| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 4. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
আপনি যদি পর্যালোচনা নির্বাচন না করে স্বযংক্রিয় পার্টিশন প্রক্রিয়া চালানোর ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাহলে বিভাগ 4.18 -তে এগিয়ে যান।
আপনি যদি স্বযংক্রিয় পার্টিশন-প্রক্রিয়া চালানোর ইচ্ছা প্রকাশ করে থাকেন এবং পর্যালোচনা নির্বাচন করেন , তাহলে বর্তমানে নির্ধারিত পার্টিশনগুলি আপনি গ্রহণ করতে পারেন (পরবর্তী বাটনটি টিপুন), অথবা পার্টিশন করার টুল Disk Druid ব্যবহার করে নিজে নির্ধারিত বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে পারেন।
নিজে পার্টিশন করার ইচ্ছা প্রকাশ করলে, Red Hat Enterprise Linux যে স্থানে ইনস্টল করা হবে, তা ইনস্টলেশন প্রোগ্রামকে স্পষ্টভাবে উল্লেখ করা আবশ্যক। Red Hat Enterprise Linux যে ডিস্ক পার্টিশনগুলিতে ইনস্টল করা হবে, সেগুলির মাউন্ট-পয়েন্ট নির্ধারণ করে এটি করা সম্ভব। এই স্থানে সম্ভবত কয়েকটি পার্টিশন নির্মাণ এবং/অথবা মুছে ফেলার প্রয়োজন হবে।
![]() | উল্লেখ্য |
|---|---|
পার্টিশন নির্ধারণের রূপরেখার কোনো পরিকল্পনা না করে থাকলে, আপনি পরিশিষ্ট D এবং বিভাগ 4.16.4 পড়তে পারেন। ন্যূনতমরূপে একটি সুসংগত মাপের root পার্টিশন, এবং আপনার সিস্টেমে উপস্থিত RAM-র দ্বীগুণ পরিমাণের সমতূল্য একটি swap পার্টিশন নির্ধারণ করা আবশ্যক। Itanium সিস্টেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ১০০ মেগাবাইট মাপের এবং FAT (VFAT) ধরনের একটি/boot/efi/ পার্টিশন, সর্বনিম্ন ৫১২ মেগাবাইট মাপের একটি swap পার্টিশন, এবং একটি সুসংগত পরিমাণের root (/) পার্টিশন প্রয়োজন। |

চিত্র 4-11. Disk Druid ব্যবহার করে x86, AMD64, এবং Intel® EM64T সিস্টেমে পার্টিশন নির্মাণের প্রক্রিয়া
ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা Disk Druid পার্টিশন টুলটি ব্যবহৃত হয়। কয়েকটি বিশেষ পরিস্থিতি ব্যতীত, স্বাভাবিক ইস্টলেশন চলাকালে Disk Druid, পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে সক্ষম।
Disk Druid আপনার সিস্টেমের হার্ড-ড্রাইভগুলির , একটি গ্রাফিকাল রূপ প্রদর্শন করে।
গ্রাফিকাল প্রদর্শন অঞ্চলের কোনো ক্ষেত্রকে উজ্জ্বল করতে, মাউস ব্যবহার করে সেটির উপর একবার ক্লিক করুন। একটি বিদ্যমান পার্টিশন সম্পাদন করতে অথবা উপলব্ধ অব্যবহৃত স্থানের মধ্যে থেকে একটি পার্টিশন নির্মাণ করার জন্য, সেটির উপরে দুবার ক্লিক করুন।
প্রদর্শনক্ষেত্রের উপরে, আপনি একটি ড্রাইভ-র নাম (যেমন /dev/hda ), Geom (যা হার্ড-ড্রাইভের দ্বারা উল্লিখিত সিলিন্ডার সংখ্যা, হেড এবং সেক্টরসহ, হার্ড-ড্রাইভের জ্যামিতিক আকার প্রদর্শন করে), এবং ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা সনাক্ত হার্ড-ড্রাইভের মডেল পর্যালোচনা করতে পারবেন।
এই বাটনগুলি Disk Druid'র কর্ম নিয়ন্ত্রণ করে। এইগুলি পার্টিশনের বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে (উদাহরণস্বরূপ, ফাইল-সিস্টেমের ধরন এবং মাউন্ট-পয়েন্ট) এবং RAID ডিভাইস নির্মাণ করতে ব্যবহৃত হয়। এই পর্দায় উপস্থিত বাটনগুলির সাহায্যে, আপনার করা পরিবর্তনগুলি সংরক্ষণ করতে পারেন, অথবা Disk Druid থেকে প্রস্থান করতে পারেন। অতিরিক্ত তথ্যের জন্য প্রত্যেকটি বাটনের জন্য লেখা তথ্য পড়ুন:
নতুন: একটি নতুন পার্টিশন নির্মাণের অনুরোধ জানাতে ব্যবহৃত হয়। এটি নির্বাচন করলে, কয়েকটি ক্ষেত্রসহ (যেমন মাউন্ট-পয়েন্ট এবং মাপ উল্লেখকারী) একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এই ক্ষেত্রগুলি পূরণ করা আবশ্যক।
সম্পাদন: পার্টিশন বিভাগে বর্তমানে নির্বাচিত পার্টিশনটির বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করতে ব্যবহৃত হয়। সম্পাদন বাটনটি নির্বাচন করলে একটি ডায়লগ বক্স প্রর্দশিত হবে। সংশ্লিষ্ট পার্টিশনের তথ্য ডিস্কে লেখা হয়েছে কিনা তার উপর নির্ভর করে এক অথবা অধিক ক্ষেত্র সম্পাদন করা সম্ভব।
আপনি গ্রাফিকাল প্রদর্শনক্ষেত্রতে প্রদর্শিত অব্যবহৃত স্থান সম্পাদন করে ঐ স্থান থেকে একটি নতুন পার্টিশন নির্মাণ করতে পারেন। অব্যবহৃত স্থান সম্পাদন করতে হলে, সেটিকে উজ্জ্বল করে সম্পাদন বাটনটি নির্বাচন করুন অথবা ঐ স্থানটির উপর সরাসরি দুবার ক্লিক করুন।
RAID ডিভাইস তৈরি করতে হলে, প্রথমে একটি সফ্টওয়ের RAID পার্টিশন নির্মাণ করা আবশ্যক(অথবা একটি বিদ্যমান পার্টিশন পুনরায় ব্যবহার করতে হবে)। দুটি অথবা তার অধিক সফ্টওয়ের RAID পার্টিশন নির্মাণ করা হলে, RAID নির্মাণ করো নির্বাচন করে সফ্টওয়ের RAID পার্টিশনগুলিকে RAID ডিভাইসের সাথে সংযুক্ত করুন।
মুছে ফেল: বিদ্যমান ডিস্ক পার্টিশন বিভাগে বর্তমানে উজ্জ্বলিত পার্টিশনগুলি মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। যে কোনো পার্টিশন মুছে ফেলার আগে আপনার সম্মতি নেওয়া হবে।
রিসেট: Disk Druid -কে তার মূল অবস্থায় পুনঃস্থাপন করতে ব্যবহৃত হয়। পার্টিশন রিসেট করলে আপনার করা সমস্ত পরিবর্তন বাতিল হয়ে যাবে।
RAID: একটি অথবা সমস্ত ডিস্ক পার্টিশনে রিডানডেন্সির বৈশিষ্ট্য উপলব্ধ করতে ব্যবহার করা হয়। যদি আপনি RAID ব্যবহার করেন শুধুমাত্র সে ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে RAID সম্পর্কে অতিরিক্ত তথ্য জানতে, Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।
একটি RAID ডিভাইস তৈরি করার জন্য প্রথমে একটি সফ্টওয়ের RAID পার্টিশন নির্মাণ করা প্রয়োজন। দুই অথবা তার বেশি RAID পার্টিশন তৈরি করা হয়ে গেলে, RAID নির্বাচন করে, সফ্টওয়ের RAID পার্টিশনগুলিকে RAID ডিভাইসের সাথে সংযুক্ত করুন।
LVM: আপনাকে একটি LVM লজিক্যাল ভলিউম তৈরি করতে সাহায্য করে। LVM (লজিক্যাল ভলিউম ম্যানেজার) প্রকৃত সংরক্ষণস্থল, যেমন হার্ড-ড্রাইভের, একটি সহজ সরল লজিক্যাল রূপরেখা প্রদর্শন করে। LVM প্রতিটি প্রকৃত ডিস্ককে পরিচালন করে — সেগুলির মধ্যে উপস্থিত প্রত্যেকটি পার্টিশনকেও নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র LVM ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা থাকলেই এটি ব্যবহার করা উচিত। LVM সম্পর্কে বিশদ বিবরণের জন্য, Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন। উল্লেখ্য, LVM শুধুমাত্র গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রামেই উপলব্ধ রয়েছে।
একটি LVM লজিক্যাল ভলিউম তৈরি করতে হলে, প্রথমে আপনাকে 'প্রকৃত ভলিউম (LVM)' ধরনের পার্টিশন নির্মাণ করতে হবে। এক অথবা অধিক প্রকৃত ভলিউম (LVM) পার্টিশন নির্মিত হলে, LVM নির্বাচন করে LVM লজিক্যাল ভলিউম তৈরি করুন।
পার্টিশন অনুক্রমের উপরে কয়েকটি লেবেল প্রদর্শিত হয় যেগুলির সাহায্যে ঐ পার্টিশন সম্পর্কে তথ্য জানা যায়। প্রত্যেকটি লেবেল নীচে ব্যাখ্যা করা হয়েছে:
ডিভাইস: এই ক্ষেত্রটি পার্টিশন ডিভাইসের নাম প্রদর্শন করে।
মাউন্ট পয়েন্ট/RAID/ভলিউম: ডিরেক্টরি অনুক্রমের যে স্থানে ভলিউমটি অবস্থিত তা মাউন্ট-পয়েন্ট নামে পরিচিত; ভলিউমটি ঐ স্থানে "মাউন্ট" করা আছে। পার্টিশনটি যে স্থানে মাউন্ট করা হয়েছে, তা এই ক্ষেত্রটি উল্লেখ করে। যদি কোনো বিদ্যমান পার্টিশনকে নির্ধারণ না করা হয়ে থাকে, তাহলে সেটির মাউন্ট পয়েন্ট উল্লেখ করা প্রয়োজন। পার্টিশনটির উপর দুবার-ক্লিক করুন অথবা সম্পাদন বাটনটিতে ক্লিক করুন।
ধরন: এই ক্ষেত্রটি পার্টিশনের ফাইল-সিস্টেমের ধরন প্রদর্শন করে (উদাহরণ, ext2, ext3, অথবা vfat )।
ফরম্যাট: নির্মাণ করার জন্য প্রস্তুত পার্টিশনটি ফরম্যাট করে হবে কিনা তা এই ক্ষেত্রটি উল্লেখ করে।
মাপ (মেগাবাইট): এই ক্ষেত্রটি পার্টিশনের মাপ (মেগাবাইটে) উল্লেখ করে।
আরম্ভ: হার্ড-ড্রাইভের যে সিলিণ্ডার থেকে পার্টিশনটি আরম্ভ হয়েছে তা এখানে উল্লেখ করা হয়।
সমাপ্তি: হার্ড-ড্রাইভের যে সিলিণ্ডারে পার্টিশনটি সমাপ্ত হয়েছে তা, এই ক্ষেত্রটি উল্লেখ করে।
RAID ডিভাইস/LVM ভলিউম গ্রুপের সদস্যদের আড়াল করো: আপনি যদি নির্মিত RAID ডিভাইস অথবা LVM ভলিউম গ্রুপের সদস্যদের দেখতে ইচ্ছুক না থাকেন, তাহলে এই অপশনটি নির্বাচন করুন।
অন্যথা করার কোনো কারণ না থাকলে, আপনাকে Itanium সিস্টেমের জন্য নিম্নোক্ত পার্টিশনগুলি নির্মাণ করার প্রস্তাব দেওয়া হচ্ছে:
একটি /boot/efi/ পার্টিশন (ন্যুনতম ১০০ মেগাবাইটের) — /boot/efi/-এ মাউন্ট করা পার্টিশনটিতে, ইনস্টল করা সমস্ত কার্ণেল, initrd ইমেজ, এবং ELILO কনফিগারেশন ফাইলগুলি অবস্থিত।
![]() | সতর্কবাণী |
|---|---|
প্রধান পার্টিশন হিসাবে, অন্তত ১০০ মেগাবাইট মাপের এবং VFAT ধরনের একটি /boot/efi/ পার্টিশন নির্মাণ করা আবশ্যক। |
একটি swap পার্টিশন (অন্তত ২৫৬ মেগাবাইট মাপের) — ভার্চুয়াল মেমরি সমর্থন করতে swap পার্টিশন ব্যবহৃত হয়ে থাকে। অর্থাত্, আপনার সিস্টেমের দ্বারা প্রসেসরত ডাটাকে ধারণ করার জন্য পর্যাপ্ত RAM উপস্থিত না থাকলে, ডাটা লেখার জন্য swap পার্টিশন ব্যবহার করা হবে।
swap পার্টিশনের পরিমাণ সঠিকভাবে না জানা থাকলে, আপনার মেশিনে উপস্থিত RAM-র দ্বিগুণ মাপে (কিন্তু ২ গিগাবাইট অবধি সীমাবদ্ধ) সেটি নির্মাণ করুন। এই পার্টিশনটির ধরন swap হওয়া আবশ্যক।
নিম্নোক্ত পরিস্থিতিগুলিসহ (তাদের গুরুত্ত্ব অনুযায়ী সাজানো হয়েছে), swap স্থানের সঠিক পরিমাণ একাধিক পরামিতির উপর নির্ভর করে :
মেশিনে চলমান অ্যাপ্লিকেশনের সংখ্যা।
মেশিনে ইনস্টল করা প্রকৃত RAM-র পরিমাণ।
অপারেটিং সিস্টেম (OS)-র সংস্করণ।
Swap-র আয়তন, প্রকৃত RAM-র ২গিগাবাইট মাপ পর্যন্ত, '২x প্রকৃত RAM'-র সমতূল্য, এবং ২ গিগাবাইটের ঊর্ধ্বে প্রকৃত RAM-র ক্ষেত্রে '১x প্রকৃত RAM'-র সমতূল্য হওয়া উচিত। কিন্তু কোনো পরিস্থিতিতেই এর মাপ ৩২ মেগাবাইটের কম নির্ধারণ করা যাবে না।
উল্লিখিত সমীকরণ ব্যবহার করা হলে, ২ গিগাবাইট প্রকৃত RAMসহ একটি সিস্টেমে ৪ গিগাবাইট swap, এবং ৩ গিগাবাইট প্রকৃত RAMসহ একটি সিস্টেমে ৫ গিগাবাইট swap থাকা উচিত। swap পার্টিশনের জন্য বড় আকারের স্থান নির্ধারণ করা হলে, পরবর্তী সময়ে তা আপনার RAM-র পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে।
![]() | উপদেশ |
|---|---|
আপনার ব্যবহৃত পার্টিশন স্কীমে যদি ২ গিগাবাইটের অধিক মাপের swap পার্টিশন প্রয়োজন হয়, তাহলে আপনার একটি অতিরিক্ত swap পার্টিশন তৈরি করা উচিত। উদাহরণস্বরূপ, ৪ গিগাবইট swap প্রয়োজন হলে, দুটি ২ গিগাবাইট মাপের swap পার্টিশন নির্মাণ করা উচিত। আপনার সিস্টেমে যদি ৪ গিগাবাইট RAM উপস্থিত থাকে, তাহলে তিনটি ২ গিগাবাইট মাপের swap পার্টিশন তৈরি করা বাঞ্ছনীয়। Red Hat Enterprise Linux-র দ্বারা সমর্থিত swap ফাইলের সংখ্যা হল ৩২। |
বৃহত্ RAMসহ সিস্টেমে (৩২ গিগাবাইটের ঊর্ধ্বে) আপনি নির্দ্বিধায় ছোট swap পার্টিশন নির্মাণ করতে পারেন (১xপ্রকৃত RAM, অথবা তার চেয়ে কম)।
একটি root পার্টিশন (৫০০ মেগাবাইট - ৫.০ গিগাবাইট) — এই স্থানে "/" (root ডিরেক্টরিটি) অবস্থিত। এই সেট-আপে, সমস্ত ফাইল (/boot/efi-এ সংরক্ষিত ফাইলগুলি ব্যতীত) root পার্টিশনের মধ্যে থাকে।
৫০০ মেগাবাইটের পার্টিশনের উপর আপনি সংক্ষিপ্ত ইনস্টলেশন করতে পারবেন, এবং একটি ৫.০ গিগাবাইটের root পার্টিশনে, আপনি সমস্ত প্যাকেজ নির্বাচন করে সম্পূর্ণ ইনস্টলেশন করতে সক্ষম হবেন।
অন্যথা করার কোনো কারণ না থাকলে, আপনাকে x86 , AMD64, এবং Intel® EM64T সিস্টেম -র জন্য নিম্নোক্ত পার্টিশনগুলি তৈরি করার বিশেষ প্রস্তাব দেওয়া হচ্ছে:
একটি swap পার্টিশন (অন্তত ২৫৬ মেগাবাইট মাপের) — ভার্চুয়াল মেমরি সমর্থন করতে swap পার্টিশন ব্যবহৃত হয়ে থাকে। অর্থাত্, আপনার সিস্টেমের দ্বারা প্রসেসরত ডাটাকে ধারণ করার জন্য পর্যাপ্ত RAM উপস্থিত না থাকলে, ডাটা লেখার জন্য swap পার্টিশন ব্যবহার করা হবে।
swap পার্টিশনের পরিমাণ সঠিকভাবে না জানা থাকলে, আপনার মেশিনে উপস্থিত RAM-র দ্বিগুণ মাপে (কিন্তু ২ গিগাবাইট অবধি সীমাবদ্ধ) সেটি নির্মাণ করুন। এই পার্টিশনটির ধরন swap হওয়া আবশ্যক।
নিম্নোক্ত পরিস্থিতিগুলিসহ (তাদের গুরুত্ত্ব অনুযায়ী সাজানো হয়েছে), swap স্থানের সঠিক পরিমাণ একাধিক পরামিতির উপর নির্ভর করে :
মেশিনে চলমান অ্যাপ্লিকেশনের সংখ্যা।
মেশিনে ইনস্টল করা প্রকৃত RAM-র পরিমাণ।
অপারেটিং সিস্টেম (OS)-র সংস্করণ।
Swap-র আয়তন, প্রকৃত RAM-র ২গিগাবাইট মাপ পর্যন্ত, '২x প্রকৃত RAM'-র সমতূল্য, এবং ২ গিগাবাইটের ঊর্ধ্বে প্রকৃত RAM-র ক্ষেত্রে '১x প্রকৃত RAM'-র সমতূল্য হওয়া উচিত। কিন্তু কোনো পরিস্থিতিতেই এর মাপ ৩২ মেগাবাইটের কম নির্ধারণ করা যাবে না।
উল্লিখিত সমীকরণ ব্যবহার করা হলে, ২ গিগাবাইট প্রকৃত RAMসহ একটি সিস্টেমে ৪ গিগাবাইট swap, এবং ৩ গিগাবাইট প্রকৃত RAMসহ একটি সিস্টেমে ৫ গিগাবাইট swap থাকা উচিত। swap পার্টিশনের জন্য বড় আকারের স্থান নির্ধারণ করা হলে, পরবর্তী সময়ে তা আপনার RAM-র পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক হবে।
![]() | উপদেশ |
|---|---|
আপনার ব্যবহৃত পার্টিশন স্কীমে যদি ২ গিগাবাইটের অধিক মাপের swap পার্টিশন প্রয়োজন হয়, তাহলে আপনার একটি অতিরিক্ত swap পার্টিশন তৈরি করা উচিত। উদাহরণস্বরূপ, ৪ গিগাবইট swap প্রয়োজন হলে, দুটি ২ গিগাবাইট মাপের swap পার্টিশন নির্মাণ করা উচিত। আপনার সিস্টেমে যদি ৪ গিগাবাইট RAM উপস্থিত থাকে, তাহলে তিনটি ২ গিগাবাইট মাপের swap পার্টিশন তৈরি করা বাঞ্ছনীয়। Red Hat Enterprise Linux-র দ্বারা সমর্থিত swap ফাইলের সংখ্যা হল ৩২। |
বৃহত্ RAMসহ সিস্টেমে (৩২ গিগাবাইটের ঊর্ধ্বে) আপনি নির্দ্বিধায় ছোট swap পার্টিশন নির্মাণ করতে পারেন (১xপ্রকৃত RAM, অথবা তার চেয়ে কম)।
একটি /boot/ পার্টিশন (১০০ মেগাবইট) — /boot/-র উপরে মাউন্ট করা পার্টিশনের মধ্যে অপারেটিং সিস্টেমের কার্ণেল (যার সাহায্যে আপনার সিস্টেম Red Hat Enterprise Linux -এ boot করে সক্ষম হয়), এবং bootstrap প্রক্রিয়ার সময় আবশ্যক ফাইলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। অধিকাংশ PC BIOS-সমূহের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে এই ফাইলগুলিকে ধারণ করার জন্য একটি ছোট পার্টিশন তৈরি করা ভাল। অধিকাংশ ব্যবহারকারীদের ক্ষেত্রে boot পার্টিশনের মাপ 100 মেগাবাইট হলে যথেষ্ট।
![]() | উপদেশ |
|---|---|
আপনার হার্ড-ড্রাইভে যদি ১০২৪'র অধিক সিলিন্ডার উপস্থিত থাকে (এবং সিস্টেমটির নির্মাণ দুই বছরের বেশি সময়ের আগে হয়ে থাকে), তাহলে আপনার হার্ড-ড্রাইভের অবশিষ্ট স্থান / (root) পার্টিশনের ব্যবহারের জন্য চিহ্নিত করার জন্য, আপনাকে সম্ভবত একটি /boot/ পার্টিশন নির্মাণ করতে হবে। |
![]() | উপদেশ |
|---|---|
আপনি যদি RAID কার্ড ব্যবহার করে থাকেন তাহলে, সচেতন থাকবেন, কারণ কয়েকটি BIOS, RAID কার্ড থেকে boot করার প্রক্রিয়া সমর্থন করে না। এইসব পরিস্থিতিতে, /boot/ পার্টিশনটি RAID অ্যারের বাইরে অবস্থিত কোনো পার্টিশনে, যেমন একটি পৃথক হার্ড-ড্রাইভে তৈরি করতে হবে। |
একটি root পার্টিশন (৫০০ মেগাবাইট - ৫.০ গিগাবাইট) — এই স্থানে "/" (root ডিরেক্টরি) অবস্থিত। এই সেট-আপে, সমস্ত ফাইল (/boot-এ সংরক্ষিত ফাইলগুলি ব্যতীত) root পার্টিশনের মধ্যে থাকে।
৫০০ মেগাবাইটের পার্টিশনের উপর আপনি সংক্ষিপ্ত ইনস্টলেশন করতে পারবেন, এবং একটি ৫.০ গিগাবাইটের root পার্টিশনে, আপনি সমস্ত প্যাকেজসমূহ নির্বাচন করে সম্পূর্ণ ইনস্টলেশন করতে সক্ষম হবেন।
একটি নতুন পার্টিশন যোগ করতে হলে, নতুন বাটনটি ক্লিক করুন। একটি ডায়লগ বক্স প্রদর্শিত হবে (চিত্র 4-13 দেখুন)।
![]() | উল্লেখ্য |
|---|---|
ইনস্টলেশনের জন্য অন্তত একটি পার্টিশন পার্টিশন নির্দিষ্ট করা আবশ্যক। আপনার প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পার্টিশন নির্ধারণ করুন। অধিক বিবরণের জন্য, পরিশিষ্ট D পড়ুন। |
মাউন্ট-পয়েন্ট: পার্টিশনের জন্য একটি মাউন্ট-পয়েন্ট উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, এই পার্টিশনটি root পার্টিশন হলে, / লিখুন; /boot পার্টিশনের জন্য /boot লিখুন, ইত্যাদি। আপনার পার্টিশনের সঠিক মাউন্ট-পয়েন্ট আপনি পতনযোগ্য(dropdown) মেনু থেকেও নির্বাচন করতে পারবেন।
ফাইল-সিস্টেমের ধরন: পতনযোগ্য (dropdown) মেনু ব্যবহার করে, এই পার্টিশনটির জন্য যথাযত ফাইল-সিস্টেমের ধরন নির্বাচন করুন। ফাইল-সিস্টেম সংক্রান্ত অধিক বিবরণের জন্য, বিভাগ 4.16.5.1 পড়ুন।
অনুমোদিত ড্রাইভ: এই ক্ষেত্রটিতে আপনার সিস্টেমে ইনস্টল করা হার্ড-ডিস্কের তালিকা লেখা রয়েছে। কোনো একটি হার্ড-ডিস্কের বাক্স যদি উজ্জ্বল করা থাকে, তাহলে ঐ হার্ড-ডিস্কে পছন্দমত একটি পার্টিশন নির্মাণ করা সম্ভব। বাক্সটিতে যদি চেক চিহ্ন না দেওয়া থাকে, তাহলে কোনো সময়েই ঐ হার্ড-ডিস্কের উপর পার্টিশনটি নির্মাণ করা হবে না। চেকবাক্সে উল্লিখিত বিভিন্ন বৈশিষ্ট্যাবলী ব্যবহার করা হলে Disk Druid আপনার প্রয়োজন অনুযায়ী স্থানে পার্টিশনগুলিকে স্থাপন করবে, অথবা Disk Druid নিজেই পার্টিশনের অবস্থান নির্ধারণ করবে।
মাপ (মেগাবাইট): এই পার্টিশনটির মাপ (মেগাবাইটে) লিখুন। উল্লেখ্য, এই ক্ষেত্রটির প্রারম্ভিক মাপ ১০০ মেগাবাইট; কোনো পরিবর্তন না করা হলে, ১০০ মেগাবাইটের একটি পার্টিশন তৈরি করা হবে।
মাপ সংক্রান্ত অতিরিক্ত অপশন: 'পার্টিশনটির মাপ অপরিবর্তনযোগ্য রাখা হবে', 'সেটিকে একটি নির্দিষ্ট মাপ অবধি "প্রসারণ" (হার্ড-ডিস্কে পূরণযোগ্য স্থান অবধি) করতে পারা যাবে', নাকি 'হার্ড-ড্রাইভের অবশিষ্ট সমস্ত ফাঁকা স্থান অধিকার করতে দেওয়া হবে', তা নির্বাচন করুন।
একটি নির্দিষ্ট মাপ অবধি পূরণ করো(মেগাবাইটে) অপশনটি নির্বাচন করলে, এই অপশনের ডান-পাশে অবস্থিত ক্ষেত্রটিতে সর্বাধিক মাপ উল্লেখ করা আবশ্যক। এর ফলে আপনি আপনার হার্ড-ড্রাইভে কিছু পরিমাণ স্থান ফাঁকা রাখতে সক্ষম হবেন।
বাধ্যতামূলকভাবে প্রধান পার্টিশন হিসাবে চিহ্নিত করো: আপনি যে পার্টিশনটি নির্মাণ করছেন, সেটি হার্ড-ড্রাইভের প্রথম চারটি পার্টিশনের মধ্যে একটি হবে কিনা তা উল্লেখ করুন। যদি কোনো অপশন নির্বাচন না করা হয়, তাহলে এটি একটি লজিক্যাল পার্টিশন হিসাবে নির্মিত হবে। অতিরিক্ত বিবরণের জন্য, বিভাগ D.1.3 পড়ুন।
ঠিক আছে: নির্ধারিত পরিমাপ সম্বন্ধে সন্তুষ্ট হলে ঠিক আছে বাটন টিপে পার্টিশনগুলি নির্মাণ করুন।
বাতিল: পার্টিশন নির্মাণে অনিচ্ছুক থাকলে বাতিল টিপুন।
পার্টিশনের দ্বারা ব্যবহারযোগ্য ফাইল-সিস্টেমের উপর ভিত্তি করে, Red Hat Enterprise Linux আপনাকে বিভিন্ন ধরনের পার্টিশন নির্মাণ করার সুবিধা প্রদান করে। উপলব্ধ ফাইল-সিস্টেমের সংক্ষিপ্ত বিবরণ এবং তাদের ব্যবহার প্রণালী নীচে বর্ণিত হয়েছে।
ext2 — একটি ext2 ফাইল-সিস্টেম, Unix-এ ব্যবহৃত ফাইলের বিন্যাস সমর্থন করে (সাধারণ ফাইল, ডিরেক্টরি, সিম্বলিক লিঙ্ক, ইত্যাদি)। এর ফলে ফাইলের নাম লিখতে ২৫৫ অক্ষর অবধি ব্যবহার করা সম্ভব।
ext3 — ext3 ফাইল-সিস্টেমটি ext2 ফাইল-সিস্টেমের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং এর একটি প্রধান বৈশিষ্ট্য হল — জার্নালিং। জার্নালিং ফাইল-সিস্টেম ব্যবহার করা হলে, কোনো বিপর্যয় ঘটলে খুবই কম সময়ে ফাইল-সিস্টেম উদ্ধার করা সম্ভব হয় এবং ফাইল-সিস্টেমর উপর fsck[1] করারও প্রয়োজন হয় না। ডিফল্টরূপে ext3 ফাইল-সিস্টেমটিই নির্বাচিত হয় এবং এটি ব্যবহার করাই বাঞ্ছনীয়।
প্রকৃত ভলিউম (LVM) — এক অথবা অধিক প্রকৃত ভলিউম (LVM) পার্টিশন তৈরি করলে আপনি একটি LVM লজিক্যাল পার্টিশন নির্মাণ করার সুযোগ পাবেন। প্রকৃত ডিস্ক ব্যবহারের সময় LVM উন্নত কর্মনির্বাহণে সাহায়্য করবে। LVM সংক্রান্ত অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।
সফ্টওয়ের RAID — এক অথবা অধিক RAID পার্টিশন নির্মাণ করলে আপনি একটি RAID ডিভাইস তৈরি করার সুযোগ পাবেন। RAID সংক্রান্ত অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide-এ RAID (Redundant Array of Independent Disks) নামক অধ্যায়টি পড়ুন।
swap — Swap পার্টিশনগুলি ভার্চুয়াল মেমরিকে সমর্থন করার জন্য নির্মিত হয়। অর্থাত্, আপনার সিস্টেমের দ্বারা প্রসেস করা ডাটাকে ধারণ করার জন্য পর্যাপ্ত RAM উপস্থিত না থাকলে অতিরিক্ত ডাটা swap পার্টিশনে লেখা হবে। অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।
vfat — VFAT ফাইল-সিস্টেমটি একটি Linux ফাইল-সিস্টেম যা FAT ফাইল-সিস্টেমের উপর অবস্থিত Microsoft Windows-র লং ফাইলের নামের সাথে সামঞ্জ্য বজায় রাখতে সক্ষম। এই ফাইল-সিস্টেমটি Itanuim সিস্টেমের উপর/boot/efi/ পার্টিশনে ব্যবহার করা আবশ্যক।
একটি পার্টিশন সম্পাদন করতে, সম্পাদনা বাটনটি ক্লিক করুন অথবা কোনো বিদ্যমান পার্টিশনের উপর দুবার-ক্লিক করুন।
![]() | উল্লেখ্য |
|---|---|
যদি পার্টিশনটি হার্ড-ডিস্কে বর্তমানে উপস্থিত থাকে, তাহলে আপনি শুধুমাত্র পার্টিশনটির মাউন্ট-পয়েন্ট পরিবর্তন করতে সক্ষম হবেন। অন্য কোনো পরিবর্তন করতে হলে, আপনাকে পার্টিশনটি মুছে নতুন করে তৈরি করতে হবে। |
একটি পার্টিশন মুছে ফেলার জন্য, পার্টিশন বিভাগে তা উজ্জ্বল করে মুছে ফেল বাটনটিতে ক্লিক করুন। মুছে ফেলার আগে আপনার সম্মতি জ্ঞাপন করুন।
x86, AMD64, এবং Intel® EM64T সিস্টেমের উপর ইনস্টলেশন সংক্রান্ত অতিরিক্ত নির্দেশের জন্য, বিভাগ 4.17-এ এগিয়ে চলুন।
Itanium সিস্টেমের উপর ইনস্টলেশন সংক্রান্ত অতিরিক্ত নির্দেশের জন্য, বিভাগ 4.18-এ এগিয়ে চলুন।
| [1] | fsck অ্যাপ্লিকেশনটি ফাইল-সিস্টেমের metadata-র সংগতি পরীক্ষা করতে এবং ঐচ্ছিকরূপে এক অথবা অধিক Linux ফাইল-সিস্টেমকে সংশোধন করতে ব্যবহৃত হয়। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| স্বয়ংক্রিয় পার্টিশন প্রক্রিয়া | উপর | x86 , AMD64, এবং Intel® EM64T বুট-লোডার কনফিগারেশন |