| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার সাহায্যে আপনি আপনার সিস্টেমের হার্ড-ড্রাইভকে ভিন্ন ভিন্ন বিভাগে ভাগ করতে পারবেন। এর ফলে প্রতিটি বিভাগ নিজের হার্ড-ড্রাইভরূপে আচরণ করবে। একাধিক অপারেটিং সিস্টেম একসাথে ব্যবহার করার জন্য পার্টিশন নির্মাণ প্রক্রিয়া অত্যান্ত সুবিধাজনক। আপনার সিস্টেমটি কেমনভাবে পার্টিশন করা উচিত সে বিষয়ে নিশ্চিত না থাকলে অধিক বিবরণের জন্য অনুগ্রহ করে পরিশিষ্ট C পড়ুন।
এই পর্দায় আপনি স্বয়ংক্রিয় পার্টিশন অথবা Disk Druid -র সাহায্যে নিজে পার্টিশন নির্মাণ করার প্রক্রিয়া নির্বাচন করতে পারবেন।
স্বয়ংক্রিয় পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার সাহায্যে আপনি নিজে ড্রাইভ পার্টিশন না করেও ইনস্টলেশন করতে সক্ষম হবেন। যদি আপনি নিজে ড্রাইভ পার্টিশন করতে স্বাচ্ছন্দ্য অনুভব না করেন, তাহলে অনুগ্রহ করে 'নিজ হাতে' পার্টিশন করার অপশনটি নির্বাচন করবেন না এবং ইনস্টলেশন প্রোগ্রামকে আপনার হয়ে পার্টিশন করতে দিন।
নিজে পার্টিশন করতে হলে Disk Druid পার্টিশন টুলটি নির্বাচন করুন।
যদি আপনি Disk Druid ব্যবহার করে নিজ হাতে পার্টিশন করতে ইচ্ছুক থাকেন তাহলে অনুগ্রহ করে বিভাগ 2.14 -পড়ুন।
![]() | সতর্কবাণী |
|---|---|
যদি আপনি ইনস্টলেশন প্রক্রিয়ার ডিস্ক পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার প্রস্তুতি ধাপের পরবর্তী কোনো সময়ে, নিম্মলিখিত সমস্যার অনুরূপ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন hda ডিভাইসে উপস্থিত পার্টিশন টেবিলটি পাঠযোগ্য নয়। নতুন পার্টিশন তৈরি করতে হলে এটিকে প্রথমে সক্রিয় করা আবশ্যক এবং এর দরুন এই ড্রাইভের সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে। তাহলে, সম্ভবত ঐ ড্রাইভে কোনো পার্টিশন টেবিল উপস্থিত নেই অথবা ইনস্টলেশন প্রক্রিয়ার দ্বারা ব্যবহৃত পার্টিশন সফ্টওয়ের, ঐ ড্রাইভের পার্টিশন টেবিলটিকে চিনতে সক্ষম হয়নি। যে কোনো ধরনের ইনস্টলেশন করার সময় সর্বদা আপনার সিস্টেমের উপস্থিত ডাটা ব্যাক-আপ করে রাখা বাঞ্ছনীয়। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| কী-বোর্ড কনফিগারেশন | উপর | স্বয়ংক্রিয় পার্টিশন প্রক্রিয়া |