| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 4. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
কোনো বুট মিডিয়া বিনা সিস্টেমকে বুট করার জন্য, একটি বুট-লোডার ইনস্টল করা আবশ্যক। কম্পিউটার আরম্ভ হলে বুট-লোডার প্রোগ্রামটি সর্বপ্রথম চালানো হয়। এর সাহায্যে অপারেটিং সিস্টেমের কার্ণেল সফ্টওয়ের লোড করে, কর্মচালনার সমস্ত ভার তাকে হস্তান্তর করা হয়। অপারেটিং সিস্টেমের অন্যান্য অংশকে, কার্ণেল কার্যকরী করে।
ডিফল্ট অবস্থায় GRUB (গ্র্যান্ত ইউনিফাইড বুট-লোডার) নামক একটি শক্তিশালী বুট-লোডার ইনস্টল করা হয়। GRUB বিভিন্ন মুক্ত অপারেটিং সিস্টেম, এবং চেইন-লোডিং প্রক্রিয়া (একটি ভিন্ন বুট-লোডার ব্যবহার করে অসমর্থিত অপারেটিং সিস্টেম, যেমন DOS অথবা Windows বুট করার প্রক্রিয়া) ব্যবহার করে মালিকানাযুক্ত অপারেটিং সিস্টেম লোড করতে সক্ষম।
আপনি যদি GRUB বুট-লোডার ইনস্টল করতে ইচ্ছুক না থাকেন, তাহলে বুট-লোডার পরিবর্তন করুন ক্লিক করুন। প্রয়োজনে কোনো বুট-লোডার ইনস্টল না করার ইচ্ছাও, আপনি এই স্থানে প্রকাশ করতে পারেন।
Red Hat Enterprise Linux বুট করতে সক্ষম কোনো বুট-লোডার যদি বর্তমানে ইনস্টল করা থাকে এবং আপনি সেটিকে সরিয়ে ফেলতে ইচ্ছুক না থাকেন, তাহলে বুট-লোডার পরিবর্তন করুন বাটনে ক্লিক করে বুট-লোডার ইনস্টল করার প্রয়োজন নেই নির্বাচন করুন।
![]() | সাবধান |
|---|---|
কোনো কারণে GRUB ইনস্টল না করে থাকলে, আপনি সরাসরি সিস্টেম বুট করতে সক্ষম হবেন না, এবং একটি অন্য বুট পদ্ধতি (যেমন একটি বাণিজ্যিক বুট-লোডার অ্যাপ্লিকেশন) ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সিস্টেম বুট করার অন্য কোনো বুট পদ্ধতির উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হলে, তবেই এই অপশনটি নির্বাচন করুন।! |
অন্যান্য অপারেটিং সিস্টেমের দ্বারা ব্যবহৃত পার্টিশনসহ, বুট করার যে সকল পার্টিশন ব্যবহার করা সম্ভব, সেগুলির তালিকা প্রদর্শিত হয়েছে। সিস্টেমের root ফাইল-সিস্টেম ধারণকারী পার্টিশনটিতে (GRUB-র জন্য) Red Hat Enterprise Linux-র লেবেল ব্যবহার করা হয়। অন্য পার্টিশনের জন্যও বুট-লেবেল থাকা সম্ভব। ইস্টলেশন প্রোগ্রামের দ্বারা সনাক্ত করা অন্য পার্টিশনে বুট-লেবেল যোগ করতে অথবা পরিবর্তন করতে, ঐ পার্টিশনটির উপরে ক্লিক করে প্রথমে সেটিকে নির্বাচন করুন এবং সম্পাদন বাটনে ক্লিক করে বুট-লেবেলের নাম পরিবর্তন করুন।
ডিফল্ট বুট অপারেটিং সিস্টেমটি নির্বাচন করার জন্য, আকাঙ্ক্ষিত বুট পার্টিশনের পার্শ্ববর্তী ডিফল্ট চেকবক্সে চেক চিহ্ন দিন। ডিফল্ট বুট-ইমেজ নির্বাচন না করে আপনি ইনস্টলেশন প্রোগ্রাম অগ্রসর করতে সক্ষম হবেন না।
![]() | উল্লেখ্য |
|---|---|
নন-গ্রাফিকাল বুট-লোডার ব্যবহার করে পছন্দসই অপারেটিং সিস্টেম বুট করার সময়, বুট প্রম্পটে কী তথ্য লেখা আবশ্যক তা লেবেল কলামের তলায় প্রদর্শিত হয়। GRUB বুট পর্দাটি লোড করে, তীর চিহ্ন ব্যবহার করে বুট-লেবেল নির্বাচন করুন অথবা সম্পাদন করার জন্য |
যেসব পরিবেশে আপনার সার্ভারটিকে সেটির বর্তমান অবস্থান থেকে ব্যবহার করা সম্ভব, সেখানে বুট-লোডার পাসওয়ার্ডের সাহায্যে সার্ভারে অনুপ্রবেশ রোধ করা সম্ভব।
আপনি যদি বুট-লোডার ব্যবহার করে থাকেন, তাহলে সিস্টেমকে নিরাপদ রাখতে একটি পাসওয়ার্ড স্থাপন করা বাঞ্ছনীয়। বুট-লোডার পাসওয়ার্ড উপস্থিত না থাকলে, আপনার সিস্টেমে অনুপ্রবেশ ও ব্যবহারের অনুমতিপ্রাপ্ত ব্যবহারকারীরা, কার্ণেলে বিভিন্ন অপশন প্রেরণ করে আপনার সিস্টেমে সংকট ঘটাতে সক্ষম। বুট-লোডার পাসওয়ার্ড উপস্থিত থাকলে, কয়েকটি বিশেষ বুট-অপশন প্রেরণ করার পূর্বে পাসওয়ার্ড লেখার অনুরোধ করা হবে। তথাপি, যদি BIOS ডিস্কেট, CD-ROM অথবা USB মিডিয়া থেকে বুট করতে সক্ষম হয়, তাহলে আপনার মেশিনের স্থানীয় অবস্থানে উপস্থিত অন্য যে কোনো ব্যক্তি সেটিকে ব্যবহার করতে সক্ষম হবেন। নিরাপত্তার যে কোনো পরিকল্পনাতে, বিকল্প বুট-পদ্ধতির ব্যবস্থা রাখা আবশ্যক।
আপনার সিস্টেমের নিরাপত্তার উন্নতির জন্য যদি বুট- লোডার পাসওয়ার্ড ব্যবহার করতে আপনি ইচ্ছুক থাকেন, তাহলে বুট-লোডার পাসওয়ার্ড ব্যবহার করো নামক চেকবক্সটি নির্বাচন করতে ভুলবেন না।
নির্বাচন করে, একটি পাসওয়ার্ড লিখুন এবং সেটি নিশ্চিত করুন।
অন্যান্য উন্নত বুট-লোডার অপশন যেমন, ড্রাইভের অনুক্রম পরিবর্তন অথবা কার্ণেলে অপশন প্রেরণ করতে হলে, পরবর্তী বাটনটি ক্লিক করার পূর্বে উন্নত বুট-লোডার অপশন কনফিগার করুন চেকবক্স নির্বাচন করতে ভুলবেন না।
ইনস্টল করার জন্য বুট-লোডার নির্বাচন করে, সেটি কোন স্থানে ইনস্টল করা হবে, তা আপনি উল্লেখ করতে পারেন। বুট-লোডারটি নিম্নোক্ত যে কোনো দুটি স্থানের মধ্য একটিতে ইনস্টল করা যাবে:
মাস্টার বুট রেকর্ড (MBR) — MBR যদি অন্য কোনো অপারেটিং সিস্টেমের লোডার যেমন System Commander আরম্ভ না করে, তাহলে MBR-এ বুট-লোডারটি ইনস্টল করা বাঞ্ছনীয়। MBR আপনার হার্ড-ড্রাইভের একটি বিশেষ স্থান অধিকার করে এবং BIOS স্বয়ংক্রিয়ভাবে ঐ স্থানটিকে লোড করে। বুট-লোডারের দ্বারা বুট প্রক্রিয়ার নিয়ন্ত্রণ অধিকার করার একটি প্রাথমিক স্থান হল MBR। আপনি যদি বুট-লোডারটিকে MBR-এ স্থাপন করেন, তাহলে মেশিন বুট করা হলে, GRUB একটি বুট প্রম্পট প্রদর্শন করে। বুট-লোডার তখন Red Hat Enterprise Linux অথবা অন্য কোনো কনফিগার করা অপারেটিং সিস্টেমকে বুট করবে।
সিস্টেমের boot পার্টিশনের প্রথম সেক্টর — আপনার সিস্টেমে যদি অন্য কোনো বুট-লোডার ব্যবহার করে থাকেন তাহলে এইস্থানে বুট-লোডার স্থাপন করুন। এই পরিস্থিতিতে, অন্য বুট-লোডার প্রথমে নিয়ন্ত্রণ অধিকার করে। এর পরে ঐ বুট-লোডারকে GRUB আরম্ভ করার জন্য কনফিগার করুন, যার সাহায্যে Red Hat Enterprise Linux বুট করা সম্ভব হবে।
![]() | উপদেশ |
|---|---|
আপনার সিস্টেমে যদি RAID কার্ড ব্যবহার করে থাকেন তাহলে, সচেতন থাকবেন, কারণ কয়েকটি BIOS, RAID কার্ড থেকে বুট করার প্রক্রিয়া সমর্থন করে না। এই পরিস্থিতিতে বুট-লোডারটি RAID অ্যারের MBR-এ ইনস্টল করা উচিত নয়। বরঞ্চ, /boot/ পার্টিশনটি যে ড্রাইভে নির্মাণ করা হয়েছে সেই ড্রাইভের MBR-এ বুট-লোডারটি ইনস্টল করুন। |
আপনার সিস্টেমে যদি শুধুমাত্র Red Hat Enterprise Linux ব্যবহৃত হয়ে থাকে, তাহলে MBR নির্বাচন করা উচিত।
যদি আপনি আপনার সিস্টেমের ড্রাইভের অনুক্রম পরিবর্তন করতে ইচ্ছুক থাকেন অথবা যদি BIOS'র দ্বারা, ড্রাইভের সঠিক অনুক্রম প্রদর্শিত না হয়, তাহলে ড্রাইভ অনুক্রম পরিবর্তন করুন বাটনটি ক্লিক করুন। আপনার সিস্টেমে যদি SCSI অ্যাডাপ্টার, অথবা SCSI এবং IDE অ্যাডাপ্টার উপস্থিত থাকে, এবং আপনি SCSI ডিভাইস থেকে বুট করতে ইচ্ছুক থাকেন, তাহলে ড্রাইভ অনুক্রম পরিবর্তন করলে তা লাভজনক হতে পারে।
বাধ্যতামূলকভাবে LBA32 ব্যবহার করুন(সাধারণত প্রয়োজন নেই) অপশনের সাহায্যে আপনি /boot/ পার্টিশনের জন্য ধার্য্য করা ১০২৪ সিলিন্ডারের সীমা অতিক্রম করতে সক্ষম হবেন। আপনার সিস্টেমে যদি ১০২৪ সিলিন্ডার সীমা অতিক্রম করে অপারেটিং সিস্টেম বুট করার জন্য LBA32 এক্সটেনশন সমর্থিত হয়, এবং /boot/ পার্টিশনটিকে ১০২৪ সিলিন্ডারের ঊর্ধ্বে রাখতে আপনি ইচ্ছুক থাকেন তাহলে, এই অপশনটি নির্বাচন করুন।
![]() | উপদেশ | |
|---|---|---|
কয়েকটি পুরোনো সিস্টেমের BIOS, হার্ড-ড্রাইভের প্রথম ১০২৪ সিলিন্ডারের বেশি ব্যবহার করতে সক্ষম নয় এবং আপনার হার্ড-ড্রাইভ পার্টিশন করার সময় এই সম্পর্কে সচেতন থাকবেন। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে, /boot Linux পার্টিশনের প্রথম ১০২৪ সিলিন্ডারে পর্যাপ্ত ফাঁকা স্থান উপস্থিত রাখবেন। অন্যান্য Linux পার্টিশনগুলিকে ১০২৪ সিলিন্ডারের পরে তৈরি করা যাবে। parted-এ, ১০২৪ টি সিলিন্ডার ৫২৮ মেগাবাইটের সমতূল্য। অধিক বিবরণের জন্য, পড়ুন:
|
বুট কমান্ডের সাথে ডিফল্ট অপশন যোগ করার জন্য, কার্ণেলের পরামিতি ক্ষেত্রতে সেগুলি লিখুন। প্রত্যেকবার বুট করার সময়, আপনার লেখা পরামিতিগুলি Linux কার্ণেলে প্রেরণ করা হবে।
রেসকিউ (rescue) মোডের সাহায্যে বুট মিডিয়া অথবা সিস্টেমের হার্ড-ড্রাইভের পরিবর্তে অন্য কোনো মিডিয়া থেকে Red Hat Enterprise Linux -র একটি সীমিত রূপ বুট করা সম্ভব। কিছু পরিস্থিতিতে Red Hat Enterprise Linux সম্পূর্ণরূপে কার্যকরী করা সম্ভব হয় না যার ফলে আপনার সিস্টেমের হার্ড-ড্রাইভে উপস্থিত ফাইলগুলি ব্যবহার করা যায় না। রেসকিউ মোড ব্যবহার করে, আপনি আপনার হার্ড-ড্রাইভ থেকে Red Hat Enterprise Linux না চালিয়েও, ঐ ড্রাইভে অবস্থিত ফাইল পড়তে সক্ষম হবেন। রেসকিউ মোড ব্যবহার করতে, নিম্নোক্ত নির্দেশটি অনুসরণ করুন:
CD-ROM ব্যবহার করে একটি x86, AMD64, অথবা Intel® EM64T সিস্টেম বুট করার জন্য, ইনস্টলেশন বুট প্রম্পটে linux rescue টাইপ করুন। Itanium ব্যবহারকারীদের ক্ষেত্রে, রেসকিউ মোডে প্রবেশ করার জন্য elilo linux rescue টাইপ করা প্রয়োজন।
অতিরিক্ত বিবরণের জন্য, Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।
আপনি যদি বুট-লোডার ব্যবহার করতে ইচ্ছুক না থাকেন, তাহলে উপলব্ধ বিভিন্ন বিকল্প থেকে নির্বাচন করতে পারেন:
আপনি MS-DOS থেকে Linux লোড করতে সক্ষম হবেন। কিন্তু দুর্ভাগ্যবসত এর জন্য আপনার সিস্টেমের MS-DOS পার্টিশনে একটি Linux কার্ণেল (এবং SCSI অ্যাডাপ্টারের ক্ষেত্রে, একটি প্রারম্ভিক RAM ডিস্ক) উপস্থিত থাকা আবশ্যক। এই কর্ম সম্পন্ন করতে হলে অন্য কোনো প্রক্রিয়া (যেমন, একটি বুট CD-ROM) ব্যবহার করে আপনার Red Hat Enterprise Linux সিস্টেমটি বুট করে, কার্ণেলটিকে MS-DOS পার্টিশনে কপি করুন। নিম্নোক্ত স্থানে LOADLIN পাওয়া যাবে:
ftp://metalab.unc.edu/pub/Linux/system/boot/dualboot/ |
কয়েকটি সহযুক্ত মিরর সাইট থেকেও এটি প্রাপ্ত করা সম্ভব।
SYSLINUX, LOADLIN-র সমতূল্য একটি MS-DOS প্রোগ্রাম। নিম্নলিখিত স্থানে এটি উপস্থিত রয়েছে
ftp://metalab.unc.edu/pub/Linux/system/boot/loaders/ |
কয়েকটি সহযুক্ত মিরর সাইট থেকেও এটি প্রাপ্ত করা সম্ভব।
আপনি বাণিজ্যিক বুট-লোডার ব্যবহার করে Linux লোড করতে সক্ষম হবেন। উল্লেখ্য, System Commander এবং Partition Magic, Linux বুট করতে সক্ষম (কিন্তু এগুলির জন্য আপনার Linux root পার্টিশনে GRUB ইনস্টল থাকা আবশ্যক)।
![]() | উল্লেখ্য |
|---|---|
LOADLIN এবং System Commander কে তৃতীয় পক্ষের বুট-লোডার হিসাবে গণ্য করা হয় এবং এগুলির জন্য Red Hat-র দ্বারা কোনো সহায়তা উপলব্ধ করা হয় না। |
এই বিভাগটি শুধুমাত্র SMP মাদারবোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। SMP, অথবা সিমেট্রিক মাল্টিপ্রসেসিং একটি কম্পিউটার আর্কিটেকচার যা প্রত্যেকটি পৃথক প্রসেস একই সাথে নির্বাহ করার জন্য (মাল্টিপ্রসেসিং), একাধিক CPU উপলব্ধ করে দ্রুত কর্মচালনায় সাহায্য করে।
ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা আপনার সিস্টেমে একটি SMP মাদারবোর্ড সনাক্ত করা হলে, স্বয়ংক্রিয়ভাবে দুটি বুট-লোডার এন্ট্রি তৈরি করা হবে।
![]() | উল্লেখ্য |
|---|---|
হাইপারথ্রেডিংসহ Intel® Pentium® 4 সিস্টেমের উপর একটি SMP কার্ণেল ডিফল্টরূপে ইনস্টল করা থাকে। |
GRUB-র দুটি এন্ট্রি হল Red Hat Enterprise Linux (কার্ণেলের সংস্করণ সংখ্যা) এবং Red Hat Enterprise Linux (কার্ণেলের সংস্করণ সংখ্যা-smp)। Red Hat Enterprise Linux (কার্ণেলের সংস্করণ সংখ্যা-smp) ডিফল্টরূপে বুট করা হয়। তথাপি, SMP কার্ণেলের দরুন কোনো সমস্যা উত্পন্ন হলে, আপনি Red Hat Enterprise Linux (কার্ণেলের সংস্করণ সংখ্যা) এন্ট্রিটি বুট করার জন্য চিহ্নিত করতে পারেন। এই পরিস্থিতিতে আপনি একটিমাত্র প্রসেসর ব্যবহার করেও পূর্ববর্তী কর্মক্ষমতা রক্ষা করতে সক্ষম হবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপনার সিস্টেমে পার্টিশন নির্মাণের পদ্ধতি | উপর | নেটওয়ার্ক কনফিগারেশন প্রক্রিয়া |