C.3. ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালীন সমস্যা

C.3.1. Red Hat Enterprise Linux ইনস্টল করার জন্য কোনো ডিভাইস পাওয়া যায়নি ত্রুটির বার্তা

ইনস্টলেশন প্রোগ্রাম যদি কোনো অপরিচিত SCSI নিয়ন্ত্রকের সম্মুখীন হয়, তাহলে Red Hat Enterprise Linux ইনস্টল করার জন্য কোনো ডিভাইস পাওয়া যায়নি বার্তাটি প্রদর্শিত হবে।

এই সমস্যার সমাধান হিসাবে আপনার হার্ডওয়ের বিক্রেতার ওয়েবসাইটে কোনো ড্রাইভার-ডিস্কেট উপলব্ধ আছে কিনা তা পরীক্ষা করুন। ড্রাইভার ডিস্কেট সংক্রান্ত অধিক বিবরণের জন্য, পরিশিষ্ট E পড়ুন।

আপনি Red Hat হার্ডওয়ের সামঞ্জস্যের তালিকা পড়তে পারেন, যা অনলাইন নিম্মলিখিত স্থানে অবস্থিত রয়েছে:

http://hardware.redhat.com/hcl/    

C.3.2. ডিস্কেট ড্রাইভের বিনা ট্রেসব্যাক বার্তা সংরক্ষণ করার পদ্ধতি

ইনস্টলেশনের সময় যদি আপনি কোনো ট্রেসব্যাক সংক্রান্ত সমস্যা বার্তার সম্মুখীন হন, তাহলে আপনি তা ডিস্কেটে সংরক্ষণ করতে পারবেন।

আপনার সিস্টেমে যদি কোনো ডিস্কেট-ড্রাইভ উপস্থিত না থাকে, তাহলে আপনি কোনো দূরবর্তী সিস্টেমে scp কমান্ড ব্যবহার করে ঐ ত্রুটির বার্তাটি সংরক্ষণ করতে পারেন।

ট্রেসব্যাক ডায়লগটি প্রদর্শিত হলে, ট্রেসব্যাক ত্রুটির বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে /tmp/anacdump.txt নামক একটি ফাইলে লেখা হয়। ডায়লগটি প্রদর্শিত হলে [Ctrl]-[Alt]-[F2] টিপে একটি নতুন tty (ভার্চুয়াল কনসোল) আরম্ভ করুন এবং scp ব্যবহার করে, /tmp/anacdump.txt ফাইলটির বিষয়বস্তু একটি দূরবর্তী সিস্টেমে সংরক্ষণ করুন।

C.3.3. পার্টিশন-টেবিল জড়িত সমস্যা

ইনস্টলেশনের ডিস্কে পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার প্রস্তুতি (বিভাগ 4.14) ধাপের পরে যদি নিম্নলিখিত বার্তাটি প্রদর্শিত হয়:

hda ডিভাইসের উপর স্থাপিত পার্টিশন টেবিলটি পড়া সম্ভব হয়নি। নতুন পার্টিশন তৈরি করার সময় এটি সক্রিয়া করা আবশ্যক, যার ফলে এই ড্রাইভে অবস্থিত সকল ডাটা মুছে নষ্ট হয়ে যাবে।

ঐ ড্রাইভে সম্ভবত কোনো পার্টিশন টেবিল উপস্থিত নেই অথবা ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা ব্যবহৃত পার্টিশন সফ্টওয়ের, উপস্থিত পার্টিশন-টেবিলটির সাথে পরিচিত নয়।

EZ-BIOS সমতুল্য প্রোগ্রাম ব্যবহারকারীরা, অনুরূপ সমস্যার সম্মুখীন হয়েছেন, যার ফলে ডাটা ক্ষতিগ্রস্ত হয়েছে (ইনস্টলেশন আরম্ভের পূর্বে যদি ডাটা ব্যাক-আপ না করা হয়ে থাকে) এবং তা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

ব্যবহৃত ইনস্টলেশন প্রক্রিয়ার পদ্ধতি নির্বিশেষে, সর্বদা আপনার সিস্টেমে উপস্থিত ডাটা ব্যাক-আপ করে রাখা বাঞ্ছনীয়।

C.3.4. অবশিষ্ট স্থানের ব্যবহার

আপনি একটি swap এবং একটি / (root) পার্টিশন নির্মাণ করে, হার্ড-ড্রাইভের অবশিষ্ট অংশ root পার্টিশনের ব্যবহারের জন্য ধার্য্য করেছেন, কিন্তু তা সত্ত্বেও হার্ড-ড্রাইভ সম্পূর্ণরূপে পূরণ করা সম্ভব নয়।

আপনার হার্ড-ড্রাইভে উপস্থিত সিলিন্ডারের সংখ্যা ১০২৪-র ঊর্ধ্বে হলে, একটি /boot পার্টিশন তৈরি করা আবশ্যক, যার ফলে / (root) পার্টিশনটি আপনার হার্ড-ড্রাইভের অবশিষ্ট স্থান অধিগ্রহণ করবে।

C.3.5. x86 সিস্টেম ব্যবহারকারীদের জন্য পার্টিশন-প্রক্রিয়াজড়িত অন্যান্য সমস্যা

Disk Druid ব্যবহার করে পার্টিশন নির্মাণ করার সময় যদি কোনো কারণে পরবর্তী ধাপে অগ্রসর না হতে পারেন, তাহলে সম্ভবত Disk Druid'র প্রয়োজনীয় নির্ভরতার (dependency) মীমাংসার জন্য আপনি সমস্ত আবশ্যক পার্টিশন নির্মাণ করেননি।

ন্যূনতমরূপে নিম্নোক্ত পার্টিশনগুলির উপস্থিতি আবশ্যক:

টিপউপদেশ
 

কোনো পার্টিশনের ধরন swap হিসাবে নির্ধারণ করার সময়, সেটির মাউন্ট-পয়েন্ট চিহ্নিত করার প্রয়োজন নেই। Disk Druid স্বযংক্রিয়ভাবে মাউন্ট-পয়েন্টটি নির্ধারণ করে।

C.3.6. Itanium সিস্টেমে পার্টিশনজড়িত অন্যান্য সমস্যা

Disk Druid ব্যবহার করে পার্টিশন নির্মাণ করার সময় যদি কোনো কারণে পরবর্তী ধাপে অগ্রসর না হতে পারেন, তাহলে সম্ভবত Disk Druid'র প্রয়োজনীয় নির্ভরতার (dependency) মীমাংসার জন্য আপনি সমস্ত আবশ্যক পার্টিশন নির্মাণ করেননি।

ন্যূনতমরূপে নিম্নোক্ত পার্টিশনগুলির উপস্থিতি আবশ্যক:

টিপউপদেশ
 

কোনো পার্টিশনের ধরন swap হিসাবে নির্ধারণ করার সময়, সেটির মাউন্ট-পয়েন্ট চিহ্নিত করার প্রয়োজন নেই। Disk Druid স্বযংক্রিয়ভাবে মাউন্ট-পয়েন্টটি নির্ধারণ করে।

C.3.7. আপনি কি Python সম্বন্ধীয় সমস্যার সম্মুখীন হয়েছেন?

Red Hat Enterprise Linux আপগ্রেড অথবা ইনস্টলেশনের সময় ইনস্টলেশন প্রোগ্রামটি (anaconda নামে পরিচিত) কোনো Python অথবা ট্রেসব্যাক জড়িত সমস্যার দরুন ব্যর্থ হতে পারে। পৃথকভাবে প্যাকেজ নির্বাচন করার পরে অথবা /tmp/ ডিরেক্টরিতে আপগ্রেড লগ সংরক্ষণ করার সময়ে এই সমস্যা ঘটতে পারে। এই সমস্যাটি নিম্নলিখিত বর্ণনার মত হতে পারে:

Traceback (innermost last):
File "/var/tmp/anaconda-7.1//usr/lib/anaconda/iw/progress_gui.py",
line 20, in run
rc = self.todo.doInstall ()
File "/var/tmp/anaconda-7.1//usr/lib/anaconda/todo.py", line 1468, in
doInstall
self.fstab.savePartitions ()
File "fstab.py", line 221, in savePartitions
sys.exit(0)
SystemExit: 0

Local variables in innermost frame:
self: <fstab.GuiFstab instance at 8446fe0>
sys: <module 'sys' (built-in)>
ToDo object:
(itodo
ToDo
p1
(dp2
S'method'
p3
(iimage
CdromInstallMethod
p4
(dp5
S'progressWindow'
p6

<failed>

যেসব সিস্টেমে /tmp/ ডিরেক্টরিকে নির্দেশকারী লিঙ্ক অন্যান্য স্থানের প্রতি সিম্বলিক হয় অথবা নির্মাণের পরে তাদের পরিবর্তন করা হয়, সেইসব সিস্টেমে এই সমস্যাটি ঘটে থাকে। ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালে এই ধরনের সিম্বলিক অথবা পরিবর্তিত লিঙ্কগুলি বৈধরূপে পরিচিত হয় না এবং এর ফলে ইনস্টলেশন প্রোগ্রাম এই লিঙ্কগুলি ব্যবহার করে কোনো তথ্য লেখার চেষ্টা করলে তা ব্যর্থ হয়।

এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে anaconda সংক্রান্ত ভুল-ভ্রান্তির তথ্য প্রথমে ডাউনলোড করার চেষ্টা করুন। ভুল-ভ্রান্তির তথ্য পাওয়া যাবে নিম্নলিখিত স্থানে:

http://www.redhat.com/support/errata/

anaconda ওয়েব-সাইটেও আপনি সাহায্য পেতে পারেন এবং এটি অনলাইন অবস্থান করে নিম্নলিখিত স্থানে:

http://rhlinux.redhat.com/anaconda/

আপনি এই সমস্যা সংক্রান্ত বাগ-রিপোর্ট অনুসন্ধান করতে পারেন। নিম্নলিখিত url-এ Red Hat'র বাগ ট্র্যাকিং সিস্টেমে অনুসন্ধান করুন:

http://bugzilla.redhat.com/bugzilla/

অবশেষে, আপনি যদি এই সব সমাধান সত্ত্বেও এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবহার করা উত্‍‌পাদনটি নিবন্ধিত করে আমাদের সহায়ক দলের সাথে যোগাযোগ করুন। নিম্নলিখিত স্থানে উত্‍‌পাদনটি নিবন্ধিত করুন:

http://www.redhat.com/apps/activate/