| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 1. আরম্ভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ | পরবর্তী |
LPAR -এ Red Hat Enterprise Linux ইনস্টল করার সময় নিম্নলিখিত প্রণালী অবলম্বন করা আবশ্যক।
LPAR-এ নতুন অপারেটিং সিস্টেম (OS) ইনস্টল করতে সক্ষম কোনো ব্যবহারকারীর পরিচয় এবং অধিকারসহ, হার্ডওয়ের মাস্টার কনসোল (HMC) অথবা সাপোর্ট এলিমেন্ট ওয়ার্কস্পেস (SEW) -এ লগ-ইন করুন। প্রস্তাবিত ব্যবহারকারী SYSPROG।
Images নির্বাচন করে, আপনি যে LPAR-এ ইনস্টল করতে ইচ্ছুক তা নির্বাচন করুন। ডান পাশের ফ্রেমে অবস্থিত তীরচিহ্নগুলি ব্যবহার করে CPC Recovery মেনুতে চলাচল করুন।
Load from CD-ROM or Server-র উপরে দুবার ক্লিক করুন।
পরবর্তী ডায়লগ বক্সে, স্থানীয় CD-ROM নির্বাচন করে অগ্রসর -এ ক্লিক করুন।
পরবর্তী ডায়লগ বক্সে ডিফল্টরূপে নির্বাচিত generic.ins-কে অপরিবর্তিত রেখে অগ্রসর -এ ক্লিক করুন।
অগ্রসর হওয়ার জন্য বিভাগ 1.8 -এ এগিয়ে যান।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| z/VM-এ ইনস্টলেশন করার প্রক্রিয়া | উপর | S/390-র জন্য Red Hat Enterprise Linux CD-ROM বিনা LPAR-এ ইনস্টল করার প্রক্রিয়া |