4.3. ইনস্টলেশন প্রোগ্রাম আরম্ভ করার পদ্ধতি

আরম্ভ করার পূর্বে নিশ্চিত করুন, ইনস্টলেশনের জন্য সমস্ত প্রয়োজনীয় রিসোর্স উপস্থিত রয়েছে কিনা। অধ্যায় 2 -এ লেখা সমস্ত নির্দেশাবলী পড়ে সেগুলি অনুসরণ করলে, আপনি ইনস্টলেশন প্রোগ্রাম আরম্ভ করতে প্রস্তুত। আরম্ভ করার জন্য আপনি প্রস্তুত কিনা তা নিশ্চিত করে, Red Hat Enterprise Linux CD-ROM #১ অথবা আপনার তৈরি অন্য কোনো বুট মিডিয়া ব্যবহার করে ইনস্টলেশন প্রোগ্রামটি বুট করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

মাঝেমধ্যে, ইনস্টলেশনের সময় কয়েকটি হার্ডওয়েরের জন্য ড্রাইভার ডিস্কেট প্রয়োজন। ইনস্টলেশন প্রোগ্রামের দ্বারা অসমর্থিত হার্ডওয়েরের জন্য ড্রাইভার ডিস্কেট ব্যবহার করে সমর্থন উপলব্ধ করা হয়। অধিক বিবরণের জন্য পরিশিষ্ট E পড়ুন।

4.3.1. x86, AMD64, Intel® EM64T সিস্টেমের উপর ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার প্রক্রিয়া

নিম্নোক্ত যে কোনো একটি মিডিয়া (আপনার সিস্টেমের সমর্থনক্ষমতার উপর নির্ভরশীল) ব্যবহার করে আপনি ইনস্টলেশন প্রোগ্রাম বুট করতে সক্ষম হবেন:

ইনস্টলেশনের জন্য একটি বুট CD-ROM নির্মাণ করতে অথবা USB পেন ড্রাইভ প্রস্তুত করতে হলে, বিভাগ 2.4.2 পড়ুন।

একটি বুট মিডিয়া ইনস্টল করে সিস্টেম পুনরায় বুট করুন। CD-ROM অথবা USB ডিভাইস থেকে বুট করার জন্য, আপনার BIOS-র বৈশিষ্ট্যাবলীতে কয়েকটি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

টিপউপদেশ
 

x86, AMD64, অথবা Intel® EM64T সিস্টেমের BIOS-র বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করার জন্য, কম্পিউটার বুট করার সময় প্রদর্শিত নির্দেশাবলী পড়ুন। BIOS বৈশিষ্ট্যাবলীতে প্রবেশ করার জন্য কোন কী (key) চাপতে হবে, তা একটি পংক্তিতে প্রদর্শিত হবে।

BIOS সেটআপ প্রোগ্রামে প্রবেশ করে, বুট অনুক্রম কোন বিভাগে পরিবর্তন করা সম্ভব, তা সনাক্ত করুন। অধিকাংশ ক্ষেত্রে ডিফল্টরূপে এটি C, A অথবা A, C (এটা নির্ভর করবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন যেমন হার্ড-ড্রাইভ [C] অথবা ডিস্কেট ড্রাইভ [A]) হিসাবে উল্লিখিত হয়। এই অনুক্রমটি পরিবর্তন করে CD-ROM -কে তালিকার শীর্ষে রাখুন এবং C অথবা A (আপনার ডিফল্ট বুট মাধ্যম)-কে দ্বিতীয়স্থানে উল্লেখ করুন। এর ফলে কম্পিউটার প্রথমে CD-ROM ড্রাইভে বুট করার যোগ্য মিডিয়া অনুসন্ধান করবে; যদি CD-ROM ড্রাইভে কোনো মিডিয়া না পাওয়া যায়, তাহলে আপনার হার্ড-ড্রাইভ অথবা ডিস্কেট-ড্রাইভ পরীক্ষা করা হবে।

BIOS থেকে প্রস্থান করার পূর্বে আপনার করা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন। অধিক বিবরণের জন্য, আপার সিস্টেমের সাথে প্রাপ্ত সহায়ক পুস্তকটি পড়ুন।

খানিক বিলম্বের পরে, boot: প্রম্পটসহ একটি পর্দা প্রদর্শন হওয়া উচিত। এই পর্দায় বিভিন্ন বুট অপশন সম্বন্ধে তথ্য জ্ঞাপন করা হয়। প্রতিটি বুট অপশনের সাথে একাধিক সহায়ক পর্দা যুক্ত রয়েছে। কোনো বিশেষ সহায়ক পর্দা প্রত্যক্ষ করার জন্য, পর্দার নীচে উল্লিখিত যথাযত ফাংশান কী (key)-টি টিপুন।

ইনস্টলেশন প্রোগ্রামটি বুট করার সময়, দুটি বিষয় সম্পর্কে সজাগ থাকুন:

সাধারণত, বুট প্রক্রিয়া আরম্ভ করার জন্য শুধুমাত্র [Enter] টিপলেই যথেষ্ট। Linux কার্ণেল আপনার হার্ডওয়ের সঠিকভাবে সনাক্ত করছে কিনা, তা জানার জন্য বুট প্রক্রিয়ার সময় উত্‍‌পন্ন বার্তাগুলি লক্ষ্য করুন। আপনার উপস্থিত হার্ডওয়ের সঠিকভাবে সনাক্ত করা হলে পরবর্তী বিভাগে অগ্রসর হয়ে যান। হার্ডওয়ের সঠিকভাবে সনাক্ত না করা হলে, আপনাকে সম্ভবত ইনস্টলেশন প্রোগ্রাম পুনরায় আরম্ভ করে পরিশিষ্ট F -এ উল্লিখিত যে কোনো একটি বুট অপশন প্রয়োগ করতে হবে।

4.3.2. Itanium সিস্টেমে ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার প্রক্রিয়া

আপনার Itanium সিস্টেমের দ্বারা Red Hat Enterprise Linux CD #১ থেকে Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি সরাসরি বুট করা উচিত। যদি আপনার Itanium সিস্টেম, CD-ROM থেকে ইনস্টলেশন প্রোগ্রামটি বুট করতে সক্ষম না হয় (অথবা যদি আপনি হার্ড-ড্রাইভ NFS, FTP, অথবা HTTP ইনস্টলেশন করতে ইচ্ছুক থাকেন) , তাহলে LS-120 ডিস্কেট থেকে বুট করার প্রয়োজন হবে। অধিক তথ্যের জন্য বিভাগ 4.3.2.2 পড়ুন।

4.3.2.1. CD-ROM থেকে ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার প্রক্রিয়া

Red Hat Enterprise Linux CD #১ থেকে বুট করার জন্য নিম্নলিখিত নির্দেশিকা অনুসরণ করুন:

  1. Red Hat Enterprise Linux CD #১ ব্যতীত সমস্ত মিডিয়া অপসারণ করুন।

  2. বুট অপশন মেনু থেকে EFI Shell নির্বাচন করুন।

  3. Shell> প্রম্পটে, CD-ROM -র ফাইল সিস্টেম পরিবর্তন করুন। উদাহরণস্বরূপ, উপরোক্ত map কামন্ডের আউটপুটে, CD-ROM -র উপরের সিস্টেম পার্টিশন হল fs1fs1 ফাইল সিস্টেম পরিবর্তন করতে হলে, প্রম্পটে fs1: টাইপ করুন।

  4. ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার জন্য elilo linux টাইপ করুন।

  5. ইনস্টলেশন আরম্ভ করার প্রক্রিয়া জানতে অধ্যায় 4 পড়ুন।

4.3.2.2. একটি LS-120 ডিস্কেট থেকে ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার প্রক্রিয়া

যদি আপনার Itanium সিস্টেম Red Hat Enterprise Linux CD #১ থেকে বুট করতে সক্ষম না হয়, তাহলে আপনাকে একটি LS-120 ডিস্কেট ব্যবহার করে বুট করতে হবে। আপনি যদি হার্ড-ড্রাইভ, NFS, FTP, অথবা HTTP ইনস্টলেশন করতে ইচ্ছুক থাকেন, তাহলেও একটি বুট LS-120 ডিস্কেট থেকে বুট করার প্রয়োজন হবে।

CD #১ -এ উপলব্ধ বুট ইমেজ ফাইল: images/boot.img ব্যবহার করে একটি LS-120 বুট ইমেজ ফাইল ডিস্কেট তৈরি করতে হবে। Linux-এ এই ডিস্কেট তৈরি করার জন্য , একট ফাঁকা LS-120 ডিস্কেট প্রবেশ করিয়ে, শেল প্রম্পটে নিম্নলিখিত কমান্ডটি লিখুন:

dd if=boot.img of=/dev/hda bs=180k

boot.img -র পরিবর্তে বুট ইমেজ ফাইলের সম্পূর্ণ পাথ এবং /dev/hda -র পরিবর্তে LS-120 ডিস্কেট ড্রাইভের সঠিক ডিভাইসের নাম লিখুন।

Red Hat Enterprise Linux CD ব্যবহার না করা হলে ইনস্টলেশন প্রোগ্রাম টেক্সট মোডে আরম্ভ করা হয় এবং সেক্ষেত্রে আপনার সিস্টেমের জন্য কিছু মৌলিক অপশন নির্ধারণ করে দেওয়া আবশ্যক হবে।

ইনস্টলেশন প্রোগ্রাম লোড করার জন্য যদি আপনি CD-ROM ব্যবহার করে থাকেন, তাহলে অধ্যায় 4-এ বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করুন।

একটি LS-120 ডিস্কেট থেকে বুট প্রক্রিয়া নির্বাহিত করার জন্য, নিম্নোক্ত নির্দেশ অনুসরণ করুন:

  1. বুট ইমেজ ফাইল boot.img থেকে নির্মিত LS-120 ডিস্কেটটি প্রবেশ করান। যদি আপনি LS-120 ডিস্কেট ব্যবহার করে বুট করিয়ে CD-ROM ইনস্টলেশন করতে ইচ্ছুক থাকেন, তাহলে এর সাথে Red Hat Enterprise Linux CD #১ও প্রবেশ করান। হার্ড-ড্রাইভ, NFS, FTP, অথবা HTTP থেকে ইনস্টলেশন করার সময় CD-ROM-র প্রয়োজন নেই।

  2. বুট অপশন মেনু থেকে EFI Shell নির্বাচন করুন।

  3. উপরোক্ত map আউটপুট ব্যবহার করে, ডিভাইস পরিবর্তন করার জন্য Shell> প্রম্পটে, fs0: কমান্ড লিখে LS-120 ড্রাইভে পরিবর্তন করুন।

  4. ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার জন্য elilo linux টাইপ করুন।

  5. ইনস্টলেশন আরম্ভ করার প্রক্রিয়া জানতে অধ্যায় 4 পড়ুন।

4.3.3. বুট করার অন্যান্য অতিরিক্ত পদ্ধতি

যদিও CD-ROM থেকে সহজে বুট করে গ্রাফিকাল ইনস্টলেশন করা সম্ভব, কিছু পরিস্থিতিতে অন্য মাধ্যম থেকে বুট করে ইনস্টলেশন করা আবশ্যক। Red Hat Enterprise Linux-র জন্য উপলব্ধ অন্যান্য বুট পদ্ধতি এই অধ্যায়তে আলোচিত হয়েছে।

Itanium ব্যবহারকারীদের জন্য:

Itanium সিস্টেমের বুট-লোডারে অপশন প্রেরণ করার জন্য, EFI Shell প্রম্পটে নিম্নোক্ত নির্দেশটি লিখুন:

elilo linux option

x86, AMD64, এবং Intel® EM64T ব্যবহারকারীদের জন্য:

একটি x86, AMD64, অথবা Intel® EM64T সিস্টেমের বুট-লোডারে অপশন প্রেরণ করার জন্য, নিম্নলিখিত বুট-লোডারের উদাহরণে উল্লিখিত নির্দেশগুলি অনুসরণ করুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

এই অধ্যায়তে অনুল্লিখিত বুট অপশন সম্বন্ধে জানতে পরিশিষ্ট F পড়ুন।

4.3.3.1. কার্ণেলের অপশন

কার্ণেলে কয়েকটি অপশন প্রেরণ করা সম্ভব। উদাহরণস্বরূপ, কার্ণেলকে, ১২৮ মেগাবাইট RAMসহ একটি সিস্টেমের সমস্ত RAM ব্যবহার করার নির্দেশ দিতে, বুট প্রম্পটে লিখুন:

linux mem=128M

টেক্সট মোড ইনস্টলেশনের জন্য ব্যবহার করুন:

linux text mem=128M

অধিকাংশ কম্পিউটারে, কার্ণেলের সাথে এই আর্গুমেন্টটি প্রেরণ করার প্রয়োজন হয় না। আপনার সিস্টেম মেমরির পরিমাণ কার্ণেল সনাক্ত করে। তথাপি, পরীক্ষণের জন্য এই কমান্ডটি ব্যবহার করলে লাভজনক হওয়া সম্ভব। উদাহরণস্বরূপ, কম পরিমাণের মেমরিসহ বুট করার জন্য linux mem=64M অথবা linux text mem=64M অপশনটি কার্ণেলে প্রেরণ করুন।

কোনো অপশন ব্যবহার করে বুট করার জন্য, সেই অপনশটি লিখে [Enter] টিপুন।

আপনার হার্ডওয়ের সনাক্ত করার জন্য কোনো বুট অপশন উল্লেখ করার প্রয়োজন হলে, অনুগ্রহ করে সেগুলিকে লিখে রাখুন। ইনস্টলেশন প্রোগ্রামের বুট-লোডার কনফিগারেশন বিভাগে boot অপশনের প্রয়োজন হয় (অতিরিক্ত বিবরণের জন্য বিভাগ 4.17 পড়ুন)।