| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
আপনার সিস্টেমে ব্যবহারের জন্য আপনি একাধিক ভাষা ইনস্টল করতে পারেন।
ডিফল্ট হিসাবে ব্যবহার করার জন্য একটি ভাষা নির্বাচন করা প্রয়োজন। ইনস্টলেশন সম্পূর্ণ হলে সিস্টেমে যে ভাষাটি ব্যবহৃত হয় সেটি সিস্টেমের ডিফল্ট ভাষা। সাধারণত, ইনস্টলেশনের সময় নির্বাচিত ভাষাটি, ডিফল্ট ভাষা হিসাবে চিহ্নিত হবে।
এই ইনস্টলেশনের সময় আপনি অন্যান্য ভাষা ইনস্টল করে থাকলে পরে আপনার ডিফল্ট ভাষা পরিবর্তন করতে পারেন। যদি আপনি একটি ভাষা ব্যবহার করতে ইচ্ছুক থাকেন, তাহলে শুধুমাত্র সেই ভাষাটি নির্বাচন করা হলে আপনার ডিস্কে গুরুত্ত্বপূর্ণ স্থান সঞ্চয় করা সম্ভব।
![]() | সাবধান |
|---|---|
আপনি যদি শুধুমাত্র একটি ভাষা নির্বাচন করে থাকেন, তাহলে ইনস্টলেশন সম্পূর্ণ হলে কেবলমাত্র ঐ ভাষাটিই ব্যবহার করতে সক্ষম হবেন। |
আপনার সিস্টেমে একাধিক ভাষা অথবা Red Hat Enterprise Linux-এ উপলব্ধ সমস্ত ভাষা ব্যবহার করতে হলে প্রয়োজন অনুসারে ইনস্টল করার জন্য ভাষা নির্বাচন করুন।
রিসেট বাটনটি ব্যবহার করে আপনার করা নির্বাচনগুলি বাতিল করুন। রিসেট করা হলে ডিফল্ট নির্বাচনগুলি ফেরত্ পাওয়া যাবে; ইনস্টলেশনের সময় ব্যবহার করা ভাষাটিই শুধুমাত্র ইনস্টল করা হবে।
![]() | উপদেশ |
|---|---|
ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে ভাষা সংক্রান্ত কনফিগারেশন পরিবর্তন করতে, ভাষা কনফিগারেশনের টুল ব্যবহার করুন। শেল প্রমপ্টে system-config-language কমান্ডটি টাইপ করে ভাষা কনফিগারেশনের টুল আরম্ভ করুন। আপনি যদি root পরিচয় না ব্যবহার করে থাকেন, তাহলে অগ্রসর হওয়ার জন্য আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ফায়ারওয়াল কনফিগার করার প্রক্রিয়া | উপর | সময়ের-ক্ষেত্র কনফিগারেশন প্রক্রিয়া |