| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
Linux 2.6 কার্ণেলে sysfs ফাইল-সিস্টেম প্রথমবার ব্যবহার করা হচ্ছে। sysfs ফাইল-সিস্টেমটি proc, devfs এবং devpty ফাইল-সিস্টেমের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। sysfs ফাইল-সিস্টেমটি, সিস্টেমের সাথে সংযুক্ত bus এবং ডিভাইসগুলিকে ফাইল-সিস্টমে অনুক্রমের মধ্যে তালিকাভুক্ত করে যার ফলে সেগুলি ব্যবহারকারীর স্থান থেকে ব্যবহার করা সম্ভব হয়। এটি ডিভাইস এবং পূর্বে /proc/-তে অন্তর্ভুক্ত ড্রাইভারের জন্য নির্দিষ্ট অপশনগুলি পরিচালনা করার জন্য নির্মিত হয়েছে এবং পূর্বে devfs-র সাহায্যে উপলব্ধ পরিবর্তনশীল অবস্থায় ডিভাইস যোগ করার প্রক্রিয়াকে সমর্থন করে। sysfs-র প্রারম্ভিক সময়ে একাধিক ড্রাইভার এবং ইউটিলিটি এখনও proc-র এন্ট্রি ব্যবহার করে। তথাপি, sysfs-কে ভবিষ্যতের ব্যবহারের জন্য আদর্শ বলে মেনে নেওয়া হচ্ছে।
sysfs ফাইল-সিস্টেমটি /sys/-এ মাউন্ট করা হয়েছে এবং বিভিন্নরূপে সিস্টেমের সাথে সংযুক্ত ডিভাইসগুলিকে সংগঠনকারী ডিরেক্টরিগুলিকে ধারণ করে। /sysfs/ -এ অন্তর্ভুক্ত সাব-ডিরেক্টরিগুলি হল:
/devices/ ডিরেক্টরি
এই ডিরেক্টরিটি /css0/ ডিরেক্টরিকে ধারণ করে। Linux কার্ণেলের দ্বারা সনাক্ত সকল চ্যানেল এই ডিরেক্টরির সাব-ডিরেক্টরির দ্বারা উল্লেখ করা হয়। সাবচ্যানেল ডিরেক্টরির নামাঙ্কন করা হয় 0.0.nnnn বিন্যাসে এবং nnnn -র পরিবর্তে সাবচ্যানেলের সংখ্যা লেখা হয়। এই সংখ্যাটি 0 এবং ffff-র মধ্যবর্তী hex মান ব্যবহার করে লেখা হয়। সাবচ্যানেল ডিরেক্টরিতে স্ট্যাটাস ফাইল এবং প্রকৃত ডিভাইসটিকে নির্দেশকারী একটি সাব-ডিরেক্টরি উপস্থিত রয়েছে। ডিভাস ডিরেক্টরির নাম 0.0.xxxx বিন্যাসে লেখা হয় এবং xxxx-র পরিবর্তে ডিভাইসের ইউনিট অ্যাড্রেস ব্যবহার করা হয়। /devices/ ডিরেক্টরিতে অবস্থা সংক্রান্ত তথ্য এবং ডিভাইসের কনফিগারেশন অপশনগুলি অন্তর্বুক্ত রয়েছে।
/bus/ ডিরেক্টরি
এই স্থানে একটি /ccw/ এবং একটি /ccwgroup/ সাব-ডিরেক্টরি উপস্থিত রয়েছে। CCW ডিভাইসগুলি চ্যানেল কমান্ড শব্দ প্রয়োগ করে ব্যবহার করা হয়। /ccw/ ডিরেক্টরিতে উপস্থিত ডিভাইসগুলি মেইনফ্রেম চ্যানেল সাবসিস্টেমে শুধুমাত্র একটি সাবচ্যানেল ব্যবহার করে। CCW গ্রুপ ডিভাইসও চ্যানেল কমান্ড শব্দের সাহায্যে ব্যবহার করা হয়, কিন্তু এই ক্ষেত্রে প্রতিটি ডিভাইসের জন্য একাধিক সাবচ্যানেল ব্যবহৃত হয়। উদাহরণ, একটি 3390-3 DASD ডিভাইস একটি সাবচ্যানেল ব্যবহার করে, কিন্তু OSA অ্যাডাপ্টারের জন্য QDIO নেটওয়ার্ক সংযোগের জন্য তিনটি সাবচ্যানেল ব্যবহৃত হয়। /ccw/ এবং /ccwgroup/ ডিরেক্টরি দুটিতেই ডিভাইস এবং ড্রাইভার নামক ডিরেক্টরি অন্তর্ভুক্ত থাকে:
/devices/ ডিরেক্টরিটি /sys/devices/css0/ ডিরেক্টরিকে চিহ্নকারী একটি সিম্বোলিক লিঙ্ক ধারণ করে।
সিস্টেমে লোড করা প্রত্যেকটি ডিভাইস ড্রাইভারের জন্য /drivers/ ডিরেক্টরিতে একটি ডিরেক্টরি অন্তর্ভুক্ত করা হয়েছে। zFCP ড্রাইভারের জন্য এই স্থানে একটি ডিরেক্টরি উপস্থিত রয়েছে। /driver/ ডিরেক্টরিতে, ডিভাইস ড্রাইভারের বৈশিষ্ট্যাবলী এবং সেটির দ্বারা ব্যবহৃত ডিভাইসের সিম্বোলিক লিঙ্ক লেখা রয়েছে (/sys/devices/css0/ ডিরেক্টরিতে)।
/class/ ডিরেক্টরি
সমতূল্য ডিভাইস যেমন ttys, SCSI টেপ ড্রাইভ, নেটওয়ার্ক ডিভাইস, এবং অন্যান্য বিবিধ ডিভাইসকে দলবদ্ধকারী ডিরেক্টরি এই স্থানে অবস্থিত।
/block/ ডিরেক্টরি
সিস্টেমে উপস্থিত সমস্ত ব্লক ডিভাইসের জন্য এই স্থানে ডিরেক্টরি উপস্থিত রয়েছে। এগুলির অধিকাংশ হল ডিস্ক-ধরনের ডিভাইস যেমন প্রকৃত DASD, লুপব্যাক ডিভাইস, এবং সফ্টওয়ের raid ব্লক ডিভাইস। পুরোনো Linux সিস্টেম এবং sysfs ব্যবহারকারী সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল যে প্রত্যেকটি ডিভাইসকে সেটির sysfs নামের সাহায্যে উল্লেখ করা আবশ্যক। একটি ২.৪ কার্ণেল ইমেজে, zFCP ড্রাইভারটিকে সেটির ডিভাইস অ্যাড্রেস হিসাবে প্রেরণ করা হত। ২.৬ কার্ণেল ইমেজ সিস্টেমে ড্রাইভারটি 0.0.1600 হিসাবে প্রেরণ করা হয়।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| বুট প্রক্রিয়া সংক্রান্ত অতিরিক্ত অপশন | zFCP ড্রাইভারের ব্যবহার |