| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
আপনার কম্পিউটারের প্রকৃত অবস্থানের সবচেয়ে নিকটতম শহর নির্বাচন করে আপনার সময়ের-ক্ষেত্র নির্ধারণ করুন।
আপনি দুই ভাবে আপনার সময়ের-ক্ষেত্র নির্বাচন করতে পারেন:
আপনার মাউসের সাহায্যে, ইন্টার-অ্যাক্টিভ মানচিত্রে ক্লিক করে একটি শহর (হলুদ রংয়ের বিন্দুর দ্বারা চিহ্নিত) নির্বাচন করুন। আপনার নির্বাচিত স্থানের উপর একটি লাল রংয়ের X প্রদর্শিত হবে।
মানচিত্রের নীচে উল্লিখিত তালিকা স্ক্রোল করেও আপনি আপনার সময়ের-ক্ষেত্র নির্বাচন করতে পারবেন। মাউস ব্যবহার করে পছন্দসই স্থানে ক্লিক করুন।
আপনার সিস্টেমের জন্য UTC-র ব্যবহার নির্ধারিত করা হলে, সিস্টেমের ঘড়ি UTC ব্যবহার করে নির্বাচন করুন।
![]() | উপদেশ |
|---|---|
ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার সময়ের ক্ষেত্র পরিবর্তন করতে সময় এবং তারিখের বৈশিষ্ট্যাবলীর টুল ব্যবহার করুন। সময় এবং তারিখের বৈশিষ্ট্যাবলীর টুল আরম্ভ করতে হলে একটি শেল প্রম্পটে system-config-date টাইপ করুন। আপনি যদি root পরিচয় না ব্যবহার করেন তাহলে অগ্রসর হতে হলে আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে। সময় এবং তারিখের বৈশিষ্ট্যাবলীর টুল -কে টেক্সট-ভিত্তিক অ্যাপ্লিকেশন হিসাবে নির্বাহ করতে হলে, timeconfig কমান্ডটি ব্যবহার করুন। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ভাষার সমর্থন সংক্রান্ত নির্বাচন | উপর | root-র পাসওয়ার্ড নির্ধারণ করুন |