| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
আপনার x86-ভিত্তিক সিস্টেম থেকে Red Hat Enterprise Linux আন-ইনস্টল করার জন্য, আপনার সিস্টেমের মাস্টার বুট রেকর্ড (MBR) থেকে Red Hat Enterprise Linux বুট-লোডার সংক্রান্ত তথ্য মুছে ফেলা আবশ্যক।
![]() | উল্লেখ্য |
|---|---|
আপনার সিস্টেমে উপস্থিত ডাটা সর্বদা ব্যাক-আপ করে রাখা বাঞ্ছনীয়। ভুল-ভ্রান্তির সম্ভাবনা সর্বদা থাকে এবং এর ফলে ডাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। |
DOS এবং Windows-এ, Windows fdisk ইউটিলিটি ব্যবহার করে undocumented ফ্ল্যাগ /mbrসহ একটি নতুন MBR তৈরি করুন । এটি শুধুমাত্র প্রধান DOS পার্টিশনটি বুট করার জন্য MBR -কে নতুন করে লিখে দেয়। কমান্ডটি নিম্নলিখিত রূপে প্রদর্শিত হওয়া উচিত:
fdisk /mbr |
যদি আপনার সিস্টেমের একটি হার্ড-ড্রাইভ থেকে Linux মুছে ফেলার প্রয়োজন হয় এবং আপনি তা ডিফল্ট DOS (Windows) fdisk প্রয়োগ করে করার প্রচেষ্টা করে থাকেন, তাহলে আপনি পার্টিশন উপস্থিত কিন্তু অনুপস্থিত আছে সমস্যাটির সম্মুখীন হয়ে থাকবেন। নন-DOS পার্টিশন সরানোর জন্য এমন একটি টুল ব্যবহার করা বঞ্ছনীয় যা DOS-ব্যতীত অন্যান্য পার্টিশনও চিনতে সক্ষম।
প্রথমত, Red Hat Enterprise Linux CD #১ -টি প্রবেশ করিয়ে আপনার সিস্টেমটি বুট করুন। CD থেকে বুট করা হলে, একটি বুট প্রম্পট প্রদর্শিত হবে। বুট প্রম্পটে লিখুন: linux rescue। এটি রেসকিউ (rescue) মোডের প্রোগ্রাম আরম্ভ করে।
আপনাকে আপনার সিস্টেমে ব্যবহৃত কীবোর্ড এবং ভাষা সংক্রান্ত প্রয়োজনীয়তা নির্ধারণ করতে অনুরোধ করা হবে। Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময় লেখা মানগুলি এখানে লিখুন।
পরবর্তী ধাপে, একটি পর্দায় আপনাকে সূচিত করা হবে যে, প্রোগ্রামটি প্রক্রিয়া চালাবার জন্য একটি Red Hat Enterprise Linux অনুসন্ধানের প্রচেষ্টা চালাচ্ছে। এই পর্দায় এড়িয়ে যাও নির্বাচন করুন।পরবর্তী ধাপে, একটি পর্দায় আপনাকে সূচিত করা হবে যে, উদ্ধার করার জন্য প্রোগ্রামটি একটি Red Hat Enterprise Linux অনুসন্ধানের প্রচেষ্টা চালাচ্ছে। এই পর্দায় উপেক্ষা করো নির্বাচন করুন।
উপেক্ষা করো নির্বাচন করা হয়ে গেলে, আপনার জন্য একটি কমান্ড প্রম্পট উপস্থিত করা হবে। যে পার্টিশনগুলি আপনি মুছে ফেলতে ইচ্ছুক, এই প্রম্পটের সাহায্যে, ঐগুলিতে আপনি প্রবেশ করতে পারবেন।
প্রথমে, list-harddrives কমান্ড টাইপ করুন। এই কমান্ডটি ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা স্বীকৃত সকল হার্ড-ড্রাইভ এবং মেগাবাইটে উল্লিখিত তাদের মাপের একটি তালিকা তৈরি করবে।
![]() | সতর্কবাণী |
|---|---|
অনুগ্রহ করে সচেতন থাকবেন যাতে শুধুমাত্র প্রয়োজনীয় Red Hat Enterprise Linux -র পার্টিশনগুলি মুছে ফেলা হয়। অন্যান্য পার্টিশন মুছে ফেলা হলে ডাটা অথবা সিস্টেমের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। |
পার্টিশন মুছে ফেলতে হলে, পার্টিশন-সংক্রান্ত ইউটিলিটি partedব্যবহার করুন। যদি, /dev/hda ডিভাইসে অবস্থিত কোনো পার্টিশন মুছে ফেলার প্য়োজন হয়, তাহলে, parted আরম্ভ করুন:
parted /dev/hda |
print কমান্ডটি ব্যবহার করে, বর্তমান পার্টিশন টেবিলটি প্রত্যক্ষ করে যে পার্টিশনটি আপনি মুছে ফেলতে ইচ্ছুক, সেটির মাইনর সংখ্যা (minor number) নির্ধারণ করুন:
print কমান্ডটি পার্টিশনের ধরনও প্রদর্শন করে (যেমন linux-swap, ext2, ext3, ইত্যাদি)। পার্টিশনের ধরন সম্বন্ধে অবগত থাকলে, সেটি মুছে ফেলা হবে কিনা সে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
rm কমান্ডের সাহায্যে পার্টিশনটি মুছে ফেলুন। উদাহরণ, মাইনর সংখ্যা (minor number) ৩ দ্বারা চিহ্নিত পার্টিশনটি মুছে ফেলুন:
rm 3 |
![]() | গুরুত্ত্বপূর্ণ |
|---|---|
[Enter] টেপার সাথে-সাথেই পরিবর্তনগুলি প্রয়োগ হতে আরম্ভ হবে, এই কারণে কমান্ড কমিট (commit) করার পূর্বে তা পুনরায় পরীক্ষা করে নিন। |
পার্টিশন মুছে ফেলার পরে, print কমান্ড ব্যবহার করে নিশ্চিত হয়ে নিন যে পার্টিশন টেবিল থেকে পার্টিশনটি মুছে ফেলা হয়েছে।
Linux পার্টিশন মুছে ফেলে এবং সমস্ত পরিবর্তন করার পরে, quit টাইপ করে parted থেকে প্রস্থান করুন।
parted থেকে প্রস্থান করার পরে, বুট প্রম্পটে exit টাইপ করে রেসকিউ মোড থেকে প্রস্থান করুন এবং ইনস্টলেশন প্রক্রিয়া অগ্রসর না করে, আপনার সিস্টেমটি পুনরায় বুট করুন। সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় বুট হওয়া উচিত। যদি তা না হয়, তাহলে, আপনি
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপগ্রেড প্রক্রিয়ার সমাপ্তি | Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান |