| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
সমর্থিত হার্ডওয়েরের সর্বশেষ তালিকা http://hardware.redhat.com/hcl/-এ উপলব্ধ রয়েছে।
সিস্টেমের জন্য আবশ্যক পরামিতি সূচনাকারী টেবিলের মাধ্যমে আপনি আপনার সিস্টেমের বর্তমান বৈশিষ্ট্য এবং আবশ্যক পরামিতি সম্বন্ধে অবগত থাকতে পারবেন। টেবিলটিতে আপনার সিস্টেম সংক্রান্ত তথ্য পূরণ করলে, তা Red Hat Enterprise Linux 'র ইনস্টলেশনের সময়কালে সহায়ক হবে।
| হার্ড-ড্রাইভ(সমূহ): ধরন, লেবেল, মাপ; উদাহরণ: IDE hda=৪০ গিগাবইট | |
| পার্টিশন: পার্টিশন এবং মাউন্ট পয়েন্টের বিন্যাস; উদাহরণ: /dev/hda1=/home, /dev/hda2=/ (সঠিকভাবে এটির অবস্থান জেনে নিয়ে পূরণ করুন) | |
| মেমরি: আপনার সিস্টেমে ইনস্টল করা RAM-র পরিমাপ; উদাহরণ: ১২৮ মেগাবাইট, ৫১২ মেগাবাইট | |
| CD-ROM: ইন্টারফেসের ধরন; উদাহরণ: SCSI, IDE (ATAPI) | |
| SCSI অ্যাডাপ্টার: উপস্থিত থাকলে, ধরন এবং মডেল সংখ্যা; উদাহরণ: BusLogic SCSI Adapter, Adaptec 2940UW | |
| নেটওয়ার্ক কার্ড: উপস্থিত থাকলে, ধরন এবং মডেল সংখ্যা; উদাহরণ: Tulip, 3COM 3C590 | |
| মাউস: ধরন, প্রোটোকল, এবং বাটনের সংখ্যা; উদাহরণ: সাধারণ ৩ বাটনের PS/2 মাউস, MouseMan ২ বাটনের সিরিয়াল মাউস | |
| মনিটর: ধরন, মডেল, এবং নির্মাণকারীর দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্য; উদাহরণ: Optiquest Q53, ViewSonic G773 | |
| ভিডিও কার্ড: ধরন, মডেল সংখ্যা এবং VRAM-র মাপ; উদাহরণ: Creative Labs Graphics Blaster 3D, 8MB | |
| সাউন্ড কার্ড: ধরন, চিপ-সেট এবং মডেল সংখ্যা; উদাহরণ: S3 SonicVibes, Sound Blaster 32/64 AWE | |
| IP, DHCP, এবং BOOTP ঠিকানা: বিন্দুর দ্বারা বিভক্ত করা চারটি সংখ্যা; উদাহরণ: 10.0.2.15 | |
| নেটমাস্ক: বিন্দুর দ্বারা বিভক্ত করা চারটি সংখ্যা; উদাহরণ: 255.255.248.0 | |
| গেটওয়ে IP অ্যাড্রেস: বিন্দুর দ্বারা বিভক্ত করা চারটি সংখ্যা; উদাহরণ: 10.0.2.245 | |
| এক অথবা অধিক নেম সার্ভারের IP অ্যাড্রেস (DNS): বিন্দুর দ্বারা বিভক্ত করা এক অথবা অধিক সংখ্যাসমূহ; উদাহরণ: 10.0.2.1 | |
| ডোমেইনের নাম: আপনার প্রতিষ্ঠানের জন্য প্রদত্ত নাম; উদাহরণ: example.com | |
| হোস্টনেম: আপনার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী আপনার কম্পিউটারের জন্য নির্ধারিত নাম; উদাহরণ: cookie, southpark |
টেবল 3-1. সিস্টেমের জন্য আবশ্যক পরামিতি সূচনাকারী টেবিল
এর মধ্যে কোনো নেটওয়ার্কিং বৈশিষ্ট্য অথবা পদ আপনার অজানা থাকলে, আপনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করুন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| হার্ড-ড্রাইভ ইনস্টলেশন প্রক্রিয়ার প্রস্তুতি | Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া |