4.2. টেক্সট মোড ইনস্টেলশন প্রোগ্রামের ইউজার ইন্টারফেস

Red Hat Enterprise Linux টেক্সট মোড ইনস্টলেশন একটি পর্দা-ভিত্তিক ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করে যার মধ্যে গ্রাফিকাল ইউজার ইন্টারফেসের অধিকাংশ উইজেট ব্যবহৃত হয়। চিত্র 4-1 এবং চিত্র 4-2-এ ইনস্টলেশন প্রক্রিয়ার সময়কালীন পর্দাগুলির ছবি প্রদর্শিত রয়েছে।

উল্লেখ্যউল্লেখ্য
 

টেক্সট মোড ইনস্টলেশন প্রক্রিয়ার বিষদ বিবরণ লিখিত অবস্থায় উপলব্ধ না হলেও, টেক্সট মোড ব্যবহারকারীরা GUI ইনস্টলেশনের নির্দেশাবলী নির্দ্বিধায় অনুসরণ করতে পারেন।

চিত্র 4-1. Boot Loader Configuration-এ প্রদর্শিত ইনস্টলেশন প্রোগ্রামের উইজেট

চিত্র 4-2. Disk Druid-এ প্রদর্শিত ইনস্টলেশন প্রোগ্রামের উইজেট

চিত্র 4-1 এবং চিত্র 4-2-এ প্রদর্শিত গুরুত্ত্বপূর্ণ উইজেটের তালিকা:

4.2.1. কী-বোর্ড ব্যবহার করে চলাচল

কয়েকটি সহজ কী-স্ট্রোকের মাধ্যমে ইনস্টলেশন ডায়লগগুলির মধ্যে চলাচল করা সম্ভব। কার্সার সরানোর জন্য [বাঁদিক], [ডানদিক], [উপর], এবং [নীচে] নির্দেশক তীরচিহ্নগুলি ব্যবহার করুন। [Tab], এবং [Alt]-[Tab] ব্যবহার করে পর্দায় চিহ্নিত উইজেটগুলির মধ্যে এগিয়ে অথবা পিছিয়ে যান। অধিকাংশ পর্দার নীচের অংশে, কার্সার স্থানান্তরণের জন্য ব্যবহারযোগ্য কী (key)-র বিবরণ লেখা থাকে।

একটি বাটন "টিপতে" হলে, বাটনের উপর কার্সারটি এনে, ( যেমন [Tab] কী (key) ব্যবহার করে) [Space] অথবা [Enter] টিপুন। কোনো তালিকা থেকে একটি বস্তু নির্বাচন করতে হলে, কার্সারকে আপনার পছন্দসই বস্তুর উপর এনে [Enter] টিপুন। চেকবক্সের পার্শ্ববর্তী কোনো বস্তু নির্বাচন করার জন্য, কার্সারটিকে চেকবক্স অবধি এনে [Space] টিপে ঐ বস্তুটি নির্বাচন করুন। নির্বাচিত বস্তুটিকে নির্বাচন থেকে সরিয়ে ফেলতে হলে, দ্বিতীয়বার [Space] টিপুন।

[F12] টিপলে বর্তমান নির্বাচনের মান গ্রহণ করে পরবর্তী ডায়লগটি প্রদর্শন করা হবে; এই ধাপটি OK বাটনের সমতূল্য কর্ম করে।

সাবধানসাবধান
 

ইনস্টলেশন প্রক্রিয়ার সময় শুধুমাত্র উত্তরের জন্য অপেক্ষামান ডায়লগ বক্সের অনুরোধ ব্যতীত যথেচ্ছ কোনো কী (key) টিপবেন না (অন্যথা, কোনো অসতর্ক কী-স্ট্রোকের ফলে অপ্রত্যাশিত আচরণের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে)।