2.10. ভাষা নির্বাচন

মাউস ব্যবহার করে ইনস্টলেশনের জন্য একটি ভাষা নির্বাচন করুন (চিত্র 2-6-টি দেখুন) ।

সঠিক ভাষা নির্বাচন করা হলে তা, ইনস্টলেশন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে সময়ের-ক্ষেত্র কনফিগারেশনে সহায়ক হবে। এই পর্দাটিতে আপনার উল্লেখিত ভাষার উপর ভিত্তি করে ইনস্টলেশন প্রোগ্রাম যথাযত সময়ের-ক্ষেত্র নির্ধারণ করার চেষ্টা করে।

চিত্র 2-6. ভাষা নির্বাচন

সঠিক ভাষা নির্বাচন করে অগ্রসর হতে পরবর্তী বাটনে ক্লিক করুন।