2.22. ইনস্টলেশন প্রক্রিয়ার সমাপ্তি

অভিনন্দন! Red Hat Enterprise Linux ইনস্টলেশন সম্পন্ন হয়েছে!

ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে আপনার সিস্টেম পুনরায় বুট করতে অনুরোধ করবে।

ইনস্টলেশন সম্পন্ন হলে, Red Hat Enterprise Linux যে স্থানে ইনস্টল করা হয়েছে সেখানের DASD(গুলি) থেকে আপনাকে IPL (বুট) করতে হবে। উদাহরণস্বরূপ, ৩২৭০ কনসোলে আপনি #cp i 200 কমান্ডটি নির্বাহ করতে পারেন।

উল্লেখ্যউল্লেখ্য
 

আপনার যদি ৩২৭০ কনসোলের থেকে সংযোগ বিচ্ছিন্ন করার প্রয়োজন হয় তাহলে, #cp logout অথবা #cp log -র পরিবর্তে #cp disc কমান্ডটি ব্যবহার করুন। এর ফলে ৩২৭০ কনসোলের সাথে সংযুক্ত না হয়েও S/390-র জন্য Red Hat Enterprise Linux -কে চলতে সাহায্য করে।

ইনস্টল করা Red Hat Enterprise Linux OS-কে IPL করার পরে, আপনি telnet অথবা ssh-র মাধ্যমে সিস্টেমে লগ-ইন করতে সক্ষম হবেন। উল্লেখ্য শুধুমাত্র ৩২৭০ অথবা /etc/securetty-তে তালিকাভুক্ত ডিভাইস থেকেই আপনি root পরিচয় ব্যবহার করে লগ-ইন করতে সক্ষম হবেন। দূরবর্তী সিস্টেম থেকে root পরিচয় ব্যবহার করে root হিসাবে লগ-ইন করার জন্য, ssh ব্যবহার করুন।

রান-লেভেল ৫-এ (গ্রাফিকাল রান-লেভেল) প্রথমবার Red Hat Enterprise Linux চালানো হলে , সেট-আপ এজেন্ট প্রদর্শিত হয়, যা আপনাকে Red Hat Enterprise Linux কনফিগার করতে সাহায্য করবে। এই টুলটি ব্যবহার করে আপনি আপনার সিস্টেমের সময় ও তারিখ নির্ধারণ করতে, সফ্টওয়ের ইনস্টল করতে, আপনার মেশিনকে Red Hat Network-এ নিবন্ধিভুক্ত করতে এবং আরো অনেক কর্ম করতে সক্ষম হবেন। সেট-আপ এজেন্ট প্রারম্ভে আপনার পরিবেশ কনফিগার করতে সাহায্য করে যাতে আপনি আপনার Red Hat Enterprise Linux সিস্টেমটিকে দ্রুত ব্যবহার করতে পারেন।

সেট-আপ এজেন্ট -র ব্যবহার সম্পর্কে অধিক তথ্য জানার জন্য Red Hat Enterprise Linux Step By Step Guide -র Getting Started নামক অধ্যায়টি পড়ুন।

আপনার Red Hat Enterprise Linux সাবস্ক্রিপশন নিবন্ধীকরণ সংক্রান্ত তথ্য জানতে হলে, বিভাগ 2.23 পড়ুন।