| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
FTP সার্ভার থেকে ইনস্টলেশন চালানো হলে FTP ডায়লগটি প্রযোজ্য হবে (যদি আপনি ইনস্টলেশন পদ্ধতি ডায়লগে FTP নির্বাচন করে থাকেন)। আপনি যে FTP সার্ভার থেকে Red Hat Enterprise Linux ইনস্টল করছেন, সেটি এই ডায়লগের সাহায্যে সনাক্ত করা যাবে।
যে FTP সাইট থেকে আপনি ইনস্টল করছেন সেটির IP অ্যাড্রেস অথবা নাম উল্লেখ করুন এবং আপনার সিস্টেমের আর্কিটেকচারের RedHat/ ফাইল ধারণকারী ডিরেক্টরির নাম লিখুন। উদাহরণস্বরূপ, যদি FTP সাইটে /mirrors/redhat/arch/RedHat/ নামক কোনো ডিরেক্টরি উপস্থিত থাকে, তাহলে /mirrors/redhat/arch/ (এবং arch-র পরিবর্তে আপনার সিস্টেমের আর্কিটেকচারের ধরন উল্লেখ করুন, যেমন i386, ia64, ppc অথবা s390) লিখুন। যদি সব তথ্য সঠিকভাবে উল্লেখ করা হয়ে থাকে, তাহলে base/hdlist উদ্ধার করা হচ্ছে, উল্লেখ করে একটি বার্তা প্রদর্শিত হবে।
পরবর্তী ধাপে, স্বাগতম ডায়লগটি প্রদর্শিত হবে।
![]() | উপদেশ | |
|---|---|---|
সার্ভারে কপি করা ISO ইমেজ ব্যবহার করে আপনি আপনার ডিস্কে স্থান সঞ্চয় করতে সক্ষম হবেন। এটি করতে হলে, ISO ইমেজগুলিকে লুপব্যাক প্রক্রিয়ায় মাউন্ট করে কোনো একটি শাখায় কপি না করে Red Hat Enterprise Linux ইনস্টল করুন। প্রতিটি ISO ইমেজের জন্য নিম্নলিখিত কমান্ডগুলি লিখুন:
|
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| NFS-র মাধ্যমে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহণ | উপর | HTTP-র মাধ্যমে ইনস্টলেশন |