1.6. CD-ROM ব্যবহার করে কি ইনস্টল করা সম্ভব?

CD-ROM থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহিত করার জন্য আপনার একটি Red Hat Enterprise Linux 4 উত্‍‌পাদন ক্রয় করা, অথবা একটি Red Hat Enterprise Linux CD-ROM পূর্বেই আপনার কাছে উপস্থিত থাকা প্রয়োজন। এর সাথে একটি CD-ROM ড্রাইভ থাকা আবশ্যক। যদি আপনার সিস্টেমে সরাসরি CD-ROM থেকে বুট করা সম্ভব হয়, তাহলে স্থানীয় CD-ROM ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করার এটি একটি অত্যন্ত সহজ উপায়।