2.11. কী-বোর্ড কনফিগারেশন

ইনস্টলেশন প্রক্রিয়া এবং সিস্টেম ডিফল্ট হিসাবে আপনি যে কী-বোর্ড বিন্যাস ব্যবহার করতে ইচ্ছুক, অনুগ্রহ করে মাউসের সাহায্যে তা সঠিকভাবে নির্বাচন করুন (উদাহরণ, U.S. English) (চিত্র 2-9 দেখুন) ।

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে, অগ্রসর হতে পরবর্তী -বাটনে ক্লিক করুন।

চিত্র 2-9. কী-বোর্ড কনফিগারেশন

টিপউপদেশ
 

ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওযার পরে আপনার কী-বোর্ডের ধরন পরিবর্তন করতে, কী-বোর্ড কনফিগারেশন টুল ব্যবহার করুন।

একটি শেল প্রম্পটে system-config-keyboard কমান্ডটি টাইপ করে কী-বোর্ড কনফিগারেশন টুল আরম্ভ করুন। আপনি যদি root পরিচয় না ব্যবহার করেন তাহলে অগ্রসর হতে হলে আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে।