1.5. z/VM-এ ইনস্টলেশন করার প্রক্রিয়া

z/VM-এ একটি Linux অতিথি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করুন। অন্যান্য Linux সিস্টেম থেকে আপনি x3270 অথবা c3270 ( Red Hat Enterprise Linux-র x3270-text প্যাকেজ থেকে) ব্যবহার করে z/VM-এ লগ-ইন করতে সক্ষম হবেন। অথবা এর পরিবর্তে, S/390 ম্যানেজমেন্ট কনসোলে OS/2 3270 টার্মিনাল এমুলেটর ব্যবহার করুন। আপনি যদি কোনো Windows ভিত্তিক মেশিন ব্যবহার করে থাকেন তাহলে, Jolly Giant (http://www.jollygiant.com/) থেকে একটি SSL-সক্রিয় 3270 এমুলেটর উপলব্ধ করতে পারেন।

CMS মোডে উপস্থিত না থাকলে প্রথমে সেখানে প্রবেশ করুন।

i cms

প্রয়োজনে, z/VM's TCP/IP টুল ধারণকারী ডিভাইসটিকে CMS ডিস্ক তালিকায় অন্তর্ভুক্ত করুন। উদাহরণ:

vmlink tcpmaint 592 592

qdio/qeth ভিত্তিক নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করা হলে (যেমন OSA express অথবা hipersockets), VM guest qioassist পরামিতিটি বন্ধ করুন:

set qioassist off

Red Hat Enterprise Linux বুট ইমেজ (kernel.img এবং initrd.img) ধারণকারী মেশিনে FTP করে লগ-ইন করুন এবং নিম্নোক্ত কমান্ডগুলি ব্যবহার করুন (বিদ্যমান ইমেজ ফাইল kernel.img এবং initrd.img নতুন করে লেখার সময় repl অপশনটি প্রয়োগ করুন):

এখন আপনি পরামিতি ফাইলটি নির্মাণ করতে পারেন (উদাহরণ, redhat.parm)। parm ফাইলের উদাহরণ পরিশিষ্ট B-তে দেখা যাবে। parm ফাইলের বিষয়বস্তু সম্পর্কে নীচে আলোচনা করা হল।

পরামিতি ফাইলে ৩২-টির বেশি পরামিতি অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। পরামিতি ফাইলের সীমাবদ্ধতার কারণে প্রারম্ভিক নেটওয়ার্ক সেট-আপ এবং DASD-র ব্যাখ্যার জন্য CMS DASD-র উপরে একটি নতুন কনফিগারেশন ফাইল ব্যবহার করা প্রয়োজন।

প্রকৃত কার্ণেল পরামিতি, যেমন root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000 এবং ভেরিয়েবলে বরাদ্দ না করা একক পরামিতি, যেমন vnc -র জন্য একটি .parm ফাইল প্রয়োজন। ইনস্টলেশন প্রোগ্রামকে নতুন কনফিগারেশন ফাইলের দিকে নির্দেশকারী, দুটি নতুন পরামিতি .parm ফাইলে যোগ করা আবশ্যক:

CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf

কনফিগারেশন ফাইল ধারণকারী ও CMS ফরম্যাট করা DASD-র ডিভাইস ID হল CMSDASD। সাধারণত CMSDASD হল মেইন-ফ্রেম ব্যবহারকারীর '$HOME' DASD 191। কনফিগারেশন ফাইলের নাম CMSCONFFILE-র সাহায্যে নির্ধারণ করা আবশ্যক এবং এটির জন্য শুধুমাত্র ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে।

CMSCONFFILE -এ bash সিন্ট্যাক্সের বিন্যাস ব্যবহার করা হয় এবং প্রত্যেকটি পংক্তিতে variable="value" জুড়ি উপস্থিত রয়েছে।

redhat.parm ফাইলের উদাহরণ:

root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000
CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf
vnc

redhat.exec ফাইলের উদাহরণ:

/* */                    
'cl rdr'                 
'purge rdr all'          
'spool punch * rdr'      
'PUNCH KERNEL IMG A (NOH'
'PUNCH REDHAT PARM A (NOH'
'PUNCH INITRD IMG A (NOH'
'ch rdr all keep nohold' 
'i 00c' 

redhat.conf ফাইলের উদাহরণ:

HOSTNAME="foobar.zSeries.example.com"
DASD="200-203"
NETTYPE="qeth"
IPADDR="192.168.17.115"
SUBCHANNELS="0.0.0600,0.0.0601,0.0.0602"
PORTNAME="FOOBAR"
NETWORK="192.168.17.0"
NETMASK="255.255.255.0"
BROADCAST="192.168.17.255"
SEARCHDNS="example.com:zSeries.example.com"
GATEWAY="192.168.17.254"
DNS="192.168.17.1"
MTU="4096"

নিম্নলিখিত আবশ্যক পরামিতিগুলি পরামিতি ফাইলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন:

নেটওয়ার্কিং প্রস্তুত করার জন্য নিম্নলিখিত পরামিতিগুলি প্রয়োজন:

নিম্নলিখিত পরামিতিগুলি ঐচ্ছিক:

কিকস্টার্ট ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য নিম্নলিখিত পরামিতিগুলি ঐচ্ছিক:

সঠিকভাবে নেটওয়ার্ক চালানো জন্য ব্যবহৃত কোনো পরামিতি parm ফাইল থেকে বাদ দেওয়া হলে, ইনস্টলেশন বুট প্রসেসের সময় একটি প্রম্পট প্রদর্শিত হয়।

প্রস্থান করে থাকলে, পুনরায় সংযোগ করুন এবং ইনস্টলেশনের জন্য কনফিগার করা z/VM অতিথি (guest) ID ব্যবহার করে লগ-ইন করুন। CMS মোডে উপস্থিত না হলে এখন সেখানে প্রবেশ করুন।

i cms

কার্ণেলের ইমেজ IPL করে ইনস্টলেশন আরম্ভ করার জন্য প্রয়েজনীয় কমান্ডসহ একটি এক্সেকিউটেবল স্ক্রিপ্ট তৈরি করুন। একটি স্টার্ট-আপ স্ক্রিপ্টের নমূনা নীচে উল্লেখ করা হয়েছে:

/* */
'CL RDR'
'PURGE RDR ALL'
'SPOOL PUNCH * RDR'
'PUNCH KERNEL IMG A (NOH'
'PUNCH REDHAT PARM A (NOH'
'PUNCH INITRD IMG A (NOH'
'CH RDR ALL KEEP NOHOLD'
'IPL 00C CLEAR'

parm ফাইলে উল্লেখ না করা হলে প্রারম্ভিক ইনস্টলেশন স্টার্ট-আপ স্ক্রিপ্টটি আপনাকে, নেটওয়ার্কিং এবং DASD'র সম্বন্ধে তথ্য লেখার জন্য অনুরোধ করবে।

সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া হলে, আপনি কোর (core) ইনস্টলেশন প্রোগ্রাম, loader আরম্ভ করতে প্রস্তুত। ইনস্টলেশন প্রক্রিয়া সম্বন্ধে অধিক তথ্যের জন্য অধ্যায় 2 পড়ুন।