| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 1. প্রারম্ভিক ব্যবহারের নির্দেশাবলী | পরবর্তী |
eServer OpenPower, p5, এবং i5 সিস্টেমগুলি, ভার্চুয়াল অথবা নেটিভ ডিভাইস, এবং কনসোলের পার্টিশন-প্রক্রিয়া সংক্রান্ত একাধিক অপশন উপলব্ধ করে। সিস্টেমের তিনটি সংস্করণ একই কার্ণেল এবং সিস্টেম কনফিগারেশনের উপর নির্ভর করে কিছু অভিন্ন অপশন ব্যবহার করে।
একটি পার্টিশন না করা OpenPower অথবা p5 সিস্টেম ব্যবহার করলে, কোনো প্রাক-ইনস্টলেশন সেট-আপের প্রয়োজন নেই। HVSI সিরিয়াল কনসোল ব্যবহারকারী সিস্টেমের জন্য, কনসোলটিকে T2 সিরিয়াল পোর্টের সাথে সংযুক্ত করুন।
পার্টিশন করা সিস্টেম যেমন OpenPower, p5, অথবা i5-এ পার্টিশন নির্মাণ ও ইনস্টলেশন আরম্ভ করার প্রক্রিয়ার মধ্যে বিশেষ পার্থক্য নেই। পার্টিশনটি HMC-তে নির্মাণ করে, ভার্চুয়াল অথবা নেটিভ কয়েকটি CPU ও মেমরি রিসোর্স এবং SCSI ও Ethernet রিসোর্স বরাদ্দ করা আবশ্যক। HMC পার্টিশন নির্মাণের উইজার্ডটি আপনাকে এই কাজে সাহায্য করবে।
পার্টিশন নির্মাণ সংক্রান্ত অধিক বিবরণের জন্য, IBM'র Infocenter প্রবন্ধ Configuring Linux logical partitions পড়ুন। এটি অনলাইন নিম্নলিখিত স্থানে উপস্থিত রয়েছে:
http://publib.boulder.ibm.com/infocenter/eserver/v1r2s/en_US/ index.htm?info/iphbi/iphbiconfig.htm |
উল্লেখ্য, এই URL-টির দৈর্ঘ্যের কারণে, এটিকে দুটি পংক্তিতে ভাগ করে লেখা হয়েছে।
আপনি যদি নেটিভ SCSI-র পরিবর্তে, ভার্চুয়াল SCSI রিসোর্স ব্যবহার করেন, তাহলে ভার্চুয়াল SCSI উপলব্ধকারী পার্টিশনের জন্য একটি 'লিঙ্ক' তৈরি করে ভার্চুয়াল SCSI উপলব্ধকারী পার্টিশনটিকে কনফিগার করুন। ভার্চুয়াল SCSI ক্লায়েন্ট এবং সার্ভার স্লটের মধ্যে 'লিঙ্ক', HMC ব্যবহার করে নির্মাণ করুন। আপনার ব্যবহৃত মডেল এবং অপশনের উপর নির্ভর করে আপনি, AIX অথবা i5/OS-র মধ্য যে কোনো একটিতে একটি ভার্চুয়াল SCSI সার্ভার কনফিগার করতে পারবেন।
এই বিষয়গুলি সম্পর্কে অধিক বিবরণের জন্য, IBM'র Infocenter প্রবন্ধ Creating a Linux logical partition using i5/OS virtual I/O resources পড়ুন। এটি অনলাইন উপলব্ধ আছে এই স্থানে:
http://publib.boulder.ibm.com/infocenter/eserver/v1r2s/en_US/ index.htm?info/iphbl/iphblioserverpartition.htm |
উল্লেখ্য, এই URL-টির দৈর্ঘ্যের কারণে, এটিকে দুটি পংক্তিতে ভাগ করে লেখা হয়েছে।
![]() | উল্লেখ্য |
|---|---|
ভার্চুয়ালাইজেশন eServer i5 এবং p5 সম্পর্কে অধিক বিবরণ Redbooks SG24-6388-00 এবং SG24-7940-00-এ উপলব্ধ আছে, Linux on IBM eServer i5 Implementation Guide এবং Introduction to Advanced POWER Virtualization on IBM eServer p5 Servers। এগুলি http://www.redbooks.ibm.com/ -তে উপলব্ধ এবং উল্লিখিত সংখ্যা ব্যবহার করে সেগুলি অনুসন্ধান করা সম্ভব। |
আপনার সিস্টেমটি কনফিগার করা হলে, আপনাকে HMC ব্যবহার করে এটি সক্রিয় করতে হবে অথবা পাওয়া-অন অর্থাত্ আরম্ভ করতে হবে। আপনি যে পদ্ধতিতে ইনস্টল করছেন তার উপর নির্ভর করে, আপনার সিস্টেমকে সঠিকভাবে ইস্টলেশন প্রোগ্রামে বুট করানোর জন্য, সম্ভবত SMS কনফিগার করার প্রয়োজন হতে পারে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| প্রারম্ভিক ব্যবহারের নির্দেশাবলী | উপর | iSeries-র জন্য প্রস্তুতি |