A.3. বুট লোডারের কনফিগারেশন আপগ্রেড করার প্রক্রিয়া

আপনার x86-ভিত্তিক সিস্টেমে Red Hat Enterprise Linux আরম্ভ করার জন্য একটি সফ্টওয়ের বুট-লোডার ব্যবহার করা হয়। এটির সাহায্যে অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন Windows, আরম্ভ করা সম্ভব। আপনি যদি কোনো Red Hat Enterprise Linux সফ্টওয়ের বুট-লোডার, যেমন GRUB ব্যবহার করে থাকেন, তাহলে তা স্বযংক্রিয়ভাবে সনাক্ত করা হবে।

উল্লেখ্যউল্লেখ্য
 

এখানে আলোচিত বুট লোডার সংক্রান্ত তথ্য, Itanium, AMD64, অথবা EM64T সিস্টেমের জন্য প্রযোজ্য নয়

বুট লোডার কনফিগারেশন পর্দা-এ আপনার উপলব্ধ অপশনগুলি হল:

বুট লোডার কনফিগারেশন আপডেট করুন — আপনার বিদ্যমান বুট লোডার কনফিগারেশনকে (GRUB অথবা LILO, যা ইনস্টল করা আছে) সংরক্ষণ করে, আপডেটগুলি প্রয়োগ করার জন্য এই অপশনটি নির্বাচন করুন।

বুট-লোডার আপডেট প্রক্রিয়া উপেক্ষা করুন — আপনার বিদ্যমান বুট-লোডার কনফিগারেশনে কোনো পরিবর্তন করতে ইচ্ছুক না থাকলে এই অপশনটি নির্বাচন করুন। আপনি যদি কোনো স্বতন্ত্র বুট-লোডার ব্যবহার করে থাকেন, তাহলে বুট-লোডারটি আপডেট করা উচিত নয়।

নতুন বুট-লোডার কনফিগারেশন তৈরি করুন — আপনার সিস্টেমের জন্য নতুন বুট-লোডার তৈরি করতে হলে, এই অপশনটি নির্বাচন করুন (অধিক বিবরণের জন্য বিভাগ 4.17 পড়ুন)।

সব নির্বাচন সম্পন্ন করে, পরবর্তী বাটনে ক্লিক করে অগ্রসর হন।