| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. প্রারম্ভিক ব্যবহারের নির্দেশাবলী | পরবর্তী |
অধিকাংশ আধুনিক অপারেটিং সিস্টেম (OS) ডিস্ক পার্টিশন ব্যবহার করে থাকে এবং Red Hat Enterprise Linux এই নিয়মের কোনো ব্যতিক্রম নয়। Red Hat Enterprise Linux ইনস্টল করার সময় আপনাকে ডিস্ক পার্টিশনের উপর কিছু কাজ করার প্রয়োজন দেখা দিতে পারে। ডিস্ক পার্টিশন ব্যবহারের কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা না থাকলে (অথবা কিছু মৌলিক বিষয় সংক্রান্ত তথ্যের প্রয়োজন থাকলে), অগ্রসর হওয়ার আগে পরিশিষ্ট D পড়ুন।
Red Hat Enterprise Linux-র জন্য ডিস্কে বরাদ্দ স্থান, আপনার সিস্টেমে ইনস্টল করা অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহৃত স্থান থেকে পৃথক হওয়া আবশ্যক , যেমন Windows, OS/2, অথবা Linux-এর অন্য কোনো সংস্করণ । x86, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T) সিস্টেমে, অন্তত দুটি পার্টিশন (/ এবং swap) Red Hat Enterprise Linux-র জন্য বরাদ্দ করা আবশ্যক। Itanium সিস্টেমের ক্ষেত্রে, Red Hat Enterprise Linux-র জন্য অন্তত তিনটি পার্টিশন (/, /boot/efi/, এবং swap) বরাদ্দ করা আবশ্যক।
ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করার পূর্বে, অবশ্যই
Red Hat Enterprise Linux, ইনস্টলেশনের জন্য পর্যাপ্ত পার্টিশন না করা অব্যবহৃত[1] স্থান ডিস্কে উপলব্ধ থাকতে হবে, অথবা
এক অথবা একাধিক পার্টিশন থাকা আবশ্যযক যেগুলিকে মুছে, Red Hat Enterprise Linux ইনস্টল করার মত পর্যাপ্ত স্থান ডিস্কে ফাঁকা করা সম্ভব।
আপনার সিস্টেমে ঠিক কতটা স্থান প্রয়োজন হতে পারে তা জানতে, বিভাগ 4.16.4 -এ পার্টিশনের আদর্শ মাপ সংক্রান্ত বিবরণটি পড়ুন।
আপনি যদি নিশ্চিতরূপে না জানেন যে এই শর্তগুলি সঠিকভাবে পূরণ হচ্ছে কি না, অথবা Red Hat Enterprise Linux ইনস্টলেশনের জন্য ডিস্কে স্থান কী করে ফাঁকা করবেন, তাহলে, পরিশিষ্ট D-টি পড়ুন।
| [1] | যে হার্ড-ড্রাইভে ইনস্টল করা হচ্ছে, সেখানে উপলব্ধ অব্যবহৃত স্থান, পার্টিশন না করা স্থান হিসাবে পরিচিত হয়। আপনি যখন একটি ডিস্ককে পার্টিশন করে বিভক্ত করেন, তখন প্রত্যেকটি পার্টিশন একটি পৃথক ডিস্ক ড্রাইভ হিসাবে আচরণ করে। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপনার হার্ডওয়ের কি সমঞ্জসে আছে? | উপর | CD-ROM ব্যবহার করে কি ইনস্টল করা সম্ভব? |