পরিশিষ্ট D. Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান

এই পরিশিষ্টটিতে ইনস্টলেশন প্রক্রিয়া সংক্রান্ত কয়েকটি সাধারণ সমস্যা এবং সেগুলির সমাধান সম্বন্ধে আলোচনা করা হয়েছে।

D.1. Red Hat Enterprise Linux বুট করতে সক্ষম না হলে

D.1.1. আপনার সিস্টেমে কি Signal 11 ত্রুটি প্রদর্শিত হচ্ছে?

একটি signal 11 error, সাধারণত যা সেগমেন্টেশন ফল্ট-রূপে পরিচিত, ঘটে যখন একটি প্রোগ্রাম কোনো বরাদ্দ না করা মেমরি অবস্থানকে ব্যবহার করার প্রচেষ্টা করে।

সিস্টেম bus-র মেমরিতে হার্ডওয়েরের কোনো ত্রুটি হলে ইনস্টলেশনের সময় একটি গুরুতর signal 11 সমস্যা উত্‍পন্ন হয়। এক্সেকিউটেবল অথবা সিস্টেম হার্ডওয়েরে উপস্থিত কোনো ত্রুটির দরুন মেমরিতে হার্ডওয়েরের সমস্যা হওয়া সম্ভব। অন্যান্য অপারেটিং সিস্টেমের অনুরূপ, Red Hat Enterprise Linux-র হার্ডওয়ের সংক্রান্ত কিছু চাহিদা রয়েছে। এর মাঝে কয়েকটি হার্ডওয়ের, অন্যান্য অপারেটিং সিস্টেমে সঠিকভাবে চলতে সক্ষম হলেও, এই চাহিদাগুলি পূরণ করতে সক্ষম নাও হতে পারে।

আপনার কাছে Red Hat -র সর্বশেষ উপলব্ধ ইনস্টলেশন আপডেট এবং ইমেজ উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করুন। নতুন কোনো সংশোধিত সংস্করণ উপলব্ধ আছে কিনা তা অনলাইন লেখা ভূল-ভ্রান্তির বিবরণ (errata) পড়ে জেনে নিন। যদি নতুন ইমেজগুলি ব্যবহার করেও আপনি ব্যর্থ হন, তাহলে সম্ভবত আপনার হার্ডওয়েরের কোনো ত্রুটির কারণে সমস্যাটি ঘটেছে।