F.6. একটি নেটওয়ার্ক ডিভাইস যোগ করার পদ্ধতি

Red Hat Enterprise Linux-এ নেটওয়ার্ক ডিভাইস যোগ করার পদ্ধতি উল্লেখযোগ্যভাবে পরবর্তিত হয়েছে। ২.৪ কার্ণেলের পরিবর্তে ২.৬ কার্ণেলের ব্যবহার এর জন্য কিছুমাত্রায় দায়ী:

Red Hat Enterprise Linux -র একটি বিদ্যমান ইনস্ট্যানসে একটি qeth যোগ করার বিবরণ বিভাগ F.6.1 -তে লেখা হয়েছে। অন্যান্য zSeries নেটওয়ার্ক ইন্টারফেস ইনস্টল করার পদ্ধতি বিভাগ F.6.2 -তে বর্ণনা করা হয়েছে।

F.6.1. একটি qeth ডিভাইস যোগ করার পদ্ধতি

প্রথমে, qeth ডিভাইস ড্রাইভার মডিউলগুলি লোড করা আছে কি না তা নির্ধারণ করুন।

# lsmod | grep qeth
qeth                  135240  0
qdio                   45360  2 qeth
ipv6                  303984  13 qeth
ccwgroup               15104  1 qeth

lsmod কমান্ডের ফলাফলে যদি দর্শানো হয় যে মডিউলগুলি লোড করা হয়নি, তাহলে modprobe কমান্ড চালিয় সেগুলিকে লোড করুন:

# modprobe qeth

এর পরে, একটি qeth গ্রুপ ডিভাইস নির্মাণ করুন।

# echo <read_device_bus_id>,<write_device_bus_id>,<data_device_bus_id>
> /sys/bus/ccwgroup/drivers/qeth/group

এই কমান্ডের দৈর্ঘ্যের দরুন এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।

নিম্নলিখিত উদাহরণে, read_device_bus_id হল 0.0.0600, write_device_bus_id হল 0.0.0601, এবং data_device_bus_id হল 0.0.0602। ডিভাইস হল z/VM virtual NIC এবং এই ইন্টারফেসের জন্য বরাদ্দ IP address হল ১৯২.১৬৮.৭০.৬৯।

# echo 0.0.0600,0.0.0601,0.0.0602 > /sys/bus/ccwgroup/drivers/qeth/group

qeth গ্রুপ ডিভাইসটি সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা তা এর পরের ধাপে পরীক্ষা করুন:

# ls /sys/bus/ccwgroup/drivers/qeth
0.0.0600  0.0.09a0  group  notifier_register

ঐচ্ছিকরূপে আপনি একটি পোর্টের নাম (portname) যোগ করতে পারেন। কিন্তু পোর্টের নাম আদৌ প্রোয়জন কিনা তা প্রথমে পরীক্ষা করা আবশ্যক :

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/portname
no portname required

এই উত্তরটি ইঙ্গিত করছে যে পোর্টের নামের কোনো প্রয়োজন নেই।

একটি পোর্টের নাম যোগ করতে হলে, প্রথমে কোনো ডিভাইসগুলি অফলাইন রয়েছে তা পরীক্ষা করে নিম্নলিখিত কমান্ডটি নির্বাহ করুন:

উল্লেখ্যউল্লেখ্য
 

পোর্টের নাম যোগ করার সময় ঐ ডিভাইসগুলি অফলাইন থাকা প্রয়োজন।

# echo <portname> > /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/portname

এর পরে, ডিভাইসটিকে অনলাইন ফেরত্‍‌ নিয়ে আসুন:

# echo 1 /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/online

পরের ধাপে ডিভাইসের অবস্থা পরীক্ষা করুন:

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/online
1

ডিভাইসটি অনলাইন হলে ফলাফলের মান "1" এবং অফলাইন হলে মান '0' প্রদর্শিত হবে।

ডিভাইসটির জন্য কোনো ইন্টারফেস নাম নির্ধারিত হয়েছিল তা পরীক্ষা করুন:

# cat /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/if_name
eth1

if_name -র মান পরিবর্তন করার জন্য, নিম্নলিখিত কমান্ডটি নির্বাহ করুন:

# echo <new_if_name> > /sys/bus/ccwgroup/drivers/qeth/0.0.0600/if_name

আপনার সিস্টেম এবং সেটিতে উপলব্ধ বৈশিষ্ট্যর উপর নির্ভর করে ঐচ্ছিকরূপে আপনি অতিরিক্তি পরামিতি এবং বৈশিষ্ট্যাবলী নির্ধারণ করতে সক্ষম হবেন।

এই বৈশিষ্ট্যগুলির কর্ম সম্পর্কে অধিক তথ্যের জন্য, http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands) পড়ুন।

আপনার নতুন ইন্টারফেসেসর জন্য এখন কনফিগারেশন ফাইল তৈরি করা প্রয়োজন। নেটওয়ার্ক ইন্টারফেস কনফিগারেশন ফাইল /etc/sysconfig/network-scripts/-এ অবস্থিত।

নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলগুলি ifcfg-<device> নামাঙ্কন পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতিতে device-র পরিবর্তে পূর্বে নির্মিত qeth গ্রুপ ডিভাইসটির if_name ফাইলে উল্লেখ করা মান লিখতে হবে। এই উদাহরণে এটি eth1

এক প্রকৃতির ডিভাইসের জন্য কোনো কনফিগারেশন ফাইল বর্তমানে উপস্থিত থাকলে সেটিকে নতুন নামে কপি করা যাবে।

# cd /etc/sysconfig/network-scripts
# cp ifcfg-eth0 ifcfg-eth1

একই ধরনের কোনো ডিভাইস নির্ধারিত না থাকলে আপনাকে একটি নির্মাণ করতে হবে। ifcfg-eth0 -র এই উদাহরণটি টেমপ্লেট হিসাবে ব্যবহার করুন।

/etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
# IBM QETH
DEVICE=eth0
BOOTPROTO=static
HWADDR=00:06:29:FB:5F:F1
IPADDR=9.12.20.136
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1,0.0.09a2
TYPE=Ethernet

নতুন ifcfg-eth1 ফাইলটি সম্পাদন করুন।

HWADDR পংক্তিটি আপাতত সরিয়ে নিন।

আপনার ccwgroup-র if_name ফাইলটির বিষয়বস্তু প্রতিফলিত করার জন্য DEVICE পংক্তিটি পরিবর্তন করুন।

আপনার নতুন ইন্টারফেসের IP অ্যাড্রেস প্রতিফলিত করার জন্য IPADDR পংক্তিটি পরিবর্তন করুন।

প্রয়োজন অনুযায়ী NETMASK পংক্তিটি পরিবর্তন করুন।

বুট করার সময় নতুন ইন্টারফেসটি সক্রিয় করার জন্য ONBOOT পরামিতির মান yes হিসাবে নির্ধারণ করুন।

SUBCHANNELS পংক্তি এবং আপনার qeth ডিভাইসের হার্ডওয়ের অ্যাড্রেসের মান এক কিনা তা পরীক্ষা করুন।

/etc/sysconfig/network-scripts/ifcfg-eth1
# IBM QETH
DEVICE=eth1
BOOTPROTO=static
IPADDR=192.168.70.87
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602
TYPE=Ethernet

একটি qeth ডিভাইসের জন্য /etc/modprobe.conf-এ একটি alias উল্লিখিত থাকা প্রয়োজন। এই ফাইলটি সম্পাদন করা আপনার ইন্টারফেসের জন্য একটি alias যোগ করুন।

/etc/modprobe.conf
alias eth0 qeth
alias eth1 qeth
options dasd_mod dasd=0.0.0100,0.0.4b19

এখন আপনি নতুন ইন্টারফেসটি সক্রিয় করতে পারবেন:

# ifup eth1

আপনার ইন্টারফেসের অবস্থা পরীক্ষা করুন:

# ifconfig eth1
eth1      Link encap:Ethernet  HWaddr 02:00:00:00:00:01
inet addr:192.168.70.87  Bcast:192.168.70.255  Mask:255.255.255.0
inet6 addr: fe80::ff:fe00:1/64 Scope:Link
UP BROADCAST RUNNING NOARP MULTICAST  MTU:1492  Metric:1
RX packets:23 errors:0 dropped:0 overruns:0 frame:0
TX packets:3 errors:0 dropped:0 overruns:0 carrier:0
collisions:0 txqueuelen:1000
RX bytes:644 (644.0 b)  TX bytes:264 (264.0 b)

ifconfig কমান্ডের ফলাফলের প্রথম লাইনে HWaddr ক্ষেত্রটি লক্ষ্য করুন। এর পরবর্তী মানটি ifcfg-eth1 ফাইলে যোগ করা প্রয়োজন। নিম্নলিখিত পংক্তিটির মত একটি পংক্তি ঐ ফাইলে যোগ করুন:

HWADDR=02:00:00:00:00:01

এর পরে ifcfg-eth1 নিম্নলিখিত বর্ণনার ধরনে হবে:

# IBM QETH
DEVICE=eth1
HWADDR=02:00:00:00:00:01
BOOTPROTO=static
IPADDR=192.168.70.69
NETMASK=255.255.255.0
ONBOOT=yes
NETTYPE=qeth
SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602
TYPE=Ethernet

নতুন ইন্টারফেসের রুটিং (routing) পরীক্ষা করুন:

# route
Kernel IP routing table
Destination     Gateway         Genmask        Flags Metric Ref  Use Iface
192.168.70.0    *               255.255.255.0  U     0      0      0 eth1
9.12.20.0       *               255.255.255.0  U     0      0      0 eth0
169.254.0.0     *               255.255.0.0    U     0      0      0 eth1
default         pdlrouter-if5.p 0.0.0.0        UG    0      0      0 eth0

আপনার করা পরিবর্তনগুলি গেটওয়েতে ping কমান্ড ব্যবহার করে পরীক্ষা করুন:

# ping -c 1 192.168.70.8
PING 192.168.70.8 (192.168.70.8) 56(84) bytes of data.
64 bytes from 192.168.70.8: icmp_seq=0 ttl=63 time=8.07 ms

ডিফল্ট রুট (route) সংক্রান্ত তথ্য পরিবর্তিত হলে /etc/sysconfig/network ফাইলটিও আপডেট করা প্রয়োজন।

F.6.2. নেটওয়ার্ক ডিভাইস যোগ করা সংক্রান্ত ঝটপট সহায়িকা

zSeries সিস্টেমের উপরে নেটওয়ার্ক ইন্টারফেস যোগ করার প্রক্রিয়াতে একাধিক কর্ম অন্তর্বুক্ত রয়েছে।

নিম্নোক্ত বিভাগগুলি প্রত্যেকটি zSeries নেটওয়ার্ক ডিভাইস ড্রাইভারের প্রতিটি কর্ম সম্পর্কে মৌলিক তথ্য প্রদান করে।

F.6.2.1. LCS ডিভাইস ড্রাইভার ব্যবহারের পদ্ধতি

LAN চ্যানেল স্টেশন (LCS) ডিভাইস ড্রাইভার OSA-2 ইথারনেট/টোকেন রিং, নন-QDIO মোডে OSA-এক্সপ্রেস ফাস্ট ইথারনেট এবং নন-QDIO মোডে OSA-এক্সপ্রেস হাই স্পিড টোকেন রিং সমর্থন করে। z990-র ক্ষেত্রে, LCS ড্রাইভার নন-QDIO মোডে Gigabit ইথারনেটও (1000Base-Tসহ) সমর্থন করে ।

যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে, সেটির উপর ভিত্তি করে, LCS ড্রাইভার দুটি মৌলিক ইন্টারফেস নামের মধ্যে একটি নির্ধারণ করে: OSA-এক্সপ্রেস ফাস্ট ইথারনেটের জন্য eth<n> এবং টোকেন রিংয়ের জন্য Gigabit Ethernet tr<n>, যেখানে <n> হল ডিভাইসটিকে উল্লেখকারী একটি পূর্ণসংখ্যার মান। ঐ ধরনের প্রথম ডিভাইসের জন্য <n> 0, দ্বিতীয়টির জন্য 1 এবং ক্রমানুশারে প্রযোজ্য।

  • ডিভাইস ড্রাইভার লোড করুন:

    # modprobe lcs
  • গ্রুপ ডিভাইস নির্মাণ করুন:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id> 
    > /sys/bus/ccwgroup/drivers/lcs/group

    এই কমান্ডের দৈর্ঘ্যের দরুন এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।

  • ডিভাইসটি কনফিগার করুন।

    একটি CHPID-র জন্য OSA কার্ড ১৬টি পোর্ট অবধি উপলব্ধ করতে সক্ষম। ডিফল্ট অবস্থায় LCS গ্রুপ ডিভাইস পোর্ট ০ ব্যবহার করে থাকে। ভিন্ন পোর্ট ব্যবহার করতে নিম্নলিখিত কমান্ডের মত একটি কমান্ড নির্বাহ করুন:

    # echo <portno> > /sys/bus/ccwgroup/drivers/lcs/<device_bus_id>/portno

    LCS ড্রাইভার কনফিগার করার প্রক্রিয়া সম্পর্কে অধিক বিবরণের জন্য নিম্নোক্ত বিষয় পড়ুন:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • ডিভাইসকে অনলাইন হিসাবে নির্ধারণ করুন:

    # echo 1 /sys/bus/ccwgroup/drivers/lcs/<read_device_bus_id>/online
  • alias নির্ধারণ করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে /etc/modprobe.conf -এ, নিম্নোক্ত পংক্তির মত একটি পংক্তি যোগ করুন:

    eth<n> alias lcs
    tr<n> alias lcs
  • একটি কনফিগারেশন স্ক্রিপ্ট নির্মাণ করুন।

    /etc/sysconfig/network-scripts/-তে নিম্নলিখিত নামের মত নাম ব্যবহার করে একটি ফাইল তৈরি করুন:

    ifcfg-eth<n>
    ifcfg-tr<n>

    ফাইলটি নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী হওয়া উচিত:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
    # IBM LCS
    DEVICE=eth0
    BOOTPROTO=static
    HWADDR=00:06:29:FB:5F:F1
    IPADDR=9.12.20.136
    NETMASK=255.255.255.0
    ONBOOT=yes
    NETTYPE=lcs
    SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1
    PORTNAME=0
    TYPE=Ethernet

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে DEVICE পরামিতিটি নিম্নলিখিত যে কোনো একটি হওয়া আবশ্যক:

    DEVICE=eth<n>
    DEVICE=tr<n>
  • ডিভাইটি সক্রিয় করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে একটি ifup কমান্ড নির্বাহ করুন:

    # ifup eth<n>
    # ifup tr<n>

F.6.2.2. QETH ডিভাইস ড্রাইভার ব্যবহারের পদ্ধতি

QETH নেটওয়ার্ক ডিভাইস ড্রাইভারটি zSeries HiperSockets, OSA-এক্সপ্রেস ফাস্ট ইথারনেট, Gigabit ইথারনেট (1000Base-Tসহ), হাই স্পিড টোকেন রিং, এবং QDIO মোডে ATM বৈশিষ্ট্য (ইথারনেট LAN এমুলেশন) সমর্থন করে।

যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে QETH ড্রাইভার তিনটি মৌলিক ইন্টারফেস নামের মধ্যে একটি নির্ধারণ করে:

  • hsi<n> HiperSocket ডিভাইসের জন্য

  • eth<n> OSA-এক্সপ্রেস ফাস্ট ইথারনেট এবং Gigabit ইথারনেটের জন্য

  • tr<n> টোকেন রিংয়ের জন্য

<n> একটি পূর্ণসংখ্যা মান যার সাহায্যে একটি ডিভাইসকে নির্দিষ্ট করা সম্ভব। কোনো একটি ধরনের প্রথম ডিভাইসের জন্য <n> মান ০, দ্বিতীয় ডিভাইসের জন্য ১ এবং ক্রমশ সংখ্যা নির্ধারিত হয়।

  • ডিভাইস ড্রাইভার লোড করুন:

    # modprobe qeth
  • গ্রুপ ডিভাইস নির্মাণ করুন:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id>,<data_device_bus_id>
    > /sys/bus/ccwgroup/drivers/qeth/group

    এই কমান্ডের দৈর্ঘ্যের দরুন এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।

  • ডিভাইসটি কনফিগার করুন।

    QETH ড্রাইভার কনফিগারেশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য, নিম্নলিখিত বিষয় দেখুন:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • ডিভাইসকে অনলাইন হিসাবে নির্ধারণ করুন:

    # echo 1 /sys/bus/ccwgroup/drivers/qeth/<read_device_bus_id>/nline
  • alias নির্ধারণ করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে /etc/modprobe.conf -এ, নিম্নোক্ত পংক্তির মত একটি পংক্তি যোগ করুন:

    hsi<n> alias qeth
    eth<n> alias qeth
    tr<n> alias qeth
  • একটি কনফিগারেশন স্ক্রিপ্ট নির্মাণ করুন।

    /etc/sysconfig/network-scripts/-তে নিম্নলিখিত নামের মত নাম ব্যবহার করে একটি ফাইল তৈরি করুন:

    ifcfg-hsi<n> 
    ifcfg-eth<n>
    ifcfg-tr<n>

    ফাইলটি নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী হওয়া উচিত:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-eth0
    # IBM QETH
    DEVICE=eth0
    BOOTPROTO=static
    HWADDR=00:06:29:FB:5F:F1
    IPADDR=9.12.20.136
    NETMASK=255.255.255.0
    ONBOOT=yes
    NETTYPE=qeth
    SUBCHANNELS=0.0.09a0,0.0.09a1,0.0.09a2
    TYPE=Ethernet

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে DEVICE পরামিতিটি নিম্নলিখিত বর্ণনার মত হওয়া আবশ্যক:

    DEVICE=hsi<n>
    DEVICE=eth<n>
    DEVICE=tr<n>
  • ডিভাইটি সক্রিয় করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে একটি ifup কমান্ড নির্বাহ করুন:

    # ifup hsi<n>
    # ifup eth<n>
    # ifup tr<n>

F.6.2.3. CTC ডিভাইস ড্রাইভার ব্যবহারের পদ্ধতি

চ্যানেল-থেকে-চ্যানেল (CTC) সংযোগ হল মেইনফ্রেমের মধ্যে সাধারণত ব্যবহার করা দ্রুত গতির সংযোগ। CTC ডিভাইস ড্রাইভার ব্যবহার করে দুটি zSeries এবং S/390-র জন্য Linux ইনস্ট্যান্স অথবা একটি zSeries এবং S/390-র জন্য Linux ইনস্ট্যান্স অন্য কোনো মেইনফ্রেম অপারেটিং সিস্টেম ইনস্ট্যান্স যেমন z/OS, OS/390, z/VM, অথবা z/VSE-র মধ্যে পয়েন্ট-থেকে-পয়েন্ট TCP/IP অথবা tty সংযোগ স্থাপন করা সম্ভব।

CTC ড্রাইভার নিম্নলিখিত নামের মত একটি বেস (base) ইন্টারফেসের নাম নির্ধারণ করে:

ctc<n>

<n> একটি পূর্ণসংখ্যা মান যার সাহায্যে একটি ডিভাইসকে নির্দিষ্ট করা সম্ভব। কোনো একটি ধরনের প্রথম ডিভাইসের জন্য <n> মান ০, দ্বিতীয় ডিভাইসের জন্য ১ এবং ক্রমশ সংখ্যা নির্ধারিত হয়।

  • ডিভাইস ড্রাইভার লোড করুন:

    # modprobe ctc
  • গ্রুপ ডিভাইস নির্মাণ করুন:

    # echo <read_device_bus_id>,<write_device_bus_id> 
    > /sys/bus/ccwgroup/drivers/ctc/group

    এই কমান্ডের দৈর্ঘ্যের দরুন এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।

  • ডিভাইসটি কনফিগার করুন।

    প্রোটওকল নির্ধারণ করুন:

    # echo <protocol> /sys/bus/ccwgroup/drivers/ctc/<device_bus_id>/protocol

    যেখানে <protocol> হল ০, ১, ২ অথবা ৩।

    0 — এই প্রোটোকলের সাহায্যে OS/390, অথবা z/OS ব্যতীত অন্য সমকক্ষের (peer) সাথে, যেমন একটি VM TCP সার্ভিস মেশিনের সাথে সামঞ্জস্য করা হয়। ডিফল্টরূপে এটি ব্যবহৃত হয়।

    1 — এই প্রোটোকলের সাহায্যে Linux -র সমকক্ষের (peer) জন্য উন্নত প্যাকেজ পরীক্ষণ উপলব্ধ করা হয়।

    2 — এই প্রোটোকলের সাহায্যে একটি Linux সমকক্ষের(peer) সাথে CTC-ভিত্তিক tty সংযোগ উপলব্ধ করা হয়।

    3 — এই প্রোটোকলের সাহায্যে OS/390 অথবা z/OS সমকক্ষের (peer) সাথে সামঞ্জস্য উপলব্ধ করা হয়।

    CTC ড্রাইভার কনফিগারেশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য নিম্নলিখিত বিষয় দেখুন:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • ডিভাইসকে অনলাইন হিসাবে নির্ধারণ করুন:

    # cho 1 /sys/bus/ccwgroup/drivers/lcs/<read_device_bus_id>/online
  • alias নির্ধারণ করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে /etc/modprobe.conf -এ, নিম্নোক্ত পংক্তির মত একটি পংক্তি যোগ করুন:

    ctc<n> alias ctc
  • একটি কনফিগারেশন স্ক্রিপ্ট নির্মাণ করুন।

    /etc/sysconfig/network-scripts/-তে নিম্নলিখিত নামের মত নাম ব্যবহার করে একটি ফাইল তৈরি করুন:

    ifcfg-ctc<n>

    ফাইলটি নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী হওয়া উচিত:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-ctc0
    # IBM CTC
    DEVICE=ctc0
    BOOTPROTO=static
    IPADDR=192.168.70.136
    GATEWAY=172.16.70.136
    NETMASK=255.255.255.255
    ONBOOT=yes
    SUBCHANNELS=0.0.1b00,0.0.1b01
    NETTYPE=ctc
    CTCPROT=0
    TYPE=CTC
  • ডিভাইটি সক্রিয় করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে একটি ifup কমান্ড নির্বাহ করুন:

    # ifup ctc<n>

F.6.2.4. IUCV ডিভাইস ড্রাইভার ব্যবহারের পদ্ধতি

আন্ত-ব্যবহারকারী সংযোগ ব্যবস্থা (IUCV) একটি VM সংযোগ ব্যবস্থা। এর সাহায্যে কোনো VM অতিথির উপর চলমান প্রোগ্রাম অন্য একটি VM অতিথি, নিয়ন্ত্রণ প্রোগ্রাম অথবা নিজের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। zSeries এবং S/390-র জন্য Linux-র IUCV ডিভাইস ড্রাইভার মূলত একটি নেটওয়ার্ক ডিভাইস ড্রাইভার যা IUCV ব্যবহার করে বিভিন্ন VM ব্যবহারকারীর ID-র সাহায্যে চলমান Linux অতিথি (guest) অথবা Linux অতিথিকে অন্য একটি VM অতিথি যেমন TCP/IP পরিসেবার মেশিনের সাথে সংযোগ করে।

IUCV ড্রাইভার নিম্নলিখিত নামের মত একটি বেস (base) ইন্টারফেসের নাম নির্ধারণ করে:

iucv<n>

<n> একটি পূর্ণসংখ্যা মান যার সাহায্যে একটি ডিভাইসকে নির্দিষ্ট করা সম্ভব। কোনো একটি ধরনের প্রথম ডিভাইসের জন্য <n> মান ০, দ্বিতীয় ডিভাইসের জন্য ১ এবং ক্রমশ সংখ্যা নির্ধারিত হয়।

  • ডিভাইস ড্রাইভার লোড করুন:

    # modprobe netiucv
  • IUCV ডিভাইসটি নির্মাণ করুন:

    # echo <peer_id> > /sys/bus/iucv/drivers/netiucv/connection

    <peer_id>-র স্থানে যে VM অতিথির (guest) সাথে আপনি সংযোগ করতে ইচ্ছুক সেটির ID লিখুন। IUCV ডিভাইস ড্রাইভার ID মানকে বড় হাতের অক্ষর ব্যবহার করে পড়ে। সাধারণত এই মানটি হল TCPIP।

    এর ফলে নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী একটি sysfs স্ট্রাকচার নির্মিত হয়:

    cat /sys/bus/iucv/drivers/netiucv/netiucv<n>

    <n> একটি পূর্ণসংখ্যা মান যার সাহায্যে একটি ডিভাইসকে নির্দিষ্ট করা সম্ভব। কোনো একটি ধরনের প্রথম ডিভাইসের জন্য <n> মান ০, দ্বিতীয় ডিভাইসের জন্য ১ এবং ক্রমশ সংখ্যা নির্ধারিত হয়।

  • ডিভাইসটি কনফিগার করুন।

    প্রয়োজনে বাফারের জন্য সর্বাধিক মাপ নির্ধারণ করুন:

    # echo <value> > /sys/bus/iucv/drivers/netiucv/netiucv<n>/buffer

    আপনি যে সংখ্যক বাইট নির্ধারণ করতে ইচ্ছুক তা <value> -র পরিবর্তে লিখুন। বৈধ সীমা বহির্ভূত কোনো সংখ্যা উল্লেখ করা হলে, কমান্ডটি উপেক্ষা করা হবে।

    বাফারের সর্বাধিক অনুমোদিত মাপ নির্ভর করে MTU-র বৈশিষ্ট্যাবলীর উপরে। এর নির্ধারিত সীমা হল <সর্বনিম্ন MTU + হেডারের মাপ> থেকে <সর্বাধিক MTU + হেডারের মাপ>। হেডারের মাপ সাধারণত ৪ বাইট হয়ে থাকে। সর্বাধিক বাফারের মাপ ডিফল্টরূপে ৩২৭৬৮ বাইট হয়ে থাকে (৩২ কিলোবাইট)।

    IUCV ড্রাইভার কনফিগারেশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য, নিম্নলিখিত বিষয় দেখুন:

    http://oss.software.ibm.com/developerworks/opensource/linux390/docu/lx26apr04dd01.pdf (Linux for zSeries and S/390 Device Drivers, Features, and Commands)

  • alias নির্ধারণ করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে /etc/modprobe.conf -এ, নিম্নোক্ত পংক্তির মত একটি পংক্তি যোগ করুন:

    iucv<n> alias netiucv
  • একটি কনফিগারেশন স্ক্রিপ্ট নির্মাণ করুন।

    /etc/sysconfig/network-scripts/-তে নিম্নলিখিত নামের মত নাম ব্যবহার করে একটি ফাইল তৈরি করুন:

    ifcfg-iucv<n>

    ফাইলটি নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী হওয়া উচিত:

    /etc/sysconfig/network-scripts/ifcfg-iucv0
    # IBM IUCV
    DEVICE=iucv0
    BOOTPROTO=static
    IPADDR=192.168.70.136
    GATEWAY=172.16.70.136
    NETMASK=255.255.255.255
    ONBOOT=yes
    NETTYPE=iucv
    PEERID=TCPIP
    TYPE=IUCV
  • ডিভাইটি সক্রিয় করুন।

    যে ধরনের ইন্টারফেস যোগ করা হচ্ছে তার উপর নির্ভর করে একটি ifup কমান্ড নির্বাহ করুন:

    # ifup iucv<n>