোগ করতে হলে, নতুন বাটনটি ক্লিক করুন। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে (চিত্র 2-14 দেখুন)।

উল্লেখ্যউল্লেখ্য
 

ইনস্টলেশনের জন্য অন্তত দুটি পার্টিশন পার্টিশন নির্দিষ্ট করা আবশ্যক। আপনার প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পার্টিশন নির্ধারণ করুন। অধিক বিবরণের জন্য, পরিশিষ্ট C পড়ুন।

চিত্র 2-14. একটি নতুন পার্টিশন নির্মাণ করার পদ্ধতি

2.14.5.1. ফাইল-সিস্টেমের ধরন

পার্টিশনের দ্বারা ব্যবহারযোগ্য ফাইল-সিস্টেমের উপর ভিত্তি করে, Red Hat Enterprise Linux আপনাকে বিভিন্ন ধরনের পার্টিশন নির্মাণ করার সুবিধা প্রদান করে। উপলব্ধ ফাইল-সিস্টেমের সংক্ষিপ্ত বিবরণ এবং তাদের ব্যবহার প্রণালী নীচে বর্ণিত হয়েছে।

  • ext2 — একটি ext2 ফাইল-সিস্টেম, Unix-এ ব্যবহৃত ফাইলের বিন্যাস সমর্থন করে (সাধারণ ফাইল, ডিরেক্টরি, সিম্বলিক লিঙ্ক, ইত্যাদি)। এর ফলে ফাইলের নাম লিখতে ২৫৫ অক্ষর অবধি ব্যবহার করা সম্ভব।

  • ext3 — ext3 ফাইল-সিস্টেমটি ext2 ফাইল-সিস্টেমের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং এর একটি প্রধান বৈশিষ্ট্য হল — জার্নালিং। জার্নালিং ফাইল-সিস্টেম ব্যবহার করা হলে, কোনো বিপর্যয় ঘটলে খুবই কম সময়ে ফাইল-সিস্টেম উদ্ধার করা সম্ভব হয় এবং ফাইল-সিস্টেমর উপর fsck[1] করারও প্রয়োজন হয় না। ডিফল্টরূপে ext3 ফাইল-সিস্টেমটিই নির্বাচিত হয় এবং এটি ব্যবহার করাই বাঞ্ছনীয়।

  • প্রকৃত ভলিউম (LVM) — এক অথবা অধিক প্রকৃত ভলিউম (LVM) পার্টিশন তৈরি করলে আপনি একটি LVM লজিক্যাল পার্টিশন নির্মাণ করার সুযোগ পাবেন। প্রকৃত ডিস্ক ব্যবহারের সময় LVM উন্নত কর্মনির্বাহণে সাহায়্য করবে। LVM সংক্রান্ত অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।

  • সফ্টওয়ের RAID — এক অথবা অধিক RAID পার্টিশন নির্মাণ করলে আপনি একটি RAID ডিভাইস তৈরি করার সুযোগ পাবেন। RAID সংক্রান্ত অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide-এ RAID (Redundant Array of Independent Disks) নামক অধ্যায়টি পড়ুন।

  • swap — Swap পার্টিশনগুলি ভার্চুয়াল মেমরিকে সমর্থন করার জন্য নির্মিত হয়। অর্থাত্‍, আপনার সিস্টেমের দ্বারা প্রসেস করা ডাটাকে ধারণ করার জন্য পর্যাপ্ত RAM উপস্থিত না থাকলে অতিরিক্ত ডাটা swap পার্টিশনে লেখা হবে। অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।

  • vfat — VFAT ফাইল-সিস্টেমটি একটি Linux ফাইল-সিস্টেম যা FAT ফাইল-সিস্টেমের উপর অবস্থিত Microsoft Windows-র লং ফাইলের নামের সাথে সামঞ্জ্য বজায় রাখতে সক্ষম।

  • PPC PReP Boot — PPC PReP boot পার্টিশনে অপরেটিং সিস্টেমের কার্ণেল (iSeries -র উপর *NWSSTG IPL উত্‍‌স থেকে বুট করতে ব্যবহৃত ) অথবা YABOOT বুট-লোডারটি অবস্থিত (যার সাহায্যে আপনার pSeries সিস্টেমটি Red Hat Enterprise Linux বুট করে)।

2.14.6. পার্টিশন সম্পাদন করার প্রণালী

একটি পার্টিশন সম্পাদন করতে, সম্পাদনা বাটনটি ক্লিক করুন অথবা কোনো বিদ্যমান পার্টিশনের উপর দুবার-ক্লিক করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

যদি পার্টিশনটি হার্ড-ডিস্কে বর্তমানে উপস্থিত থাকে, তাহলে আপনি শুধুমাত্র পার্টিশনটির মাউন্ট-পয়েন্ট পরিবর্তন করতে সক্ষম হবেন। অন্য কোনো পরিবর্তন করতে হলে, আপনাকে পার্টিশনটি মুছে নতুন করে তৈরি করতে হবে।

2.14.7. একটি পার্টিশন মুছে ফেলার প্রক্রিয়া

একটি পার্টিশন মুছে ফেলার জন্য, পার্টিশন বিভাগে তা উজ্জ্বল করে মুছে ফেল বাটনটিতে ক্লিক করুন। মুছে ফেলার আগে আপনার সম্মতি জ্ঞাপন করুন।

সংক্ষিপ্তটিকা

[1]

fsck অ্যাপ্লিকেশনটি ফাইল-সিস্টেমের metadata-র সংগতি পরীক্ষা করতে এবং ঐচ্ছিকরূপে এক অথবা অধিক Linux ফাইল-সিস্টেমকে সংশোধন করতে ব্যবহৃত হয়।