| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
ইনস্টলেশনের জন্য অধিকাংশ নির্বাচন সম্পন্ন করার পরে আপনি ডিফল্ট প্যাকেজ নির্বাচন নিশ্চিত করতে অথবা আপনার ইচ্ছা অনুযায়ী সিস্টেমের জন্য প্যাকেজ পছন্দ করতে এখন প্রস্তুত।
আপনার Red Hat Enterprise Linux ইনস্টলেশনের ডিফল্ট প্যাকেজ সংকলনের বিবরণসহ প্যাকেজ ইনস্টলেশনের ডিফল্ট মান পর্দাটি প্রদর্শিত হবে। আপনি Red Hat Enterprise Linux-র কোন সংস্করণটি ইনস্টল করছেন তার উপর ভিত্তি করে এই পর্দাটি পরিবর্তিত হবে।
বর্তমান প্যাকেজ তালিকাটি আপনি গ্রহণ করতে ইচ্ছুক হলে, বিভাগ 2.21-এ এগিয়ে চলুন।
আপনার প্যাকেজ সংকলনে নিজের কিছু অতিরিক্ত পছন্দ যোগ করতে হলে পর্দা থেকে ইনস্টল করার জন্য পছন্দসই প্যাকেজ সংকলন বাছাই করুন অপশনটি নির্বাচন করুন। পরবর্তী বাটনে ক্লিক করলে আপনাকে প্যাকেজ সংকলন নির্বাচন পর্দায় নিয়ে যাওয়া হবে।
আপনি প্যাকেজ সংকলন নির্বাচন করতে পারেন। সংকলনের প্যাকেজগুলি কর্মোপযোগিতা অনুযায়ী (উদাহরণ, X Window সিস্টেম এবং এডিটার), পৃথক প্যাকেজ হিসাবে, অথবা দুইয়ের মিশ্রণে দলভুক্ত করা হয়ে থাকে।
![]() | উল্লেখ্য |
|---|---|
যে ব্যবহারকারীরা ৬৪-বিট অ্যাপ্লিকেশন নির্মাণ অথবা নির্বাহ করার জন্য সমর্থন পেতে ইচ্ছুক, তাদেরকেCompatibility Arch Support এবং Compatibility Arch Development Support প্যাকেজগুলি নির্বাচন করে যথাযত আর্কিটেকচারের জন্য সমর্থন ইনস্টল করার জন্য উত্সাহ দেওয়া হচ্ছে। |
একটি কম্পোনেন্ট নির্বাচন করতে হলে সেটির পার্শ্ববর্তী চেকবক্সটি ক্লিক করুন (চিত্র 2-21 দেখুন) ।
আপনি যে প্যাকেজগুলি ইনস্টল করতে ইচ্ছুক সেগুলি নির্বাচন করুন। সমস্ত (কম্পোনেন্ট তালিকার শেষে অবস্থিত) নির্বাচন করলে Red Hat Enterprise Linux সহ সমস্ত প্যাকেজ ইনস্টল করা হবে।
একটি প্যাকেজ সংকলন নির্বাচন করে, বিস্তারিত ক্লিক করে সেটির মধ্যেকার যে প্যাকেজগুলি ডিফল্ট অবস্থায় ইনস্টল করা হবে তা প্রত্যক্ষ করে, ঐ সংকলনের ঐচ্ছিক প্যাকেজ যোগ করুন অথবা সরিয়ে ফেলুন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| root-র পাসওয়ার্ড নির্ধারণ করুন | উপর | ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভের প্রস্তুতি |