1.2. বুট প্রক্রিয়ার সংক্ষিপ্ত মৌলিক বিবরণ
ইনস্টলেশন প্রক্রিয়ার প্রস্তুতির জন্য আপনার প্রয়োজন Linux কার্ণেল (kernel.img), ram ডিস্ক (initrd.img), CMS কনফিগারেশন ফাইল (generic.conf) এবং একটি পরামিতির ফাইল। পরামিতি এবং CMS কনফিগারেশন ফাইলের নমুনা (generic.prm এবং generic.conf) উপস্থিত রয়েছে। CMS কনফিগারেশন ফাইলটি সম্পাদন করে DASD সংক্রান্ত তথ্য যোগ করুন। আপনার নেটওয়ার্ক কনফিগারেশন সম্বন্ধীয় তথ্যও আপনি যোগ করতে পারেন। S/390-তে এটা আরম্ভ করা হলে নেটওয়ার্ক কনফিগারেশন সম্পন্ন হয়ে যাবে এবং আপনি telnet অথবা ssh ব্যবহার করে অন্য একটি কম্পিউটার থেকে Red Hat Enterprise Linux ইনস্টলেশন ইমেজে লগ-ইন করতে পারবেন। এর পরে আপনি একটি ইনস্টলেশন স্ক্রিপ্ট চালিয়ে Red Hat Enterprise Linux ইনস্টল করতে পারবেন।
 | উল্লেখ্য |
|---|
| | Red Hat Enterprise Linux 4 -এ CMS কনফিগারেশন ফাইলটি নতুন। পূর্ববর্তী সংস্করণের ব্যবহারকারীরা অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে সচেতন থাকবেন। নতুন এই ফাইলটি সম্পর্কে অধিক বিবরণ অধ্যায় 1-এ লেখা রয়েছে। |