2.13. আপনার সিস্টেমে পার্টিশন নির্মাণের পদ্ধতি

নিজে পার্টিশন করার ইচ্ছা প্রকাশ করলে, Red Hat Enterprise Linux যে স্থানে ইনস্টল করা হবে, তা ইনস্টলেশন প্রোগ্রামকে স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক। Red Hat Enterprise Linux যে ডিস্ক পার্টিশনগুলিতে ইনস্টল করা হবে, সেগুলির মাউন্ট-পয়েন্ট নির্ধারণ করে এটি করা সম্ভব।

চিত্র 2-9. Disk Druid ব্যবহার করে পার্টিশন নির্মাণ

ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা Disk Druid পার্টিশন টুলটি ব্যবহৃত হয়। কয়েকটি বিশেষ পরিস্থিতি ব্যতীত, স্বাভাবিক ইস্টলেশন চলাকালে Disk Druid, পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে সক্ষম।

2.13.1. DASD ডিভাইসের গ্রাফিকাল প্রদর্শন

Disk Druid আপনার সিস্টেমের DASD ডিভাইসগুলির , একটি গ্রাফিকাল রূপ প্রদর্শন করে।

গ্রাফিকাল প্রদর্শন অঞ্চলের কোনো ক্ষেত্রকে উজ্জ্বল করতে, মাউস ব্যবহার করে সেটির উপর একবার ক্লিক করুন। একটি বিদ্যমান পার্টিশন সম্পাদন করতে এবং একটি মাউন্ট পয়েন্ট নির্ধারণ করার জন্য, সেটির উপরে দুবার ক্লিক করুন।

প্রদর্শনক্ষেত্রের উপরে, আপনি একটি ড্রাইভ-র নাম (যেমন /dev/dasda ), Geom (যা হার্ড-ড্রাইভের দ্বারা উল্লিখিত সিলিন্ডার সংখ্যা, হেড এবং সেক্টরসহ, হার্ড-ড্রাইভের জ্যামিতিক আকার প্রদর্শন করে), এবং ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা সনাক্ত হার্ড-ড্রাইভের মডেল পর্যালোচনা করতে পারবেন।

2.13.2. Disk Druid'র বাটন

এই বাটনগুলি Disk Druid'র কর্ম নিয়ন্ত্রণ করে। এইগুলি পার্টিশনের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে (উদাহরণস্বরূপ, ফাইল-সিস্টেমের ধরন এবং মাউন্ট-পয়েন্ট) এবং RAID ডিভাইস নির্মাণ করতে ব্যবহৃত হয়। এই পর্দায় উপস্থিত বাটনগুলির সাহায্যে, আপনার করা পরিবর্তনগুলি সংরক্ষণ করতে পারেন, অথবা Disk Druid থেকে প্রস্থান করতে পারেন। অতিরিক্ত তথ্যের জন্য প্রত্যেকটি বাটনের জন্য লেখা তথ্য পড়ুন:

2.13.3. পার্টিশনের ক্ষেত্র

পার্টিশন অনুক্রমের উপরে কয়েকটি লেবেল প্রদর্শিত হয় যেগুলির সাহায্যে ঐ পার্টিশন সম্পর্কে তথ্য জানা যায়। প্রত্যেকটি লেবেল নীচে ব্যাখ্যা করা হয়েছে:

RAID ডিভাইস/LVM ভলিউম গ্রুপের সদস্যদের আড়াল করো: আপনি যদি নির্মিত RAID ডিভাইস অথবা LVM ভলিউম গ্রুপের সদস্যদের দেখতে ইচ্ছুক না থাকেন, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।

2.13.4. প্রস্তাবিত পার্টিশন বিন্যাস পদ্ধতি

অন্যথা করার কোনো বিশেষ কারণ না থাকলে, আপনাকে নিম্নোক্ত পার্টিশনগুলি নির্মাণ করার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে:

2.13.5. পার্টিশন সম্পাদন করার প্রণালী

একটি পার্টিশন সম্পাদন করতে, সম্পাদনা বাটনটি ক্লিক করুন অথবা কোনো বিদ্যমান পার্টিশনের উপর দুবার-ক্লিক করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

যদি পার্টিশনটি হার্ড-ডিস্কে বর্তমানে উপস্থিত থাকে, তাহলে আপনি শুধুমাত্র পার্টিশনটির মাউন্ট-পয়েন্ট পরিবর্তন করতে সক্ষম হবেন। অন্য কোনো পরিবর্তন করতে হলে, আপনাকে পার্টিশনটি মুছে নতুন করে তৈরি করতে হবে।