2. এই সহায়ক পুস্তিকা ব্যবহার করার পদ্ধতি

এই পুস্তিকাটি CD-ROM -ভিত্তিক ইনস্টলেশনের উপর গুরুত্ত্ব দেয় এবং ব্যবহারকারীদেরকে (নতুন এবং অভিজ্ঞ) দ্রুত ও সহজ ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার সমাধান দেয়। এটির সাহায্যে আপনি আপনার সিস্টেমকে প্রস্তুত করে সহজে Red Hat Enterprise Linux ইনস্টল করতে পারবেন।

Red Hat Enterprise Linux -এ একাধিক ইনস্টলেশন CD-ROM রয়েছে, কিন্তু শুধুমাত্র প্রথম CD-ROM (CD #১) থেকে বুট করা সম্ভব। অতিরিক্ত CD-ROM-গুলি সংক্ষিপ্ত ইনস্টলেশনের জন্যও আবশ্যক। উপরন্তু, Red Hat Linux অ্যাপ্লিকেশন CD(LACD), সমস্ত প্যাকেজের সোর্স RPM এবং ডকুমেন্টেশনসহ অতিরিক্ত কয়েকটি CD-ROM উপলব্ধ করে।

উল্লেখ্যউল্লেখ্য
 

বর্তমানে x86 সিস্টেমের উপরে Red Hat Enterprise Linux 2.1 (অথবা তার ঊর্ধ্বর সংস্করণ) ব্যবহার করলে, আপনি আপগ্রেড প্রক্রিয়া নির্বাহ করতে সক্ষম হবেন।

যদিও x86 প্রসেসরের উপর, Red Hat Enterprise Linux পরিবার, আপগ্রেড প্রক্রিয়া সমর্থন করে, কিন্তু আপনার পূর্ববর্তী Red Hat Enterprise Linux ইনস্টলেশনের উপরে Red Hat Enterprise Linux-র এই রিলিজটি ইনস্টল করার পূর্বে সমস্ত ডাটা ব্যাক-আপ করা হলে তা অধিক স্থায়ী হবে। পুনরায় ইনস্টলেশন করার প্রস্তাবিত প্রক্রিয়াটি ব্যবহার করা হলে আপনার সিস্টেমে সর্বোত্তম স্থায়িত্ব লাভ করা সম্ভব।

আপগ্রেড প্রক্রিয়া নির্বাহ করার জন্য, বুট প্রম্পটে নিম্নোক্ত কমান্ডটি টাইপ করুন:

linux upgrade

অধ্যায় 2-এ মৌলিক ধাপগুলি পুনরায় পড়ে, অধ্যায় 4 পড়ুন এবং উল্লিখিত নির্দেশগুলি পালন করুন। ইনস্টলেশন প্রোগ্রামের মধ্যে আপগ্রেড প্রক্রিয়া নির্বাচন করে পরিশিষ্ট A পড়ুন।

অভিজ্ঞ ব্যবহারকারীদের মৌলিক ধাপগুলি পড়ার প্রয়োজন নেই এবং আপানারা সরাসরি অধ্যায় 4-এ গিয়ে ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করতে পারেন।

2.1. আপনার মতামত আমাদের নিশ্চয় জানাবেন!

Red Hat Enterprise Linux ইনস্টলেশন গাইড-এ যদি আপনি কোনো ত্রুটি লক্ষ্য করেন অথবা এই পুস্তিকাটি আরো উন্নত করার কোনো প্রস্তাব আপনি দিতে ইচ্ছুক থাকলে, আমাদের নির্দ্বিধায় তা জানান। Bugzilla -তে rhel-ig-x8664 সম্পর্কে বাগ লিখুন নিম্নোক্ত ওয়েব-পেজে:

http://bugzilla.redhat.com/bugzilla/

বাগ সম্পর্কে সূচনা দেওয়ার সময় সহায়ক-পুস্তিকার পরিচয় উল্লেখ করা আবশ্যক:

rhel-ig-x8664(EN)-4-HTML-RHI (২০০৪-০৯-২৪T১৩:১০)

যদি এই পুস্তিকাটিকে আরো উন্নত করার কোনো প্রস্তাব আপনি দিতে ইচ্ছুক থাকেন, তাহলে অনুগ্রহ করে অত্যন্ত স্পষ্টভাবে তার বিবরণ লিখুন। আপনি যদি কোনো ত্রুটি লক্ষ্য করে থাকেন, তাহলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংখ্যা এবং পার্শ্ববর্তী কিছু টেক্সট উল্লেখ করুন যার সাহায্যে আমরা এটির অবস্থান খুঁজতে পারি।

যদি সমর্থনজড়িত কোনো প্রশ্ন থাকে (উদাহরণস্বরূপ, যদি X কনফিগার করতে, অথবা হার্ড-ড্রাইভ[গুলি] পার্টিশন করতে কোনো রকম সাহায্য আপনার প্রয়োজন হয়), তাহলে নিম্নলিখিত url-এ আপনার সাবস্ক্রিপশনটি নিবন্ধিত করে অনলাইন সহায্য প্রাপ্ত করুন:

http://www.redhat.com/apps/activate/