| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | ভূমিকা | পরবর্তী |
স্বাভাবিক দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যবহারকারীদের জন্য গ্রাফিকাল ইউজার ইন্টারফেসটি (GUI) সুবিধাজনক হলেও, স্পীচ সিস্থেসাইজার সফ্টওয়েরের দ্বারা গ্রাফিক্স মীমাংসা করতে অসুবিধা হওয়ায় তা ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত নয়। ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যবহারকারীদের জন্য Red Hat Enterprise Linux অত্যন্ত সুবিধাজনক কারণ কার্ণেলে GUI প্রয়োজন হয় না। অধিকাংশ আধুনিক সরঞ্জাম যেমন ই-মেইল, নিউজ, ওয়েব ব্রাউজার, বর্ষপঞ্জি, ক্যালকুলেটর, এবং আরো অনেক কিছু গ্রাফিকাল পরিবেশ বিনা Linux-এ চালানো সম্ভব। ব্যবহারকারীর সিস্টেমের হার্ডওয়ের এবং সফ্টওয়ের সংক্রান্ত প্রয়োজন অনুসারে কর্মনির্বাহের পরিবেশটিও পরিবর্তন করা সম্ভব।
Red Hat, Inc. থেকে ক্রয় করা উত্পাদনের সাথে উপলব্ধ অসামান্য সমর্থনের কারণে এটি বিশেষ প্রয়োজনসহ ব্যবহারকারীরদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। একাধিক Linux ডিস্ট্রিবিউশন তাদের ক্রেতাদের জন্য সীমিত অথবা নামমাত্র সাহায্য প্রধান করে। Red Hat'র ইনস্টল করা উত্পাদনের জন্য ই-মেইল অথবা টেলিফোনের মাধ্যমে সহায়তা করা হয় এবং শারীরিক সীমাবদ্ধতাসহ ব্যবহারকারীদের জন্য কিছু পরিস্থিতিতে বিশেষ সুযোগ সুবিধা উপলব্ধ করা হয়। বিশেষ সাহায্য প্রয়োজন হলে ক্রেতারা আমাদের প্রযুক্তি-বিষয়ক কলাকুশলীদের সাথে যোগাযোগ করতে পারেন।
অতিরিক্ত বিবরণের জন্য, দেখুন:
README-Accessibility ফাইলটিতে বিশেষ প্রয়োজনসহ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ টুলগুলি সম্পর্কে অতিরিক্ত তথ্য এবং নির্দেশ লেখা রয়েছে। এই ফাইলটি /usr/share/doc/redhat-release-X/ -এ অবস্থিত এবং X -র পরিবর্তে আপনার ইনস্টল করা সাবস্ক্রিপশনটির রিলিজ সংখ্যা লেখা রয়েছে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| এই সহায়ক পুস্তিকা ব্যবহার করার পদ্ধতি | উপর | Itanium সিস্টেম সংক্রান্ত তথ্য |