1.3. iSeries-র জন্য প্রস্তুতি

ইনস্টলেশন প্রক্রিয়াটি অনুমান করে আপনি IBM iSeries প্ল্যাটফর্মের সাথে মৌলিকরূপে পরিচিত এবং IBM'র Configuring Linux in a Guest Partition -কে অনুসরণ করে। সাধারণত, এই বিভাগটিতে অনুমান করা হয় যে আপনি Configuring Linux in a Guest Partition ডকুমেন্টটি সম্পূর্ণরূপে পড়েছেন (http://publib.boulder.ibm.com/iseries/v5r2/ic2924/info/rzalm/rzalmlinuxkickoff.htm)।

টিপউপদেশ
 

iSeries সম্বন্ধে অতিরিক্ত তথ্য নিম্নলিখিত স্থানে অনলাইন উপস্থিত রয়েছে:

http://www-1.ibm.com/servers/eserver/iseries/linux/

আপনার iSeries সিস্টেমকে ইনস্টলেশনের জন্য প্রস্তুত করতে, Configuring Linux in a Guest Partition পুস্তিকাটির Planning to run Linux on a logical partition এবং Creating a logical partition to run Linux বিভাগগুলি পড়ুন। OS/400 পরিসেবাগুলি কনফিগার করতে OS/400 কমান্ড সংক্রান্ত নথি পড়ুন(http://publib.boulder.ibm.com/iseries/v5r2/ic2924/info/rbam6/rbam6clmain.htm)। iSeries ইনস্টলেশনের মৌলিক ধাপগুলিকে নীচে বর্ণনা করা হয়েছে:

প্রথমে Work with system partitions-র পর্দাগুলি অনুসারে SST-তে একটি লজিক্যাল পার্টিশন নির্মাণ করুন। পার্টিশনটি Guest ধরনের হওয়া আবশ্যক, এবং এর জন্য প্রসেসর ও মেমরির কিছু অংশ এবং একটি নেটিভ LAN অ্যাডাপ্টার ও ভার্চুয়াল ইথারনেট বরাদ্দ করা প্রয়োজন। Linux পার্টিশন নির্মাণ করার পরে, এর জন্য একটি হোস্টকারী পার্টিশন নির্ধারণ করুন। Work with Partition Configuration পর্দায় নতুন Linux পার্টিশনের জন্য 13 অপশনটি নির্বাচন করুন। এর পরে, নতুন পার্টিশন তৈরি হলে আপনার প্রধান পার্টিশনকে IPL করুন।

আপনি যদি V5R2 OS/400-র সাথে শেয়ার করা প্রসেসর ব্যবহার করে থাকেন, তাহলে আপনার পার্টিশনের জন্য নির্ধারিত প্রসেসরের অংশের পরিমাপ যদি পার্টিশনের জন্য নির্দিষ্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ মাপের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি তা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারবেন। প্রসেসরের সংখ্যা গুন ০.১০ মাপের থেকে নীচে আপনি সর্বনিম্ন মাপ স্থাপন করতে পারবেন না। প্রসেসর এবং মেমরির মাপের সীমা পরিবর্তনের জন্য প্রধান পার্টিশন IPL-র প্রয়োজন আছে।

পরবর্তী ধাপে, OS/400 কমান্ড লাইন থেকে crtnwsd কমান্ডটি নির্বাহ করে একটি NWSD নির্মাণ করুন। SST-তে আপনার নির্মিত লজিক্যাল পার্টিশনটির নাম, পার্টিশন ক্ষেত্রতে লেখা হবে; এটির ধরন Guest এবং Codepage 437 হওয়া আবশ্যক। মৌলিক NWSD-র জন্য , রিসোর্সের নামে *None অপশনটি ব্যবহার করুন এবং অন্যান্য সকল ক্ষেত্রর জন্য ডিফল্ট মানগুলি অপরিবর্তিত রাখুন — বুট সংক্রান্ত ক্ষেত্রগুলি বিভাগ 2.1.2-এ আলোচিত হয়েছে।

নেটিভ SCSI-র পরিবর্তে ipr ড্রাইভার ব্যবহারকারী একটি ভার্চুয়াল ডিস্ক ব্যবহার করতে ইচ্ছুক হলে, OS/400 কমান্ড লাইন থেকে wrknwsstg কমান্ডটি নির্বাহ করে একটি NWSSTG (ভার্চুয়াল ডিস্ক) নির্মাণ করুন। এটি নির্মিত হলে, NWSD নাম ব্যবহার করে আপনার তৈরি করা NWSD-র জন্য একটি লিঙ্ক তৈরি করা প্রয়োজন।