4.7. নেটওয়ার্ক ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহণ
নেটওয়ার্ক ইনস্টলেশন প্রক্রিয়া চালানো হলে Configure TCP/IP ডায়লগটি প্রদর্শিত হবে। এই ডায়লগটিতে আপনার সিস্টেমের IP এবং অন্যান্য প্রয়োজনীয় নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে অনুরোধ করা হবে। IP অ্যাড্রেস এবং ডিভাইসের নেটমাস্ক আপনি DHCP-র মাধ্যমে অথবা নিজে কনফিগার করতে পারেন। নিজে কনফিগার করলে, ইনস্টলেশন প্রক্রিয়ার সময় ব্যবহৃত IP অ্যাড্রেসটি লিখে [Enter] টিপুন। IP অ্যাড্রেসের উপর ভিত্তি করে ইনস্টলেশন প্রোগ্রাম আপনার নেটমাস্ক নির্ণয় করার প্রচেষ্টা চালাবে; সঠিক না হলে, আপনি নেটমাস্কের মান পরিবর্তন করতে পারেন। [Enter] টিপুন। ইনস্টলেশন প্রোগ্রাম আপনার সিস্টেমের IP অ্যাড্রেস এবং নেটমাস্ককের উপর ভিত্তি করে, ডিফল্ট গেটওয়ে এবং প্রাথমিক নেম-সার্ভার অনুমান করার চেষ্টা করে; এই মানগুলি সঠিক না হলে, আপনি তা পরিবর্তন করতে পারবেন।