| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | ভূমিকা | পরবর্তী |
এই পুস্তিকাটি VM এবং LPAR -ভিত্তিক ইনস্টলেশনের উপর গুরুত্ত্ব দেয় এবং ব্যবহারকারীদেরকে (নতুন এবং অভিজ্ঞ) দ্রুত ও সহজ ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার সমাধান দেয়। এটির সাহায্যে আপনি আপনার সিস্টেমকে প্রস্তুত করে সহজে Red Hat Enterprise Linux ইনস্টল করতে পারবেন।
Red Hat Enterprise Linux -এ একাধিক ইনস্টলেশন CD-ROM রয়েছে, কিন্তু শুধুমাত্র প্রথম CD-ROM (CD #১) থেকে বুট করা সম্ভব। অতিরিক্ত CD-ROM-গুলি সংক্ষিপ্ত ইনস্টলেশনের জন্যও আবশ্যক। উপরন্তু, Red Hat Linux অ্যাপ্লিকেশন CD(LACD), সমস্ত প্যাকেজের সোর্স RPM এবং ডকুমেন্টেশনসহ অতিরিক্ত কয়েকটি CD-ROM উপলব্ধ করে।
অভিজ্ঞ ব্যবহারকারীদের মৌলিক ধাপগুলি পড়ার প্রয়োজন নেই এবং আপানারা সরাসরি অধ্যায় 2-এ গিয়ে ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করতে পারেন।
Red Hat Enterprise Linux ইনস্টলেশন গাইড-এ যদি আপনি কোনো ত্রুটি লক্ষ্য করেন অথবা এই পুস্তিকাটি আরো উন্নত করার কোনো প্রস্তাব আপনি দিতে ইচ্ছুক থাকলে, আমাদের নির্দ্বিধায় তা জানান। Bugzilla -তে rhel-ig-s390 সম্পর্কে বাগ লিখুন নিম্নোক্ত ওয়েব-পেজে:
http://bugzilla.redhat.com/bugzilla/ |
বাগ সম্পর্কে সূচনা দেওয়ার সময় সহায়ক-পুস্তিকার পরিচয় উল্লেখ করা আবশ্যক:
rhel-ig-s390(EN)-4-HTML-RHI (২০০৪-০৯-২৪T১৩:১০) |
যদি এই পুস্তিকাটিকে আরো উন্নত করার কোনো প্রস্তাব আপনি দিতে ইচ্ছুক থাকেন, তাহলে অনুগ্রহ করে অত্যন্ত স্পষ্টভাবে তার বিবরণ লিখুন। আপনি যদি কোনো ত্রুটি লক্ষ্য করে থাকেন, তাহলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংখ্যা এবং পার্শ্ববর্তী কিছু টেক্সট উল্লেখ করুন যার সাহায্যে আমরা এটির অবস্থান খুঁজতে পারি।
যদি সমর্থনজড়িত কোনো প্রশ্ন থাকে (উদাহরণস্বরূপ, যদি X কনফিগার করতে, অথবা হার্ড-ড্রাইভ[গুলি] পার্টিশন করতে কোনো রকম সাহায্য আপনার প্রয়োজন হয়), তাহলে নিম্নলিখিত url-এ আপনার সাবস্ক্রিপশনটি নিবন্ধিত করে অনলাইন সহায্য প্রাপ্ত করুন:
http://www.redhat.com/apps/activate/ |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ভূমিকা | উপর | বিশেষ ব্যবহারকারীদের জন্য সুযোগ সুবিধা |