4.28. Itanium Systems — আপনার মেশিন বুট করার প্রক্রিয়া এবং ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পরে বৈশিষ্ট্য নির্ধারণ

Itanium -এ Red Hat Enterprise Linux বুট করে, এবং মেশিন আরম্ভ করার সাথে সাথে স্বযংক্রিয়ভাবে Red Hat Enterprise Linux বুট করার জন্য, EFI কনসোল ভেরিয়েবলগুলিকে নির্ধারণ করার পদ্ধতি সম্বন্ধে এই বিভাগে আলোচনা করা হয়েছে।

ইনস্টলেশন প্রোগ্রাম সম্পন্ন হওয়ার পরে, সিস্টেম পুনরায় বুট করে, Red Hat Enterprise Linux -এ বুট করার জন্য নিম্নোক্ত কমান্ডটি টাইপ করুন:

elilo

elilo টাইপ করা হলে, /boot/efi/elilo.conf কনফিগারেশন ফাইলে উল্লিখিত ডিফল্ট কার্ণেলটি লোড করা হবে। (ফাইলের মধ্যে তালিকার শীর্ষে লেখা কার্ণেলটিই হল ডিফল্ট কার্ণেল।)

একটি ভিন্ন কার্ণেল লোড করতে হলে, elilo কমান্ডের পরে /boot/efi/elilo.conf ফাইলে উল্লিখিত ঐ কার্ণেল লেবেলের নাম টাইপ করুন। উদাহরণ, linux নামক কার্ণেলটি লোড করার জন্য, টাইপ করুন:

elilo linux

ইনস্টল করা কার্ণেলগুলির নাম আপনার অজ্ঞাত হলে, নিম্নলিখিত নির্দেশগুলি অনুসরণ করে আপনি EFI -তে /boot/efi/elilo.conf ফাইলটি পড়তে পারেন:

  1. Shell> প্রম্পটে, ডিভাইসকে পরিবর্তন করে সিস্টেম পার্টিশন (Linux-এ /boot/efi হিসাবে মাউন্ট করা) হিসাবে নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, যদি fs0 সিস্টেম boot পার্টিশন হিসাবে নির্ধারিত হয়ে থাকে, তাহলে EFI শেল প্রম্পটে fs0: টাইপ করুন।

  2. fs0:\> প্রম্পটে ls টাইপ করে পরীক্ষা করুন আপনি বর্তমানে সঠিক পার্টিশনে রয়েছেন কি না।

  3. এর পরে টাইপ করুন:

    Shell>type elilo.conf

    এই কমান্ডটির সাহায্যে আপনি কনফিগারেশন ফাইলের ভেতরে লেখা বিষয়বস্তু পড়তে সক্ষম হবেন। প্রতিটি অনুচ্ছেদের প্রারম্ভে label শব্দটি ব্যবহার করে প্রতিটি কার্ণেলের জন্য, লেবেল-নামসহ একটি পংক্তি লেখা রয়েছে। কার্ণেলগুলি বুট করার জন্য elilo কমান্ডের পরে নির্দিষ্ট লেবেলের-নামটি লিখুন।

4.28.1. ইনস্টলেশের পরে বুট লোডার সম্পর্কিত অপশন

লোড করার জন্য কার্ণেল নির্ধারণ করার সাথে সাথে, আপনি অন্যান্য বুট অপশন যেমন, একক ব্যবহারকারীর মোডের জন্য single অথবা Red Hat Enterprise Linux কে ১০২৪ মেগাবাইট মেমরি ব্যবহার করতে বাধ্য করার জন্য mem=1024M প্রভৃতি অপশন উল্লেখ করতে পারেন। বুট লোডারকে অপশন প্রেরণ করতে, EFI শেল প্রম্পটে নিম্নোক্ত পংক্তিটি লিখুন (linux-র পরিবর্তে যে কার্ণেলটি আপনি বুট করতে ইচ্ছুক সেটির লেবেলের নাম এবং option-র পরিবর্তে আকাঙ্ক্ষিত বুট অপশনগুলি লিখুন):

elilo linux option

4.28.2. স্বযংক্রিয়ভাবে Red Hat Enterprise Linux বুট করার প্রণালী

Red Hat Enterprise Linux ইনস্টল করার পরে, প্রতিবার আপনার Itanium সিস্টেমটি বুট করার জন্য, আপনি EFI শেল প্রম্পটে elilo এবং অন্যান্য যে কোনো বুট অপশন লিখতে পারেন। কিন্তু, Red Hat Enterprise Linux -কে স্বয়ংক্রিয়ভাবে বুট করার জন্য যদি আপনি আপনার সিস্টেমটি কনফিগার করতে ইচ্ছুক থাকেন, তাহলে EFI Boot Manager কনফিগার করা আবশ্যক।

EFI বুট ম্যানেজার কনফিগার করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন (আপনার হার্ডওয়েরের উপর নির্ভর করে পদ্ধতি পৃথক হওয়া সম্ভব):

  1. Itanium সিস্টেম বুট করে EFI Boot Manager মেনু থেকে Boot option maintenance menu নির্বাচন করুন।

  2. মূল মেনু থেকে Add a Boot Option নির্বাচন করুন।

  3. Linux-এ /boot/efi/ হিসাবে মাউন্ট করা সিস্টেম পার্টিশনটি নির্বাচন করুন।

  4. elilo.efi ফাইলটি নির্বাচন করুন।

  5. Enter New Description: প্রম্পটে, Red Hat Enterprise Linux 4, অথবা আপনার ইচ্ছানুযায়ী যে কোনো নাম, যা EFI Boot Manager মেনুতে প্রদর্শিত হবে , তা টাইপ করুন।

  6. যদি আপনি ELILO বুট লোডারে কোনো অপশন প্রেরণ করতে ইচ্ছুক না থাকেন, তাহলে Enter Boot Option Data Type: প্রম্পটে কোনো বুট অপশন নেই-র জন্য N টিপুন। অধিকাংশ ক্ষেত্রে এই অপশনটি কার্যকরী প্রমাণিত হয়। বুট লোডারে অপশন প্রেরণ করতে ইচ্ছুক থাকলে, আপনি তা /boot/efi/elilo.conf ফাইলে কনফিগার করতে সক্ষম হবেন।

  7. Save changes to NVRAM প্রম্পটে Yes লিখুন। এর ফলে আপনাকে EFI Boot Maintenance Manager মেনুতে ফেরত্‍‌ নিয়ে যাওয়া হবে।

  8. পরবর্তী ধাপে, Red Hat Enterprise Linux 4 মেনুকে আপনি ডিফল্ট হিসাবে চিহ্নিত করতে পারেন। বুট অপশনের একটি তালিকা প্রদর্শিত হবে। Red Hat Enterprise Linux 4 মেনুর বস্তুটিকে তীরচিহ্ন ব্যবহার করে নির্বাচন করে, [u] কী (key) টিপে তালিকার শীর্ষস্থানে তুলুন। কোনো বস্তুকে তালিকায় নীচে নামাতে হলে, সেটিকে নির্বাচন করে [d] কী (key) টিপুন। বুট অনুক্রম পরিবর্তন করে, Save changes to NVRAM নির্বাচন করুন। Exit নির্বাচন করে মূল মেনুতে ফেরত্‍ যান।

  9. বুট করার সময়সীমার মান আপনি, মূল মেনু থেকে Set Auto Boot TimeOut => Set Timeout Value নির্বাচন করেও পরিবর্তন করতে সক্ষম হবেন।

  10. Exit নির্বাচন করে আপনি EFI Boot Manager -এ ফেরত্‍ যান।

4.28.2.1. স্টার্ট-আপ স্ক্রিপ্টের ব্যবহার

ELILO Boot Manager-কে স্বয়ংক্রিয়ভাবে Red Hat Enterprise Linux বুট করতে কনফিগার করার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু, ELILO বুট-লোডার আরম্ভ করার পূর্বে অতিরিক্ত কয়েকটি কমান্ড নির্বাহ করার প্রয়োজন হলে, আপনি startup.nsh নামক একটি প্রারম্ভিক স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। Linux-এ বুট করতে হলে এই স্ক্রিপ্টের সর্বশেষ কমান্ডটি elilo হওয়া আবশ্যক।

startup.nsh স্ক্রিপ্টটি /boot/efi পার্টিশনে অবস্থিত থাকা উচিত (/boot/efi/startup.nsh) এবং সেটির মধ্যে নিম্নোক্ত টেক্সটটি অন্তর্ভুক্ত থাকা আবশ্যক:

echo -off
your set of commands
elilo

আপনি যদি বুট লোডারে অপশন প্রেরণ করতে ইচ্ছুক থাকেন (বিভাগ 4.28.1 পড়ুন) তাহলে সেগুলিকে elilo 'র পরে জুড়ে দিন।

Red Hat Enterprise Linux-এ বুট করার পরে অথবা EFI শেলে অন্তর্ভুক্ত এডিটার ব্যবহার করে এই ফাইলটি নির্মাণ করতে সক্ষম হবেন। EFI শেল ব্যবহার করতে হলে, Shell> প্রম্পটে, ডিভাইস পরিবর্তন করে সিস্টেম পার্টিশন নির্ধারণ করুন (Linux-এ/boot/efi হিসাবে মাউন্ট করা)। উদাহরণস্বরূপ, যদি fs0, সিস্টেমের বুট পার্টিশনকে উল্লেখ করেন, তাহলে EFI শেল প্রম্পটে fs0: টাইপ করুন। ls ব্যবহার করে পরীক্ষা করুন, আপনি সঠিক পার্টিশনে রয়েছেন কিনা। এর পরে edit startup.nsh টাইপ করুন। ফাইলে প্রয়োজনীয় তথ্য লিখে তা সংরক্ষণ করুন।

পরবর্তীবার সিস্টেম বুট করার সময় EFI, startup.nsh ফাইলটি অনুসন্ধান করে এবং সিস্টেম বুট করতে সেটি ব্যবহৃত হয়। EFI-কে ঐ ফাইলটি লোড করতে বাধা দিতে হলে , [Ctrl]-[c] টাইপ করুন। এর ফলে এই প্রক্রিয়াটি থেমে যাবে এবং আপনি EFI শেল প্রম্পটে ফেরত্‍ চলে যাবেন।