A.2. আপনার সিস্টেমকে আপগ্রেড করার প্রক্রিয়া

ইনস্টলেশন প্রোগ্রামকে আপগ্রেড করার নির্দেশ দেওয়া হলে আপগ্রেড পরীক্ষণ পর্দাটি প্রদর্শিত হবে।

উল্লেখ্যউল্লেখ্য
 

যদি /etc/redhat-release ফাইলের বিষয়বস্তু ডিফল্ট অবস্থা থেকে পরবর্তন করা হয়, তাহলে Red Hat Enterprise Linux 4-এ আপগ্রেড করার সময় Red Hat Enterprise Linux-র ইনস্টলেশনটি না পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নোক্ত বুট কমান্ডটির সাহায্যে বুট করে আপনি এই ফাইলটির জন্য কয়েকটি পরীক্ষা শিথিল করতে পারেন:

linux upgradeany

যদি Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময় আপগ্রেড করার কোনো অপশন না প্রদর্শিত হয়ে থাকে, তাহলে linux upgradeany কমান্ডটি ব্যবহার করুন।

আপগ্রেড করতে হলে বিদ্যমান ইনস্টলেশন আপগ্রেড করুন নির্বাচন করুন। প্রস্তুত হলে পরবর্তী বাটনে টিপে আরম্ভ করুন।

আপনার সিস্টেমে পুনরায় ইনস্টলেশন করতে হলে, Red Hat Enterprise Linux নতুন করে ইনস্টল করুন নির্বাচন করুন এবং অতিরিক্ত নির্দেশের জন্য http://www.redhat.com/docs/wp/অধ্যায় 2 পড়ুন।

আপনার সিস্টেমে Red Hat Enterprise Linux নতুন করে ইনস্টল করতে হলে, Red Hat Enterprise Linux নতুন করে ইনস্টল করুন নির্বাচন করুন এবং অতিরিক্ত নির্দেশের জন্য অধ্যায় 2 পড়ুন।