C.4. ইনস্টলেশন সমাপ্তির পরে উত্‍‌পন্ন সমস্যা

C.4.1. একটি x86-ভিত্তিক সিস্টেমের উপর গ্রাফিকাল GRUB স্ক্রিন সংক্রান্ত সমস্যা হয়েছে কি?

আপনি যদি GRUB জড়িত কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সম্ভবত গ্রাফিকাল বুট স্ক্রিন নিষ্ক্রিয় করার প্রয়োজন হবে। এটা করতে হলে আপনাকে, root পরিচয় ব্যবহার করে /boot/grub/grub.conf ফাইলটি সম্পাদন করতে হবে।

grub.conf ফাইলের মধ্যে, যে পংক্তিটি splashimage শব্দটি ব্যবহার করে আরম্ভ করা হয়েছে, সেটির প্রারম্ভে # চিহ্ন লিখে সেটিকে কমেন্টে পরিবর্তন করে নিষ্ক্রিয় করুন।

[Enter] টিপে সম্পাদনার মোড থেকে প্রস্থান করুন।

বুট-লোডারের পর্দাটি পুনরায় প্রদর্শিত হলে, b টিপে সিস্টেমটি বুট করুন।

পুনরায় বুট করার পরে, grub.conf ফাইলটি পড়ে, আপনার করা কোনো পরিবর্তন প্রয়োগ করা হবে।

grub.conf ফাইলের মধ্যে উপরোক্ত পংক্তিটি থেকে কমেন্ট নির্দেশক মুছে (অথবা পংক্তিটি নতুন করে লিখে), আপনি গ্রাফিকাল বুট স্কিনটি পুনরায় সক্রিয় করতে পারবেন।

C.4.2. গ্রাফিকাল পরিবেশে বুট করার পদ্ধতি

X উইন্ডো সিস্টেম ইনস্টল করা সত্ত্বেও যদি Red Hat Enterprise Linux সিস্টেমে লগ-ইন করে আপনি গ্রাফিকাল ডেস্কটপ পরিবেশে প্রবেশ না করতে পারেন, তাহলে startx কমান্ড ব্যবহার করে X Window সিস্টেমের গ্রাফিকাল ইন্টারফেস আরম্ভ করতে পারেন।

কমান্ডটি লিখে [Enter] টেপা হলে গ্রাফিকাল ডেস্কটপ পরিবেশ প্রদর্শিত হবে।

উল্লেখ্য, এই পদ্ধতির ফলাফল শুধুমাত্র একবার প্রয়োগ করা হবে এবং ভবিষ্যতে পুনরায় লগ-ইন করার সময় প্রযোজ্য হবে না।

আপনার সিস্টেমকে গ্রাফিকাল লগ-ইন পর্দায় সরাসরি লগ-ইন করাতে হলে, /etc/inittab ফাইলটি সম্পাদন করে runlevel বিভাগের একটি সংখ্যা পরিবর্তন করতে হবে। প্রয়েজনীয় পরিবর্তন করে কম্পিউটার পুনরায় বুট করুন। পরবর্তী লগ-ইনের সময় গ্রাফিকাল লগ-ইন প্রম্পট পরিবেশন করা হবে।

একটি শেল-প্রম্পট আরম্ভ করুন। আপনি যদি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাহলে su কমান্ড লিখে root-এ পরিবর্তন করুন।

এর পরে gedit ব্যবহার করে ফাইলটি সম্পাদন করার জন্য gedit /etc/inittab কমান্ডটি টাইপ করুন। /etc/inittab ফাইলটি প্রদর্শিত হবে এবং ফাইলের প্রথম অংশে নিম্নলিখিত বর্ণনা অনুযায়ী একটি বিভাগ দেখা যাবে:

# Default runlevel. The runlevels used by RHS are:
#   0 - halt (Do NOT set initdefault to this)
#   1 - Single user mode
#   2 - Multiuser, without NFS (The same as 3, if you do not have networking)
#   3 - Full multiuser mode
#   4 - unused
#   5 - X11
#   6 - reboot (Do NOT set initdefault to this)
# 
id:3:initdefault:

কনসোল থেকে গ্রাফিকাল লগ-ইনে পরিবর্তন করার জন্য id:3:initdefault: পংক্তিতে, 3-র পরিবর্তে 5 লিখুন।

সতর্কবাণীসতর্কবাণী
 

শুধুমাত্র ডিফল্ট runlevel-র সংখ্যা 3 থেকে পরিবর্তন করে 5 করুন।

আপনার পরিবর্তিত পংক্তিটি নিম্নোক্ত বর্ণনার মত হওয়া উচিত:

id:5:initdefault:

পরিবর্তনে সন্তুষ্ট হলে, [Ctrl]-[Q] কী (keys) টিপে ফাইলটি সংরক্ষণ করে প্রস্থান করুন। আপনি সংরক্ষণ করতে ইচ্ছুক কিনা তা জানতে চেয়ে একটি উইন্ডো প্রদর্শিত হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করুন।

পুনরায় বুট করে লগ-ইন করলে একটি গ্রাফিকাল লগ-ইন প্রম্পট প্রদর্শিত হবে।

C.4.3. X উইন্ডো সিস্টেমজড়িত (GUI) সমস্যা

ইনস্টলেশনের সময় X (X উইন্ডো সিস্টেম) ইনস্টল না করা হলে পরে কখনও X আরম্ভ করার সময় সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব।

X-র জন্য প্রয়োজনীয় প্যাকেজগুলি আপনি Red Hat Enterprise Linux CD-ROM থেকে ইনস্টল করতে পারেন অথবা আপগ্রেড প্রক্রিয়া চালিয়ে পেতে পারেন।

আপগ্রেড করতে ইচ্ছুক হলে, X উইন্ডো সিস্টেম প্যাকেজগুলি নির্বাচন করে GNOME, KDE, অথবা দুটিই নির্বাচন করুন।

C.4.4. X সার্ভারের বিপর্যয় এবং Root পরিচয় ব্যতীত অন্য পরিচয় ব্যবহার করা সম্বন্ধীয় সমস্যা

ফাইল-সিস্টেমে উপলব্ধ স্থান পূর্ণ হয়ে গেলে (অথবা হার্ড-ড্রাইভে অবশিষ্ট স্থান না থাকলে) root ব্যতীত অন্য ব্যবহারকারী হিসাবে লগ-ইন করা হলে X-সার্ভারের বিপর্যয় ঘটা সম্ভব।

আপনার সমস্যার কারণ এটি কিনা তা নিশ্চিতরূপে জানার জন্য নিম্নোক্ত কমান্ডটি নির্বাহ করুন:

     
df -h

সম্পূর্ণরূপে পূর্ণ পার্টিশনটি আপনি df কমান্ডের সাহায্য সনাক্ত করতে পারবেন। df এবং এর সাথে উপলব্ধ অপশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য (যেমন বর্তমান উদাহরণে ব্যবহৃত -h অপশন) একটি শেল-প্রম্পটে man df টাইপ করে df-র man পৃষ্ঠাটি পড়ুন।

কোনো একটি পার্টিশন ১০০% পূর্ণ অথবা ৯০% অথবা ৯৫%-র ঊর্ধ্বে পূর্ণ ইঙ্গিত করতে পারে। /home/ এবং /tmp/ পার্টিশনগুলি ব্যবহারকারীদের নিজস্ব ফাইলের দরুন দ্রুত পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি পুরোনো ফাইল মুছে আপনি ঐ পার্টিশনগুলিতে কিছু স্থান ফাঁকা করতে পারেন। ডিস্কে স্থান ফাঁকা করে, পূর্বে যে ব্যবহারকারী ব্যর্থ হয়েছেন, তার পরিচয় ব্যবহার করে পুনরায় X আরম্ভ করার প্রচেষ্টা করুন।

C.4.5. লগ-ইন করা সম্বন্ধীয় সমস্যা

আপনি যদি সেট-আপ এজেন্ট-এ কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তাহলে root পরিচয়ে লগ-ইন করুন এবং root-র পাসওয়ার্ড ব্যবহার করুন।

যদি root পরিচয়ের সাথে যুক্ত পাসওয়ার্ডটি আপনার মনে না থাকে, তাহলে আপনার সিস্টেমটিকে linux single হিসাবে বুট করুন।

Itanium ব্যবহারকারীদের ক্ষেত্রে বুট কমান্ডগুলির পূর্বে elilo লেখা বাধ্যতামূলক।

আপনি যদি x86-ভিত্তিক সিস্টেম এবং GRUB বুট-লোডার ইনস্টল করে ব্যবহার করে থাকেন, তাহলে GRUB বুট-স্ক্রিন লোড হওয়ার পরে কোনো সম্পাদনা করার জন্য e টিপুন। আপনার নির্বাচিত বুট-লেবেলের কনফিগারেশন ফাইলে উপস্থিত বিষয়বস্তু প্রদর্শন করা হবে।

প্রারম্ভে kernel শব্দটি লেখা কোনো পংক্তি নির্বাচন করে সেটি সম্পাদন করার জন্য e টাইপ করুন।

kernel পংক্তিটির শেষে, যোগ করুন:

single

সম্পাদনার মোড থেকে প্রস্থান করার জন্য [Enter] টিপুন।

বুট-লোডারের পর্দাটি পুনরায় প্রদর্শিত হলে, সিস্টেম বুট করার জন্য b টিপুন।

একক (single) ব্যবহারকারীর মোডে বুট করার পরে # প্রম্পট কার্যকরী হলে, root -র নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে passwd root লিখুন। এই স্থানে আপনি, root-র নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেম পুনরায় বুট করতে shutdown -r now কমান্ডটি টাইপ করুন।

আপনার নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি মনে রাখতে সক্ষম না হন, তাহলে root পরিচয়ে পরিবর্তন করুন। Root হিসাবে পরিচিত হওয়ার জন্য, su - টাইপ করুন এবং অনুরোধ করা হলে root পাসওয়ার্ড লিখুন। এর পরে, passwd <username> টাইপ করুন। এই কমান্ডের সাহায্যে আপনি নির্ধারিত ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখতে পারবেন।

যদি গ্রাফিকাল লগ-ইন পর্দা প্রদর্শিত না হয়, তাহলে আপনার হার্ডওয়েরের সাথে সামঞ্জস্যজড়িত কোনো সমস্যা রয়েছে কিনা তা অনুসন্ধান করুন। হার্ডওয়ের সামঞ্জস্যের তালিকা উপলব্ধ রয়েছে নিম্নলিখিত স্থানে:

http://hardware.redhat.com/hcl/

C.4.6. আপনার RAM কি সনাক্ত করা যায়নি?

মাঝে মধ্যে, কার্ণেল আপনার সিস্টেমে উপস্থিত সম্পূর্ণ মেমরি(RAM) সনাক্ত করতে সক্ষম হয় না। আপনি এটা cat /proc/meminfo কমান্ডের সাহায্যে পরীক্ষা করতে পারবেন।

আপনার সিস্টেমে উপস্থিত RAM-র পরিমাণ সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে কিনা তা পরীক্ষা করুন। যদি তা সঠিক না হয়, তাহলে নিম্নলিখিত পংক্তিটি /boot/grub/grub.conf ফাইলে যোগ করুন:

mem=xxM

xx -র পরিবর্তে, মেগাবাইটে চিহ্নিত উপস্থিত RAM-র সঠিক পরিমাণ লিখুন।

উল্লিখিত উদাহরণটি /boot/grub/grub.conf-এ, নিম্নলিখিত অংশের মত প্রদর্শিত হবে :

#NOTICE: You have a /boot partition. This means that
#        all kernel paths are relative to /boot/
default=0
timeout=30
splashimage=(hd0,0)/grub/splash.xpm.gz
title Red Hat Enterprise Linux (2.4.21-1.1931.2.399.ent)
root (hd0,0)
kernel /vmlinuz-2.4.21-1.1931.2.399.ent ro root=/dev/hda3 mem=128M

পুনরায় বুট করা হলে, grub.conf -এ করা পরিবর্তনগুলি আপনার সিস্টেমে প্রয়োগ করা হবে।

GRUB-এর বুট-স্ক্রিন লোড হলে, সম্পাদন করার জন্য e টাইপ করুন। আপনার নির্বাচিত বুট-লেবেলের জন্য, কনফিগারেশন ফাইলে অন্তর্ভুক্ত বিষয়বস্তু প্রদর্শন করা হবে।

যে পংক্তিটির প্রারম্ভে kernel শব্দটি উপস্থিত আছে, সেটি নির্বাচন করুন এবং এই বুট এন্ট্রিটি সম্পাদন করার জন্য e টাইপ করুন।

kernel পংক্তিটির শেষে, যোগ করুন

mem=xxM

xx আপনার সিস্টেমে উপস্থিত RAM-র পরিমাণ উল্লেখ করে।

সম্পাদনার মোড থেকে প্রস্থান করতে হলে [Enter] টিপুন।

বুট-লোডারের পর্দাটি পুনরায় প্রদর্শিত হলে, b টিপে সিস্টেমটিকে বুট করুন।

Itanium ব্যবহারকারীদের ক্ষেত্রে, বুট কমান্ডটির পূর্বে elilo লেখা বাধ্যতামূলক।

xx -র পরিবর্তে আপনার সিস্টেমে উপস্থিত RAM-র পরিমাণ লিখতে ভুলবেন না। বুট করার জন্য [Enter] টিপুন।

C.4.7. আপনার প্রিন্টার সচল না হলে

আপনি যদি আপনার প্রিন্টারটিকে সঠিকভাবে প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে নিশ্চিত না থাকেন অথবা সেটিকে সঠিকভাবে চালাতে সক্ষম না হন, তাহলে প্রিন্টার কনফিগারেশন টুল ব্যবহার করুন।

প্রিন্টার কনফিগারেশন টুল আরম্ভ করার জন্য শেল-প্রম্পটে system-config-printer কমান্ডটি লিখুন। আপনি যদি root পরিচয় ব্যবহার না করেন, তাহলে অগ্রসর হওয়ার জন্য আপনাকে root পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে।

C.4.8. শব্দ কনফিগারেশন প্রক্রিয়া সংক্রান্ত সমস্যা

যদি আপনার জ্ঞানত কোনো সাউন্ড কার্ড ইনস্টল থাকা সত্ত্বেও আপনি কোনো আওয়াজ না শুনতে পান, তাহলে আপনি সাউন্ড কার্ড কনফিগারেশন টুল (system-config-soundcard) ইউটিলিটি ব্যবহার করতে পারেন।

সাউন্ড কার্ড কনফিগারেশন টুল ব্যবহার করতে হলে, মূল মেনু => সিস্টেম সেটিংস => Soundcard Detection নির্বাচন করুন। আপনাকে root পাসওয়ার্ড লিখতে অনুরোধ জানিয়ে একটি ছোট টেক্সট বক্স প্রদর্শিত হবে।

আপনি শেল প্রম্পটে system-config-soundcard টাইপ করেও সাউন্ড কার্ড কনফিগারেশন টুল আরম্ভ করতে পারেন। আপনি যদি root পরিচয় ব্যবহার না করেন, তাহলে আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ জানানো হবে।

root পরিচয়ে টেক্সট-ভিত্তিক কনফিগারেশন টুল ব্যবহার করতে হলে, টার্মিনাল উইন্ডোতে sndconfig টাইপ করুন। উল্লেখ্য, sndconfig অ্য়াপ্লিকেশনটি ডিফল্টরূপে ইনস্টল করা হয় না, কিন্তু Red Hat Enterprise Linux CD-ROM-গুলির মধ্যে উপস্থিত রয়েছে।

যদি সাউন্ড কার্ড কনফিগারেশন টুল কার্যকরী না হয় (যদি শব্দের নমুনা এবং সিস্টেম অডিও সাউন্ডগুলি না বাজে), তাহলে এর পরিবর্তে ব্যবহারযোগ্য কয়েকটি উপায় রয়েছে, কিন্তু সেগুলি সাউন্ড কার্ড কনফিগারেশন টুল-র মত সহজভাবে চালানো সম্ভব নয়। আপনি modules.conf ফাইলটি সম্পাদন করতে পারেন (নতুন ব্যবহারকারীদের এই পদ্ধতি এড়িয়ে চলাই বাঞ্ছনীয়), অথবা অধিক বিবরণের জন্য আপনার সাউন্ডকার্ডের সাথে উপলব্ধ ডকুমেন্টেশনটি পড়ুন।

C.4.9. Apache-ভিত্তিক httpd পরিসেবা/Sendmail আরম্ভ হওয়ার সময় যদি আটকে যায়

Apache-ভিত্তিক httpd পরিসেবা অথবা Sendmail আরম্ভ হওয়ার সময় আটকে গেলে /etc/hosts ফাইলে নিম্নোক্ত পংক্তিটি উপস্থিত আছে কিনা তা পরীক্ষা করুন:

127.0.0.1  localhost.localdomain  localhost

C.4.10. NVIDIA চিপ-সেট জড়িত সমস্যা

যদি আপনি NVIDIA চিপ-সেট ব্যবহার করেন এবং সম্প্রতি আপনার কার্ণেল আপডেট করে থাকেন, তাহলে ভিডিও-কার্ড জড়িত সমস্যা যেমন কোনো ভিডিও আউটপুট না পাওয়া প্রভৃতির, সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনি যদি অনুরূপ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনার NVIDIA চিপ-সেটের জন্য উপলব্ধ সাম্প্রতিকতম ড্রাইভারগুলি ডাউনলোড করুন। অধিক বিবরণের জন্য নিম্নলিখিত url-টি দেখুন:

http://www.nvidia.com/view.asp?IO=linux_display_1.0-3123