অধ্যায় 4. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া

CD-ROM থেকে গ্রাফিকাল, মাউস-ভিত্তিক Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম নির্বাহ করার বিবরণ এই অধ্যায়তে লেখা আছে। নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে:

4.1. ইস্টলেশন প্রোগ্রামের গ্রাফিকাল ইউজার ইন্টারফেস

পূর্বে কোনো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করে থাকলে, আপনি এই পদ্ধতির সাথে পরিচিত হয়ে থাকবেন; পর্দার মধ্যে চলাচল, বাটন ক্লিক করতে এবং টেক্সট ক্ষেত্রতে মান লিখতে মাউস ব্যবহার করুন।

আপনি কী-বোর্ড ব্যবহার করেও ইনস্টলেশনের সময় পর্দার উপর চলাচল করতে সক্ষম হবেন। [Tab] কী (key) আপনাকে পর্দার উপর স্থান পরিবর্তন করতে সাহায্য করে, উপর এবং নীচের তীরচিহ্নের সাহায্যে আপনি কোনো তালিকার মধ্যে স্ক্রোল করতে সক্ষম হবেন, [+] এবং [-] কী (key) একটি তালিকা প্রসারিত ও সংকুচিত করবে এবং [Space] এবং [Enter] তালিকা থেকে কোনো উজ্জ্বলিত বস্তুকে নির্বাচন করবে অথবা নির্বাচন থেকে সরিয়ে দেবে। আপনি [Alt]-[X] কী(key) ব্যবহার করে বাটন ক্লিক করতে অথবা পর্দার উপর অন্য কোনো নির্বাচন করতে সক্ষম হবেন। [X]-র পরিবর্তে ঐ পর্দার উপর নিম্নরেখা অঙ্কন করা কোনো অক্ষর ব্যবহার করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

আপনি যদি x86, AMD64, অথবা Intel® EM64T সিস্টেমের ব্যবহারকারী হন, এবং GUI ইনস্টলেশন প্রোগ্রাম ব্যবহার করতে ইচ্ছুক না থাকেন, তাহলে এর পরিবর্তে টেক্সট মোড ইনস্টলেশন ব্যবহার করতে পারেন। টেক্সট মোড ইনস্টেশন প্রোগ্রাম আরম্ভ করার জন্য, boot: প্রম্পটে নিম্নলিখিত কমান্ডটি ব্যবহার করুন:

linux text

টেক্সট-মোড ইনস্টলেশনের নির্দেশাবলীর একটি সংক্ষিপ্ত বিবরণের জন্য বিভাগ 4.2 পড়ুন।

GUI ইনস্টলেশন প্রোগ্রাম ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। GUI ইনস্টলেশন প্রোগ্রামটি Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামের সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধ করে থাকে, যেমন LVM কনফিগারেশন, যা টেক্সট-মোড ইনস্টলেশনের সময় উপস্থিত থাকে না।

যে ব্যবহারকারীরা টেক্সট মোড ইনস্টলেশন ব্যবহার করতে বাধ্য, তারা GUI ইনস্টলেশন প্রক্রিয়ার নির্দেশাবলীর মধ্যে প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে পারেন।

উল্লেখ্যউল্লেখ্য
 

আপনি যদি Itanium সিস্টেমের ব্যবহারকারী হন, এবং GUI ইনস্টলেশন প্রোগ্রাম ব্যবহার করতে ইচ্ছুক না থাকেন, তাহলে এর পরিবর্তে টেক্সট মোড ইনস্টলেশন ব্যবহার করতে পারেন। টেক্সট মোড ইনস্টেশন প্রোগ্রাম আরম্ভ করার জন্য, EFI Shell prompt প্রম্পটে নিম্নলিখিত কমান্ডটি ব্যবহার করুন:

elilo linux text

4.1.1. ভার্চুয়াল কনসোল সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ।

Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি, ইনস্টলেশন প্রক্রিয়ার ডায়লগ বক্স ব্যতীত অতিরিক্ত কিছু সেবা উপলব্ধ করে, যেমন সমস্যানির্ণয় সংক্রান্ত বার্তা প্রদর্শন, এবং শেল প্রম্পট থেকে কমান্ড লেখার সুবিধা। ইনস্টলেশন প্রোগ্রামটি এই বার্তাগুলিকে ৫টি ভার্চুয়াল কনসোল-এ প্রদর্শন করে, এবং আপনি কয়েকটি কী-স্ট্রোকের সমন্বয় ব্যবহার করে এইগুলির মধ্যে অদল-বদল করতে পারবেন।

ভার্চুয়াল কনসোল, নন-গ্রাফিকাল পরিবেশে উপলব্ধ একটি শেল যা শুধুমাত্র বর্তমান অবস্থানের মেশিন থেকেই ব্যবহার করা সম্ভব। এটি দূরবর্তী অবস্থান থেকে ব্যবহার করা সম্ভব নয়। একাধিক ভার্চুয়াল কনসোল একই সময়ে ব্যবহার করা সম্ভব।

Red Hat Enterprise Linux ইনস্টল করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে, এই ভার্চুয়াল কনসোলগুলির সাহায্য নিতে পারেন। ইনস্টলেশন অথবা সিস্টেম কনসোলে প্রদর্শিত বার্তার সাহায্যে এই সমস্যাগুলির উত্‍‌স সন্ধান করা যাবে। ভার্চুয়াল কনসোলের তালিকা, সেগুলির মধ্যে অদল-বদল করতে ব্যবহৃত কী-স্ট্রোক এবং অন্তর্ভুক্ত বিষয়বস্তু সংক্রান্ত তথ্য জানার জন্য টেবল 4-1 পড়ুন।

ইনস্টলেশন সংক্রান্ত সমস্যার অনুসন্ধান করা ব্যতীত, ডিফল্ট কনসোল (গ্রাফিক্যাল ইনস্টলেশনের জন্য ভার্চুয়াল কনসোল #৭ ) থেকে বেরিয়ে আসার কোনো কারণ সাধারণত উপস্থিত হয় না।

কনসোল কী-স্ট্রোক অন্তর্ভুক্ত বিষয়বস্তু
[Ctrl]-[Alt]-[F1] ইনস্টলেশন প্রক্রিয়ার ডায়লগ
[Ctrl]-[Alt]-[F2] শেল প্রম্পট
[Ctrl]-[Alt]-[F3] ইনস্টল লগ (ইনস্টলেশন প্রোগ্রাম থেকে উত্‍‌পন্ন বার্তা)
[Ctrl]-[Alt]-[F4] সিস্টেম-জড়িত বার্তা
[Ctrl]-[Alt]-[F5] অন্যান্য বার্তা
[Ctrl]-[Alt]-[F7] X গ্রাফিকাল প্রদর্শন

টেবল 4-1. কনসোল, কী-স্ট্রোক, এবং অন্তর্ভুক্ত বিষয়বস্তু