| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
NFS সার্ভার থেকে ইনস্টলেশন প্রক্রিয়া চালানো হলে NFS ডায়লগটি প্রযোজ্য হবে (যদি আপনি Installation Method ডায়লগে NFS Image নির্বাচন করে থাকেন)।
আপনার NFS সার্ভারের IP অ্যাড্রেস অথবা ডোমেইনের নাম উল্লেখ করুন। উদাহরণস্বরূপ,আপনি যদি example.com ডোমেইনের eastcoast নামক হোস্টের থেকে ইনস্টল করেন, তাহলে NFS Server ক্ষেত্রতে eastcoast.example.com উল্লেখ করুন।
পরবর্তী ধাপে, এক্সপোর্ট করা ডিরেক্টরিটির নাম লিখুন। বিভাগ 1.3-এ বর্ণিত সেট-আপটি যদি আপনি অনুসরণ করে থাকেন, তাহলে RedHat/ নামক ডিরেক্টরি ধারণকারী ডিরেক্টরির পাথ /ডিস্কের/উপর/অবস্থান/ -র পরিবর্তে লেখা হবে।
যদি NFS সার্ভার Red Hat Enterprise Linux ইনস্টলেশন শাখার (tree) মিরর এক্সপোর্ট করে থাকে, তাহলে RedHat/ ডিরেক্টরি ধারণকারী ডিরেক্টরির নাম লিখুন। (এই ডিরেক্টরির সঠিক পাথ আপনার অজানা হলে, আপনার সিস্টেম অ্যাডমিনিসট্রেটরের সাথে যোগাযোগ করুন।) উদাহরণস্বরূপ, যদি NFS সাইটে /mirrors/redhat/arch/RedHat/ ডিরেক্টরিটি উপস্থিত থাকে, তাহলে /mirrors/redhat/arch/ লিখুন (এবং arch-র পরিবর্তে আপনার সিস্টেমের আর্কিটেকচারের ধরন উল্লেখ করুন, যেমন i386, ia64, ppc অথবা s390)। যদি সমস্ত মান সঠিকভাবে উল্লিখিত হয়ে থাকে, তাহলে Red Hat Enterprise Linux-র ইনস্টলেশন প্রোগ্রাম সঠিকভাবে চলছে কিনা তা নির্দেশ করে একটি বার্তা প্রদর্শিত হবে।
যদি NFS সার্ভার Red Hat Enterprise Linux CD-ROM-র ISO ইমেজ এক্সপোর্ট করে থাকে, তাহলে ISO ইমেজ ধারণকারী ডিরেক্টরির নাম উল্লেখ করুন।
পরবর্তী ধাপে, স্বাগতম ডায়লগটি প্রদর্শিত হবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| হার্ড-ড্রাইভ (DASD) থেকে ইনস্টল করার প্রক্রিয়া | উপর | FTP-র মাধ্যমে ইনস্টলেশন |