| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 4. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
অভিনন্দন! Red Hat Enterprise Linux ইনস্টলেশন সম্পন্ন হয়েছে!
ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে আপনার সিস্টেম পুনরায় বুট করতে অনুরোধ করবে। পুনরায় বুট করার সময় কোনো উপস্থিত ইনস্টলেশন মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে অপসারিত না হলে, সেটি সরিয়ে ফেলুন।
আপনার কম্পিউটারের সাধারণ পাওয়ার-আপ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, গ্রাফিকাল বুট লোডার প্রম্পটটি প্রদর্শিত হবে। এই স্থান থেকে আপনি নিম্নোক্ত যে কোনো একটি কর্ম করতে পারবেন:
একটি বুট লেবেল নির্বাচন করে,
কিছু করবেন না — বুট লোডারের সময়সীমা উত্তীর্ণ হলে, (ডিফল্ট অবস্থায় ৫ সেকেন্ড) বুট লোডারটি স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট বুট এন্ট্রিটি বুট করবে।
Red Hat Enterprise Linux বুট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। বার্তা লেখা এক অথবা অধিক পর্দা প্রদর্শিত হবে। অবশেষে, একটি login: প্রম্পট অথবা একটি GUI লগ-ইন পর্দা (যদি আপনি X উইন্ডো সিস্টেম ইনস্টল করে স্বয়ংক্রিয়ভাবে X আরম্ভ করতে নির্বাচন করেন) প্রদর্শিত হবে।
রান-লেভেল ৫-এ (গ্রাফিকাল রান-লেভেল) প্রথমবার Red Hat Enterprise Linux চালানো হলে , সেট-আপ এজেন্ট প্রদর্শিত হয়, যা আপনাকে Red Hat Enterprise Linux কনফিগার করতে সাহায্য করবে। এই টুলটি ব্যবহার করে আপনি আপনার সিস্টেমের সময় ও তারিখ নির্ধারণ করতে, সফ্টওয়ের ইনস্টল করতে, আপনার মেশিনকে Red Hat Network-এ নিবন্ধিভুক্ত করতে এবং আরো অনেক কর্ম করতে সক্ষম হবেন। সেট-আপ এজেন্ট প্রারম্ভে আপনার পরিবেশ কনফিগার করতে সাহায্য করে যাতে আপনি আপনার Red Hat Enterprise Linux সিস্টেমটিকে দ্রুত ব্যবহার করতে পারেন।
সেট-আপ এজেন্ট -র ব্যবহার সম্পর্কে অধিক তথ্য জানার জন্য Red Hat Enterprise Linux Step By Step Guide -র Getting Started নামক অধ্যায়টি পড়ুন।
আপনার Red Hat Enterprise Linux সাবস্ক্রিপশন নিবন্ধীকরণ সংক্রান্ত তথ্য জানতে হলে, বিভাগ 4.27 পড়ুন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| প্যাকেজ ইনস্টল করার পদ্ধতি | উপর | আপনার সাবস্ক্রিপশন সক্রিয় করুন |