| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরিশিষ্ট B. Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান | পরবর্তী |
কোনো PReP Boot পার্টিশনকে সক্রিয় হিসাবে চিহ্নিত না করা হলে, *NWSSTG থেকে IPL করার সময় সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব।
iSeries সিস্টেম ব্যবহারকারীদের ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য নয়।
X উইন্ডো সিস্টেম ইনস্টল করা সত্ত্বেও যদি Red Hat Enterprise Linux সিস্টেমে লগ-ইন করে আপনি গ্রাফিকাল ডেস্কটপ পরিবেশে প্রবেশ না করতে পারেন, তাহলে startx কমান্ড ব্যবহার করে X Window সিস্টেমের গ্রাফিকাল ইন্টারফেস আরম্ভ করতে পারেন।
কমান্ডটি লিখে
উল্লেখ্য, এই পদ্ধতির ফলাফল শুধুমাত্র একবার প্রয়োগ করা হবে এবং ভবিষ্যতে পুনরায় লগ-ইন করার সময় প্রযোজ্য হবে না।
আপনার সিস্টেমকে গ্রাফিকাল লগ-ইন পর্দায় সরাসরি লগ-ইন করাতে হলে, /etc/inittab ফাইলটি সম্পাদন করে runlevel বিভাগের একটি সংখ্যা পরিবর্তন করতে হবে। প্রয়েজনীয় পরিবর্তন করে কম্পিউটার পুনরায় বুট করুন। পরবর্তী লগ-ইনের সময় গ্রাফিকাল লগ-ইন প্রম্পট পরিবেশন করা হবে।
একটি শেল-প্রম্পট আরম্ভ করুন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে su কমান্ড লিখে root-এ পরিবর্তন করুন।
এর পরে gedit ব্যবহার করে ফাইলটি সম্পাদন করার জন্য gedit /etc/inittab কমান্ডটি টাইপ করুন। /etc/inittab ফাইলটি প্রদর্শিত হবে এবং ফাইলের প্রথম অংশে নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী একটি বিভাগ দেখা যাবে:
# Default runlevel. The runlevels used by RHS are: # 0 - halt (Do NOT set initdefault to this) # 1 - Single user mode # 2 - Multiuser, without NFS (The same as 3, if you do not have networking) # 3 - Full multiuser mode # 4 - unused # 5 - X11 # 6 - reboot (Do NOT set initdefault to this) # id:3:initdefault: |
কনসোল থেকে গ্রাফিকাল লগ-ইনে পরিবর্তন করার জন্য id:3:initdefault: পংক্তিতে, 3-র পরিবর্তে 5 লিখুন।
![]() | সতর্কবাণী |
|---|---|
শুধুমাত্র ডিফল্ট runlevel-র সংখ্যা 3 থেকে পরিবর্তন করে 5 করুন। |
আপনার পরিবর্তিত পংক্তিটি নিম্নোক্ত বর্ণনার মত হওয়া উচিত:
id:5:initdefault: |
পরিবর্তনে সন্তুষ্ট হলে,
পুনরায় বুট করে লগ-ইন করলে একটি গ্রাফিকাল লগ-ইন প্রম্পট প্রদর্শিত হবে।
ইনস্টলেশনের সময় X (X উইন্ডো সিস্টেম) ইনস্টল না করা হলে পরে কখনও X আরম্ভ করার সময় সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব।
X-র জন্য প্রয়োজনীয় প্যাকেজগুলি আপনি Red Hat Enterprise Linux CD-ROM থেকে ইনস্টল করতে পারেন অথবা আপগ্রেড প্রক্রিয়া চালিয়ে পেতে পারেন।
আপগ্রেড করতে ইচ্ছুক হলে, X উইন্ডো সিস্টেম প্যাকেজগুলি নির্বাচন করে GNOME, KDE, অথবা দুটিই নির্বাচন করুন।
ফাইল-সিস্টেমে উপলব্ধ স্থান পূর্ণ হয়ে গেলে (অথবা হার্ড-ড্রাইভে অবশিষ্ট স্থান না থাকলে) root ব্যতীত অন্য ব্যবহারকারী হিসাবে লগ-ইন করা হলে X-সার্ভারের বিপর্যয় ঘটা সম্ভব।
আপনার সমস্যার কারণ এটি কিনা তা নিশ্চিতরূপে জানার জন্য নিম্নোক্ত কমান্ডটি নির্বাহ করুন:
df -h |
সম্পূর্ণরূপে পূর্ণ পার্টিশনটি আপনি df কমান্ডের সাহায্য সনাক্ত করতে পারবেন। df এবং এর সাথে উপলব্ধ অপশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য (যেমন বর্তমান উদাহরণে ব্যবহৃত -h অপশন) একটি শেল-প্রম্পটে man df টাইপ করে df-র man পৃষ্ঠাটি পড়ুন।
কোনো একটি পার্টিশন ১০০% পূর্ণ অথবা ৯০% অথবা ৯৫%-র ঊর্ধ্বে পূর্ণ ইঙ্গিত করতে পারে। /home/ এবং /tmp/ পার্টিশনগুলি ব্যবহারকারীদের নিজস্ব ফাইলের দরুন দ্রুত পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি পুরোনো ফাইল মুছে আপনি ঐ পার্টিশনগুলিতে কিছু স্থান ফাঁকা করতে পারেন। ডিস্কে স্থান ফাঁকা করে, পূর্বে যে ব্যবহারকারী ব্যর্থ হয়েছেন, তার পরিচয় ব্যবহার করে পুনরায় X আরম্ভ করার প্রচেষ্টা করুন।
আপনি যদি সেট-আপ এজেন্ট-এ কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তাহলে root পরিচয়ে লগ-ইন করুন এবং root-র পাসওয়ার্ড ব্যবহার করুন।
যদি root পরিচয়ের সাথে যুক্ত পাসওয়ার্ডটি আপনার মনে না থাকে, তাহলে আপনার সিস্টেমটিকে linux single হিসাবে বুট করুন।
একক (single) ব্যবহারকারীর মোডে বুট করার পরে # প্রম্পট কার্যকরী হলে, root -র নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে passwd root লিখুন। এই স্থানে আপনি, root-র নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেম পুনরায় বুট করতে shutdown -r now কমান্ডটি টাইপ করুন।
আপনার নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি মনে রাখতে সক্ষম না হন, তাহলে root পরিচয়ে পরিবর্তন করুন। Root হিসাবে পরিচিত হওয়ার জন্য, su - টাইপ করুন এবং অনুরোধ করা হলে root পাসওয়ার্ড লিখুন। এর পরে, passwd <username> টাইপ করুন। এই কমান্ডের সাহায্যে আপনি নির্ধারিত ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখতে পারবেন।
যদি গ্রাফিকাল লগ-ইন পর্দা প্রদর্শিত না হয়, তাহলে আপনার হার্ডওয়েরের সাথে সামঞ্জস্যজড়িত কোনো সমস্যা রয়েছে কিনা তা অনুসন্ধান করুন। হার্ডওয়ের সামঞ্জস্যের তালিকা উপলব্ধ রয়েছে নিম্নলিখিত স্থানে:
http://hardware.redhat.com/hcl/ |
আপনি যদি আপনার প্রিন্টারটিকে সঠিকভাবে প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে নিশ্চিত না থাকেন অথবা সেটিকে সঠিকভাবে চালাতে সক্ষম না হন, তাহলে প্রিন্টার কনফিগারেশন টুল ব্যবহার করুন।
প্রিন্টার কনফিগারেশন টুল আরম্ভ করার জন্য শেল-প্রম্পটে system-config-printer কমান্ডটি লিখুন। আপনি যদি root পরিচয় ব্যবহার না করেন, তাহলে অগ্রসর হওয়ার জন্য আপনাকে root পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালীন সমস্যা | উপর | ডিস্ক পার্টিশনের পরিচিতি |