| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. প্রারম্ভিক ব্যবহারের নির্দেশাবলী | পরবর্তী |
Red Hat Enterprise Linux ইনস্টল করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা সম্ভব।
CD-ROM থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহিত করার জন্য আপনার একটি Red Hat Enterprise Linux 4 উত্পাদন ক্রয় করা, অথবা একটি Red Hat Enterprise Linux CD-ROM পূর্বেই আপনার কাছে উপস্থিত থাকা প্রয়োজন। এর সাথে একটি CD-ROM ড্রাইভ থাকা আবশ্যক। অধিকাংশ নতুন কম্পিউটার CD-ROM থেকে বুট করতে সক্ষম। যদি আপনার সিস্টেমে সরাসরি CD-ROM থেকে বুট করা সম্ভব হয়, তাহলে স্থানীয় CD-ROM ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করার এটি একটি অত্যন্ত সহজ উপায়।
CD-ROM থেকে বুট প্রক্রিয়া নির্বাহিত করার জন্য আপনার BIOS-এ সম্ভবত পরিবর্তন করার প্রয়োজন হবে। BIOS পরিবর্তন করা সংক্রান্ত অধিক বিবরণের জন্য, বিভাগ 4.3.1 পড়ুন।
আপনি যদি CD-ROM ড্রাইভ থেকে বুট না করতে সক্ষম হন, তাহলে ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার জন্য একটি নিজস্ব CD-ROM নির্মাণ করতে পারেন। নেটওয়ার্ক অথবা হার্ড-ড্রাইভ থেকে ইনস্টলেশন প্রক্রিয়া চালানোর সময় এটি লাভজনক হতে পারে। অতিরিক্ত নির্দেশের জন্য বিভাগ 2.4.2 পড়ুন।
আপনি যদি CD-ROM ড্রাইভ থেকে বুট করতে না পারেন, কিন্তু একটি USB ডিভাইস যেমন, USB পেন ড্রাইভ ব্যবহার করে বুট করতে সক্ষম হন, সে ক্ষেত্রে নিম্নলিখিত বিকল্প বুট করার প্রক্রিয়াগুলি আপনার ব্যবহারের জন্য উপলব্ধ রয়েছে:
USB পেন ড্রাইভ ব্যবহার করে বুট করার জন্য, dd কমান্ডটি ব্যবহার করে diskboot.img ইমেজ ফাইলটিকে CD-ROM ১-র /images/ ডিরেক্টরি থেকে কপি করুন। উদাহরণস্বরূপ:
dd if=diskboot.img of=/dev/sda |
এই বুট পদ্ধতি ব্যবহার করার জন্য, আপনার সিস্টেমের BIOS-র দ্বারা USB ডিভাইস থেকে বুট করার প্রক্রিয়া সমর্থিত হওয়া আবশ্যক।
Red Hat Enterprise Linux ইনস্টলেশন CD বুট করার জন্য isolinux (Itanium সিস্টেমে উপলব্ধ নয়) কমান্ডটি ব্যবহৃত হয়। ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার জন্য আপনার নিজস্ব CD-ROM নির্মাণ করতে, নিম্নোক্ত নির্দেশিকাটি ব্যবহার করুন:
নিম্নোক্ত কমান্ডটি ব্যবহার করে Red Hat Enterprise Linux CD #১ থেকে isolinux/ ডিরেক্টরিটি, একটি অস্থায়ী ডিরেক্টরিতে (<path-to-workspace> নামে এখানে চিহ্নিত) কপি করুন :
cp -r <path-to-cd>/isolinux/ <path-to-workspace> |
আপনার নির্মিত <path-to-workspace> ডিরেক্টরিতে পরিবর্তন করুন:
cd <path-to-workspace> |
আপনার কপি করা ফাইলের জন্য যথাযথ অনুমতি উপস্থিত রয়েছে কিনা তা নিশ্চিত করুন:
chmod u+w isolinux/* |
অবশেষে, একটি ISO ইমেজ ফাইল তৈরি করার জন্য নিম্নোক্ত কমান্ডটি নির্বাহ করুন:
mkisofs -o file.iso -b isolinux.bin -c boot.cat -no-emul-boot \ -boot-load-size 4 -boot-info-table -R -J -v -T isolinux/ |
![]() | উল্লেখ্য |
|---|---|
উপরোক্ত কমান্ডটি শুধুমাত্র মুদ্রণের প্রয়োজনে দুটি পংক্তিতে বিভক্ত করা হয়েছে। এই কমান্ডটি নির্বাহ করার সময় এটিকে একটি পংক্তিতে সম্পূর্ণরূপে লেখা আবশ্যক। |
নির্মিত ISO ইমেজটিকে (file.iso হিসাবে নামাঙ্কিত এবং <path-to-workspace> -এ অবস্থিত) সাধারণ পদ্ধতি ব্যবহার করে CD-ROM-এ বার্ণ করুন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপনার ডিস্কে কি পর্যাপ্ত স্থান উপস্থিত আছে? | উপর | নেটওয়ার্ক ইনস্টলেশন প্রক্রিয়ার প্রস্তুতি |