2.3. ইনস্টলেশন প্রোগ্রাম নির্বাহণের পদ্ধতি

অধ্যায় 1-এ বর্ণিত LPAR অথবা VM সিস্টেম বুট করা সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করে S/390-র উপর কনফিগার করা Linux ইনস্টল সিস্টেমটিতে telnet অথবা ssh করুন। ssh -র মাধ্যমে লগ-ইন করাই বাঞ্ছনীয়।

অধিকাংশ ইনস্টলেশনের জন্য ডিফল্ট অবস্থায় টেক্সট-মোড ইনস্টলেশন নির্বাহ করা হলেও, NFS ইনস্টলেশন পদ্ধতির মাধ্যমে উপলব্ধ VM এবং LPAR ইনস্টলেশনের ক্ষেত্রে আপনি গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রাম চালাতে পারেন।

উল্লেখ্যউল্লেখ্য
 

সংযোগ যদি ধীর গতির হয় অথবা আপনি যদি টেক্সট মোড ইনস্টলেশন ব্যবহার করতে ইচ্ছুক থাকেন, তাহলে parm ফাইলে DISPLAY= ভেরিয়েবলটি নির্ধারণ করবেন না। টেক্সট-ভিত্তিক ইনস্টলেশনটি গ্রাফিকাল ইনস্টলেশন প্রক্রিয়ার অনুরূপ; কিন্তু গ্রাফিকাল পদ্ধতিতে প্যাকেজ নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রদর্শিত হয় যা টেক্সট-ভিত্তিক পদ্ধতিতে উপলব্ধ নয়। যথাসম্ভব পরিস্থিতিতে গ্রাফিকাল ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করাই বাঞ্ছনীয়।

গ্রাফিকাল ইনস্টলেশনের জন্য, X উইন্ডো সিস্টেম সার্ভার অথবা VNC ক্লায়েন্ট ইনস্টল করা কোনো ওয়ার্কস্টেশন ব্যবহার করুন। X11 ফরওয়ার্ডিংসহ কোনো SSH ক্লায়েন্ট অথবা Telnet ক্লায়েন্ট ব্যবহার করুন। উন্নত নিরাপত্তাব্যবস্থা এবং X ও VNC সেশন ফরওয়ার্ড করার ক্ষমতার জন্য SSH ব্যবহার করার প্রস্তাব দেওয়া হচ্ছে। Linux ইমেজ-র ( z/VM -র উপর চলমান Linux অতিথি (guest)) সাথে সংযোগ করার পূর্বে আপনার SSH ক্লায়েন্টে X11 ফরওয়ার্ডিং সক্রিয় করুন।

2.3.1. X11 ফরওয়ার্ডিং ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া

উদাহরণস্বরূপ, Linux ওয়ার্কস্টেশনের উপরে X11 ফরওয়ার্ডিংসহ OpenSSH ব্যবহার করে গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রাম প্রদর্শন করতে Linux ইমেজের সাথে সংযোগ করার জন্য, ওয়ার্কস্টেশনের শেল প্রম্পটে নিম্নোক্ত নির্দেশটি টাইপ করুন:

ssh -X linuxvm.example.com

-X অপশনটির ব্যবহারে X11 ফরওয়ার্ডিং সক্রিয় করা সম্ভব।

DNS অথবা হোস্টনেম সঠিকভাবে নির্ধারিত না হলে অথবা Linux ইমেজের দ্বারা কোনো অ্যাপ্লিকেশন খোলার অনুমতি না থাকলে গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রাম আরম্ভ করা সম্ভব হবে না। এই সমস্যা এড়ানোর জন্য DISPLAY= ভেরিয়েবলটি সঠিকভাবে নির্ধারণ করুন। পরামিতি ফাইলে DISPLAY=workstationname:0.0 পরামিতিটি যোগ করুন এবং workstationname-র পরিবর্তে Linux ইমেজের সাথে সংযোগকারী ক্লায়েন্ট ওয়ার্কস্টেশনের নাম লিখুন। স্থানীয় ওয়ার্কস্টেশনে xhost +linuxvm কমান্ডটি ব্যবহার করে Linux ইমেজটিকে ওয়ার্কস্টেশনের সাথে সংযোগ করার সুযোগ দিন।

NFS-র মাধ্যমে গ্রাফিকাল ইনস্টলেশন স্বয়ংক্রিয়ভাবে আরম্ভ না হলে parm ফাইলে DISPLAY= ভেরিয়েবলের মান পরীক্ষা করুন। VM ইনস্টলেশন নির্বাহ করার সময়, রিডারে নতুন parm ফাইলটি লোড করার জন্য ইনস্টলেশন পুনরায় আরম্ভ করুন। উপরন্তু, X11 ফরওয়ার্ড করা প্রদর্শন চালানোর সময় পরীক্ষা করুন ওয়ার্কস্টেশন মেশিনে X সক্রিয় আছে কি না। অবশেষে, NFS ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাচন করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন কারণ শুধুমাত্র এই পদ্ধতির মাধ্যমেই গ্রাফিকাল ইনস্টলেশন করা সম্ভব।

2.3.2. VNC ব্যবহার করে ইনস্টলেশন

VNC ব্যবহার করা হলে VNC ক্লায়েন্ট প্রদর্শনকারী আরম্ভ করতে অনুরোধ জানিয়ে ওয়ার্কস্টেশন SSH টার্মিনালে একটি বার্তা প্রদর্শন করা হবে। এর সাথে VNC প্রদর্শনের বৈশিষ্ট্যাবলীর বিবরণ উল্লিখিত হয়। SSH টার্মিনাল থেকে VNC ক্লায়েন্ট প্রদর্শনকারীতে বৈশিষ্ট্যাবলীগুলি লিখুন এবং ইনস্টলেশন আরম্ভ করার জন্য Linux ইমেজের সাথে সংযোগ করুন।

Linux ইমেজে লগ-ইন করা হলে, loader ইনস্টলেশন প্রোগ্রাম আরম্ভ করবে।

loader আরম্ভ হলে, ইনস্টলেশন পদ্ধতি নির্বাচন করা সংক্রান্ত একাধিক পর্দা প্রদর্শিত হবে।