| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
Red Hat Enterprise Linux টেক্সট মোড ইনস্টলেশন একটি পর্দা-ভিত্তিক ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করে যার মধ্যে গ্রাফিকাল ইউজার ইন্টারফেসের অধিকাংশ উইজেট ব্যবহৃত হয়। চিত্র 2-2 এবং চিত্র 2-3-এ ইনস্টলেশন প্রক্রিয়ার সময়কালীন পর্দাগুলির ছবি প্রদর্শিত রয়েছে।
![]() | উল্লেখ্য |
|---|---|
টেক্সট মোড ইনস্টলেশন প্রক্রিয়ার বিষদ বিবরণ লিখিত অবস্থায় উপলব্ধ না হলেও, টেক্সট মোড ব্যবহারকারীরা GUI ইনস্টলেশনের নির্দেশাবলী নির্দ্বিধায় অনুসরণ করতে পারেন। |
চিত্র 2-2 এবং চিত্র 2-3-এ প্রদর্শিত গুরুত্ত্বপূর্ণ উইজেটের তালিকা:
উইন্ডো — ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালে একাধিক উইন্ডো (এই পুস্তিকায় সাধারণত এটিকে ডায়লগ হিসাবে উল্লেখ করা হয়েছে) প্রদর্শিত হয়। কিছু পরিস্থিতিতে একটি উইন্ডো অন্য আরেকটির উপরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে; এই অবস্থায়, আপনি শুধুমাত্র উপরের স্তরের উইন্ডোটির সাথে কর্মসঞ্চালন করতে পারবেন। ঐ উইন্ডোটির উপরে কর্ম সম্পন্ন হলে তা বন্ধ হয়ে যাবে এবং আপনি পুনরায় নীচের স্তরের উইন্ডোটির উপর কাজ করতে সক্ষম হবেন।
চেক-বক্স — চেকবক্সের সাহায্যে আপনি কোনো বৈশিষ্ট্য নির্বাচন করতে অথবা নির্বাচন থেকে সরিয়ে ফেলতে সক্ষম হবেন। বাক্সের মধ্যে একটি তারাচিহ্ন (অ্যাসটেরিক্স) (নির্বাচিত) অথবা শূণ্যস্থান (অনির্বাচিত) প্রদর্শিত হয়। কার্সারটি যখন চেকবক্সের মধ্যে অবস্থিত থাকে, তখন
টেক্সট-ইনপুট — ইনস্টলেশন প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় তথ্য টেক্সট ইনপুট লাইনে লেখা যাবে। কার্সারটি যখন কোনো টেক্সট ইনপুট লাইনের উপর অবস্থিত থাকে, তখন ঐ লাইনে কিছু লেখা অথবা সম্পাদন করা যাবে।
টেক্সট উইজেট — টেক্সট উইজেট পর্দার উপর টেক্সট প্রদর্শন করতে ব্যবহৃত হয়ে থাকে। মাঝে মধ্যে, টেক্সট উইজেটের মধ্যে অন্য উইজেটও উপস্থিত থাকে, যেমন চেক-বক্স। একটি টেক্সট উইজেটের মধ্যে উপলব্ধ স্থান অতিক্রম করে অধিক তথ্য লেখা হলে, একটি স্ক্রোল-বার প্রদর্শিত হয়; টেক্সট উইজেটের মধ্যে কার্সারটি অবস্থিত থাকলে, আপনি
স্ক্রোল-বার — উইন্ডোর একপাশে অথবা নীচে স্ক্রোলবার প্রদর্শিত হয় যার সাহায্যে উইন্ডোর প্রদর্শনক্ষেত্রের মধ্যে, পুস্তিকা অথবা তালিকার কোন অংশটি প্রদর্শন করা হবে তা নিয়ন্ত্রণ করা যাবে। স্ক্রোলবারের সাহায্যে ফাইলের যে কোনো অংশ সহজেই দেখা যায়।
বাটন উইজেট — ইনস্টলেশন প্রোগ্রামের সাথে আলাপচারিতার প্রধান পদ্ধতি হল বাটন উইজেট। আপনি এই বাটনগুলির মধ্যে
কার্সার — যদিও এটি কোনো উইজেট নয়, কিন্তু কার্সারের সাহায্যে কোনো নির্দিষ্ট উইজেট নির্বাচন (এবং সেটির সাথে যোগাযোগ) করা সম্ভব। কার্সারটি একটি উইজেট থেকে অন্য একটির উপর সরানো হলে, উইজেটের রং পরিবর্তন হবে, অথবা কার্সারটি ঐ উইজেটটির মধ্যে অথবা পাশে স্থাপিত হয়ে যাবে। চিত্র 2-2 -এ, কার্সারটি OK বাটনের পাশে অবস্থিত রয়েছে। চিত্র 2-3-এ কার্সারটি Edit বাটনের উপরে প্রদর্শিত হচ্ছে।
কয়েকটি সহজ কী-স্ট্রোকের মাধ্যমে ইনস্টলেশন ডায়লগগুলির মধ্যে চলাচল করা সম্ভব। কার্সার সরানোর জন্য
একটি বাটন "টিপতে" হলে, বাটনের উপর কার্সারটি এনে, ( যেমন
![]() | সাবধান |
|---|---|
ইনস্টলেশন প্রক্রিয়ার সময় শুধুমাত্র উত্তরের জন্য অপেক্ষামান ডায়লগ বক্সের অনুরোধ ব্যতীত যথেচ্ছ কোনো কী (key) টিপবেন না (অন্যথা, কোনো অসতর্ক কী-স্ট্রোকের ফলে অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে)। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | উপর | CD-ROM থেকে ইনস্টল করার প্রক্রিয়া |