| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 1. Itanium সিস্টেম সংক্রান্ত তথ্য | পরবর্তী |
Itanium-র উপরে Red Hat Enterprise Linux ইনস্টল করার পূর্বে, EFI শেলের কিছু সাধারণ বিষয় সম্পর্কে অবগত থাকা আবশ্যক, যেমন এটি কী জন্য প্রয়োজন এবং এটির দ্বারা কী তথ্য উপলব্ধ করা সম্ভব।
EFI শেল একটি কনসোল ইন্টারফেস যার সাহায্যে অ্যাপ্লিকেশন (যেমন Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম) লঞ্চ করা হয়, EFI প্রোটোকল এবং ডিভাইস ড্রাইভার লোড করা হয়, এবং কিছু সরল স্ক্রিপ্ট চালানো হয়। এটি DOS কনসোলের সমতূল্য এবং শুধুমাত্র FAT16 (VFAT) ফরম্যাট করা মিডিয়া ব্যবহার করতে সক্ষম।
EFI সিস্টেম পার্টিশনে ব্যবহারযোগ্য কিছু সাধারণ ইউটিলিটি EFI শেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ইউটিলিটিগুলির মধ্যে রয়েছে edit, type, cp, rm, এবং mkdir। উপস্থিত ইউটিলিটি এবং অন্যান্য কমান্ডের তালিকা দেখার জন্য EFI শেল প্রম্পটে help টাইপ করুন।
EFI শেলে ELILO নামক একটি বুট-লোডার উপস্থিত রয়েছে। EFI সম্বন্ধে অতিরিক্ত তথ্য নিম্নোক্ত URL-এ পাওয়া যাবে:
http://developer.intel.com/technology/efi/index.htm |
EFI-র দ্বারা যে সকল ডিভাইস এবং ফাইল-সিস্টেমকে সনাক্ত করা সম্ভব, সেগুলির তালিকা প্রদর্শন করতে map কমান্ড ব্যবহার করুন। আপনার Itanium সিস্টেম EFI শেলে বুট করার সময় নিম্নোক্ত অনুক্রমে আপনার সিস্টেমে অনুসন্ধান করবে:
LS-120 ড্রাইভ (যদি এর মধ্যে কোনো মিডিয়া উপস্থিত থাকে)
প্রধান IDE ইন্টারফেসের উপর অবস্থিত IDE হার্ড-ড্রাইভ
দ্বিতীয় IDE ইন্টারফেসের উপর অবস্থিত IDE হার্ড-ড্রাইভ
SCSI ইন্টারফেসের উপর অবস্থিত SCSI হার্ড-ড্রাইভ
IDE ইন্টারফেসের উপর অবস্থিত CD-ROM ড্রাইভ
SCSI ইন্টারফেসের উপর অবস্থিত CD-ROM ড্রাইভ
সিস্টেম পোলের (poll) ফলাফল প্রত্যক্ষ করার জন্য, EFI শেল প্রম্পটে নিম্মোক্ত কমান্ডটি টাইপ করুন:
map |
সিস্টেমে নির্বাহিত অনুসন্ধান প্রক্রিয়ার ক্রম অনুসারে ফলাফল তালিকাভুক্ত করা হয়। এই কারণে, FAT16 ফাইল-সিস্টেমগুলি তালিকার শীর্ষে থাকে, এর পরে IDE হার্ড-ড্রাইভ, SCSI হার্ড-ড্রাইভ, IDE CD-ROM ড্রাইভ, এবং সর্বশেষ SCSI CD-ROM ড্রাইভ।
উদাহরণস্বরূপ, map কমান্ডের আউটপুট নিম্নোক্ত বর্ণনা অনুযায়ী প্রদর্শিত হবে:
Device mapping table fs0 : VenHw(Unknown Device:00)/HD(Part1,Sig00000000) fs1 : VenHw(Unknown Device:80)/HD(Part1,Sig00000000) fs2 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1)/HD(Part1,Sig00000000) blk0 : VenHw(Unknown Device:00) blk1 : VenHw(Unknown Device:00)/HD(Part1,Sig00000000) blk2 : VenHw(Unknown Device:80) blk3 : VenHw(Unknown Device:80)/HD(Part1,Sig00000000) blk4 : VenHw(Unknown Device:80)/HD(Part2,Sig00000000) blk5 : VenHw(Unknown Device:80)/HD(Part3,Sig00000000) blk6 : VenHw(Unknown Device:80)/HD(Part3,Sig00000000)/HD(Part1,Sig725F7772) blk7 : VenHw(Unknown Device:FF) blk8 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1) blk9 : VenHw(Unknown Device:FF)/CDROM(Entry1)/HD(Part1,Sig00000000) |
এই উদাহরণটিতে, LS-120 ড্রাইভে একটি LS-120 ডিস্ক এবং CD-ROM ড্রাইভে একটি CD-ROM ড্রাইভ উপস্থিত রয়েছে। তালিকার মধ্যে প্রারম্ভে fs লেখা সমস্ত পংক্তিগুলি EFI-র পরিচিত FAT16 ফাইল-সিস্টেমগুলিকে উল্লেখ করে। blk ব্যবহার করে আরম্ভ করা সমস্ত পংক্তিগুলি EFI-র পরিচিত ব্লক ডিভাইসকে উল্লেখ করে। ফাইল-সিস্টেম এবং ব্লক ডিভাইসগুলি তাদের অনুসন্ধানের অনুক্রম অনুযায়ী তালিকার মধ্যে সাজানো হয়েছে। সুতরাং, fs0 LS-120-র উপর অবস্থিত সিস্টেম পার্টিশন, fs1 হার্ড-ড্রাইভের উপর অবস্থিত সিস্টেম পার্টিশন, এবং fs2 CD-ROM-র উপরে অবস্থিত সিস্টেম-পার্টিশন।
Linux-র জন্য হার্ড-ড্রাইভে পার্টিশন নির্মাণ করার সময়, একটি FAT16 (VFAT) ফরম্যাট করা এবং /boot/efi/ মাউন্ট পয়েন্টসহ একটি সিস্টেম পার্টিশন তৈরি করা আবশ্যক। এই পার্টিশনে Linux কার্ণেল(গুলি) এবং ELILO কনফিগারেশন ফাইল (elilo.conf) অবস্থিত রয়েছে। আপনার সিস্টেম থেকে যে কার্ণেলগুলি বুট করা সম্ভব, সেগুলির তালিকাelilo.conf ফাইলে লেখা রয়েছে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| Itanium সিস্টেম সংক্রান্ত তথ্য | উপর | প্রারম্ভিক ব্যবহারের নির্দেশাবলী |