| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
আপনার সিস্টেমে যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস উপস্থিত না থাকে তাহলে এই পর্দাটি ইনস্টলেশনের সময় আপনাকে প্রদর্শন করা হবে না এবং আপনি বিভাগ 2.15-এ সরাসরি এগিয়ে যেতে পারেন।
ইনস্টলেশন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত কোনো নেটওয়ার্ক ডিভাইস আবিষ্কার করে এবং সেটিকে নেটওয়ার্ক ডিভাইস-র তালিকায় প্রদর্শন করে।
একটি নেটওয়ার্ক ডিভাইস নির্বাচন করে নিয়ে, সম্পাদন বাটন ক্লিক করুন। সম্পাদনের ইন্টারফেস পপ-আপ স্ক্রিন থেকে আপনি DHCP-র মাধ্যমে (অথবা DHCP নির্বাচিত না হলে নিজে) ডিভাইসটির IP অ্যাড্রেস ও নেটমাস্ক কনফিগার করতে সক্ষম হবেন এবং বুট করার সময় ডিভাইসটি সক্রিয় করতে পারবেন। যদি আপনি বুট প্রক্রিয়ার সময় সক্রিয় করো অপশনটি নির্বাচন করেন, তাহলে বুট করার সময় নেটওয়ার্ক ইন্টারফেসটি আরম্ভ করা হবে। যদি DHCP ক্লায়েন্ট ব্যবহারের অনুমতি অথবা এই স্থানে কী লেখা হবে তা সঠিকভাবে আপনার না জানা থাকে তাহলে,অনুগ্রহ করে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
![]() | উল্লেখ্য |
|---|---|
CTC/Escon ডিভাইসের ক্ষেত্রে স্বয়ংক্রিয় কনফিগারেশন প্রক্রিয়ার জন্য DHCP উপলব্ধ নেই। এই ধরনের ডিভাইসের জন্য পয়েন্ট-টু-পয়েন্ট অ্যাড্রেস ব্যবহার করে সংযোগ কনফিগার করা হয়। |
![]() | উল্লেখ্য |
|---|---|
কনফিগারেশন প্রক্রিয়ার উদাহরণে যে সংখ্যাগুলি লেখা আছে অনুগ্রহ করে সেগুলি ব্যবহার করবেন না। এই মানগুলি আপনার নেটওয়ার্ক কনফিগারেশনে কার্যকরী হবে না। এই স্থানে কী লেখা হবে, তা যদি আপনি সঠিকভাবে না জেনে থাকেন তাহলে, অনুগ্রহ করে আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন। |
যদি এই নেটওয়ার্ক ডিভাইসটির জন্য কোনো হোস্টেরনাম (সম্পূর্ণরূপে নির্ধারিত ডোমাইনের নাম) উপস্থিত থাকে তাহলে আপনি তা DHCP-র দ্বারা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করতে সক্ষম হবেন। অন্যথা হোস্টনেম নিজেও লিখতে পারেন।
অবশেষে, যদি IP এবং নেটমাস্ক সংক্রান্ত তথ্য আপনি নিজে লিখে থাকেন, তাহলে গেটওয়ের ঠিকানা এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় DNS-র ঠিকানাও লিখতে পারেন।
![]() | উপদেশ |
|---|---|
আপনার কম্পিউটার কোনো নেটওয়ার্কের অংশ না হলেও, আপনি সেটির জন্য একটি হোস্টনেম নির্ধারণ করতে পারবেন । যদি এই সুযোগে সিস্টেমের কোনো নাম না লেখেন, তাহলে আপনার সিস্টেম localhost নামে পরিচিত হবে। |
![]() | উপদেশ |
|---|---|
ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার নেটওয়ার্ক কনফিগারেশন পরিবর্তন করতে হলে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন টুল ব্যবহার করুন। system-config-network কমান্ডটি শেল প্রম্পটে টাইপ করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন টুল আরম্ভ করুন। আপনি যদি root পরিচয় ব্যবহার না করেন তাহলে অগ্রসর হতে হলে আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপনার সিস্টেমে পার্টিশন নির্মাণের পদ্ধতি | উপর | ফায়ারওয়াল কনফিগার করার প্রক্রিয়া |